Blog

  • গোবিন্দগঞ্জে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    গোবিন্দগঞ্জে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    গোবিন্দগঞ্জে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামী আমীর আবুল হোসাইন মাষ্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন জেলা সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল বারীসহ অন্যরা। প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনায় দেশ গড়ার আহ্বান জানান। বক্তারা বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • যমুনার চরে ‘বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব’

    যমুনার চরে ‘বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব’

    যমুনার চরে ‘বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব’

    যমুনার বুকে বিস্তৃত চর, নীরব অথচ প্রাণবন্ত এক প্রকৃতি। শহরের কোলাহল থেকে অনেক দূরে, সেই নির্জনতার মাঝেই গড়ে উঠেছিল এক অন্যরকম উজ্জ্বল আয়োজন। একজন নিবেদিতপ্রাণ স্কুল শিক্ষিকা, সৃজনশীল মানুষ, কবি আঞ্জু আনোয়ার ময়না’র আন্তরিক ডাকে গিয়েছিলাম ‘বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব’-এর আনন্দমেলায়। যেখানে ছিলো হাজারো মানুষের মিলন, সংস্কৃতির স্পর্শ আর হৃদয়ের উচ্ছ্বাস। দুপুরে ছিলো আন্তরিক আপ্যায়ন, গ্রামের স্বাদে ভরা সুস্বাদু মধ্যাহ্নভোজ, তা যেন সম্পর্ককে আরও কাছাকাছি এনে দিলো। তারপর যন্ত্রচালিত নৌকায় যমুনা পেরিয়ে চরভূমিতে পৌঁছে শুরু হলো আসল উৎসব। বিকেলের নরম আলোয় রঙিন ঘুড়ি উড়লো আকাশ জুড়ে, যেন স্বপ্নেরা ডানা মেলেছে। গান, কবিতা আর কথামালায় ভরে উঠলো চারপাশ। প্রতিটি সুর, প্রতিটি উচ্চারণ যেন মাটির গভীর থেকে উঠে আসা ভালোবাসার প্রকাশ। ধীরে ধীরে সূর্য যখন অস্ত যেতে লাগলো, সোনালি আলোয় ভেসে গেলো পুরো চর। সেই আলোয় দাঁড়িয়ে মনে হলো—এমন আয়োজন শুধু উৎসব নয়, এটি মানুষের মনের বন্ধন, সংস্কৃতির চর্চা, আর জীবনের প্রতি এক গভীর ভালোবাসার প্রকাশ। এই আয়োজনের সাথে যারা যুক্ত ছিলেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনাদের এই প্রচেষ্টা প্রমাণ করে, আন্তরিকতা আর ভালোবাসা থাকলে যে কোনো প্রান্তই হয়ে উঠতে পারে আনন্দের কেন্দ্র। আপনাদের এই উদ্যোগ আরও বড় হোক, আরও ছড়িয়ে পড়ুক—গ্রাম থেকে গ্রামে, মানুষের হৃদয় থেকে হৃদয়ে।

  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা আয়োজন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা আয়োজন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা আয়োজন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ২৫ মার্চ সুবিধাজনক সময়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানসমুহে গণহত্যার উপর বস্তুনিষ্ঠ ও নৈর্বাক্তিক দূর্লভ আলোকচিত্র/প্রামান্যচিত্র প্রদর্শনী। গণহত্যা দিবসে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে সুবিধাজনক সময়ে সকল মসজিদ/মন্দির ও গির্জায় বিশেষ মোনাজাত ও উপসনালয়ে প্রার্থণা। স্বাধীনতা ও জাতীয় দিবস চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসে ২৬ মার্চ প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা হবে জেলা স্টেডিয়ামে। সূর্যদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিফলক এ পুস্পস্তবক অর্পণ।

    সূর্যোদয়ের সাথে সাথে সকল স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি ও আধাসরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শণ। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। ২৬ মার্চ বাদ জোহর/সুবিধাজনক সময়ে সকল মসজিদ/মন্দির ও গির্জায় বিশেষ মোনাজাত ও উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও প্রার্থণা। সুবিধাজনক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সকল সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও বিজয় দিবস এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন। জেলার সকল হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যান কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে বিশেষ খাবার পরিবেশন। জেলার প্রধান প্রধান সড়ক ও সড়কদীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিত করণ। শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা। শিশুদের বিনোদনের লক্ষে কালেক্টরেট শিশু পার্ক উন্মুক্ত রাখা। বিনা টিকেটে রাজমহল সিনেমা হলে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। শহরের গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক বস্তুনিষ্ঠ ও নৈর্বাক্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা এবং দিবসের দিনব্যাপী সকল কর্মসুচী সফল করতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে সকল উপজেলা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন র্কমসূচী পালনের উদ্যোগ গ্রহণ করেছে।

  • প্রধানমন্ত্রীর নির্দেশনা-চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রীর নির্দেশনা-চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রীর নির্দেশনা

    চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বুধবার (২৫ মার্চ) দুপুরে তিনি জণগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শন করেন। এ সময় তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজের এ্যাপ্রোচ রোড বাস্তবায়নের কাজ সম্পন্ন করে ব্রিজটি সচল করে জনসাধারণ ও পরিবহন চলাচলের উপযোগী করার নিমিত্তে সাত সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।

    প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকের বলেন, ৮ কোটি টাকার রাস্তা ও ৭ কোটি টাকার ব্রীজের মূল অবকাঠামো নির্মাণ হলেও শুধুমাত্র সংযোগ এ্যাপ্রোচ না থাকায় দীর্ঘদিন ব্রীজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে আমাকে পরিদর্শন করে জনগণের ভোগান্তি দূর করতে ব্রীজটি চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমি এখানে এসেছি। মন্ত্রণালয় থেকে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

    আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত করে জনগণের চলাচলের উপযোগী করা হবে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মোঃ আবু ছালেহ মোঃ মুসা, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, এলজিইডি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ( প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামানসহ উর্ধতন কর্মকর্তারা।

    পরে প্রতিমন্ত্রী স্থানীয় একটি সমাবেশে যোগ দেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়েও কথা বলেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, শাহজাহানপুর নরেন্দ্রপুর কাচরার খালের ওপর নির্মিত সেতু পরিদর্শনে প্রতিমন্ত্রী (এলজিআরডি) মীর শাহে আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোঃ নূরুল ইসলাম বুলবুল এমপি ব্রিজ পরিদর্শনকালে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাহেবকে দিয়াড় অঞ্চলের অবহেলিত ৭ টি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠন করার দাবী জানান নূরুল ইসলাম বুলবুল এমপি।

    সাংবাদিকদের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, দেশের উপজেলা পরিষদ ও পৌরসভাগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বর্তমানে প্রশাসক বা সরকারি কর্মকর্তারা (ইউএনও ও এসিল্যান্ড) দায়িত্ব পালন করছেন, সেগুলোতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিশ্চিত করা হবে। নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করেছে।

    বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে দলীয় প্রতীকে নির্বাচন হতো, এই প্রতীকও (অন্তর্বর্তীকালীন সরকার) বাতিল করে দিয়েছেন। সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যাপারে অধ্যাদেশে ম্যান্ডেটরি রেখেছেন।” তিনি আরও জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে।

    বর্তমানে একটি বিশেষ কমিটি এগুলো পর্যালোচনা করছে। অধ্যাদেশগুলো আইন হিসেবে পাস হয়ে মন্ত্রণালয়ে আসার পরপরই নির্বাচনের পদক্ষেপ নেওয়া হবে। নেসকোর সদর দপ্তর স্থানান্তর নিয়ে চলমান গুঞ্জন নাকচ করে প্রতিমন্ত্রী বলেন, সদর দপ্তর রাজশাহীতেই থাকবে। সদর দপ্তর রাজশাহীর জুরিসডিকশন যেহেতু পঞ্চগড় পর্যন্ত, তাই বগুড়াকে মাঝখানে রেখে সেখানে একটি জোনাল অফিস করার কথা বলা হয়েছে, যাতে গ্রাহক সেবা আরও সহজতর হয়।

  • মহানন্দায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

    মহানন্দায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

    মহানন্দায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র মাহিনুজ্জামান মাহিনের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম নিশ্চিত করেছেন। নিখোঁজ মাহিনুজ্জামান মাহিন দারিয়াপুর স্কুল পাড়ার রোকনুজ্জামান রোকনের ছেলে। মাহিন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে নেমে তিনি গভীর পানিতে তলিয়ে যান। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালানোর পর বিকেল সোয়া ৪টায় তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় এলাকায় এবং মাহিনের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • আদিনা সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত

    আদিনা সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত

    আদিনা সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত

    জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। দিনের সূচনায় ১৯৭১ সালের ২৫ মার্চসহ নয়মাস ব্যাপী মুক্তিযুদ্ধ চলাকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়। অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু’র সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ মোহাঃ জিল্লার রহমান ও বিশিষ্ট সমাজ সেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল আলম ভোতা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, উদযাপন কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউল হক, ছাত্রনেতা মোঃ নাগিব রেসাদ রিফাত ও ছাত্রনেতা মোঃ মাহবুবুর রহমান। জোহর এর নামাজের পর কলেজ মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • গোমস্তাপুরে বিবস্ত্র করে মারধর ও প্রাননাশের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    গোমস্তাপুরে বিবস্ত্র করে মারধর ও প্রাননাশের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    থানা পুলিশের বিরুদ্ধে চাপা ক্ষোভ

    গোমস্তাপুরে বিবস্ত্র করে মারধর ও প্রাননাশের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আশরাফুল হক (৫৭) কে বিবস্ত্র করে মারধর ও প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (২৫ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুর মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় ‘চাঁপাই প্রেসক্লাব’র হলরুমে সংবাদ সম্মেলন করেন আশরাফুল ও ভূক্তভোগি পরিবার। বারবার একই ব্যক্তি এবং ব্যক্তির লোকজনের দ্বারা হয়রানী, নির্যাতিত হলেও কোন ব্যবস্থা না নেয়ায় গোমস্তাপুর থানা পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী আশরাফুল হক ও পরিবার। এক লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বসতবাড়িসহ জমি ক্রয়সূত্রে নিজ নামে খারিজ করে ভোগদখল করে আসছিলেন। প্রতিপক্ষ সামসুল জোহা (৪৮) হঠাৎ জমিজমা সংক্রান্ত শত্রুতা করে জমি দখলের হুমকি সহ বিরোধ সৃষ্টি করলে আশরাফুল হক বাদী হয়ে মোকাম গোমস্তাপুর সহকারী জজ আদালতে বাটোয়ারা মামলা নং- ১৪৩/২০২৩ দায়ের করেন। উক্ত মামলা চলমান রয়েছে। পরবর্তীতে হুমকি দিলে তার স্ত্রী নাজিরা বেগম বাদী হয়ে সামসুল জোহার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-৩২পি/২০২৩। তারপর আশরাফুল হকের স্ত্রী মোসাঃ নাজিরা খাতুন (৪৫) কে মারপিট করে জখম সহ বাড়িঘরে ভাংচুর চালায়। আশরাফুল হক আবারও বাদী হয়ে গোমস্তাপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং সি.আর-৭৮৯/২০২৩ ধারা ১৪৩/১৪৪/৩৪১/৩৪৮/৩২৩/৩০৭/৩৫৪/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড। মামলা আদালতে চলমান রয়েছে। তারপরও প্রতিপক্ষ শামসুল জোহা তাকে ও তার স্ত্রীকে মারপিট করে জখম করলে আশরাফুল হক বাদী হয়ে আবারও তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২, তারিখ-০৪/০৫/২০২৪, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড। মামলা আদালতে চলমান রয়েছে। তারপরও প্রতিপক্ষ তাকে ও তার পরিবারের সদস্যকে হুমকি প্রদান করলে তিনি বাদী হয়ে তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় গত ২০২৫ সালের নভেম্বর মাসে জিডি দায়ের করলে গোমস্তাপুর থানা পুলিশ নন এফআইআর প্রসিকিউশন নং-১০০/২০২৫ আদালতে প্রেরন করেন। উল্লেখিত জমিজমা বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে চলতি মাসের গত ২২ মার্চ ভোর ৫টা ৪৫ মিনিট সময় বোয়ালিয়া ইউনিয়নের মিনি বাজার রাকিবের চায়ের দোকানের সামনে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আশরাফুলের উপর আতর্কিত হামলা চালায়। এসময় তার লুঙ্গির ট্যাপে গুঁজে রাখা মোটা অংকের টাকা (২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা) নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সংবাদ সম্মেলনে অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী অভিযুক্ত সামসুল জোহার বিরুদ্ধে আনিত অভিযোগ জানতে তাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। যার ফলে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান, বিষয়টি দেখবেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অকটেন মজুদ ও বিক্রির দায়ে জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অকটেন মজুদ ও বিক্রির দায়ে জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অকটেন মজুদ ও বিক্রির দায়ে জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে এক দোকানদারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। মঙ্গলবার (২৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি মুদি দোকান ও দোকানসংলগ্ন বাড়ি থেকে ২০ লিটার অকটেন জব্দ করা হয়। জানা গেছে, ভোক্তা অধিকার কর্মকর্তারা ছদ্মবেশে ওই দোকানে তেল কিনতে গেলে দোকানদার মোঃ মকবুল হোসেন (৪০) প্রতি লিটার অকটেনের মূল্য ২৭০ টাকা দাবি করেন। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অসাধু উদ্দেশ্যে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া জব্দকৃত ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোডে চালানের মাধ্যমে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট বেঞ্চ সহকারীকে নির্দেশ দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

    চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

    চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়।

    বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

    চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, এলাকার লোকজন অনেক বেশি বললেও মূলত ৩ থেকে ৪টি ককটেল বিস্ফোরণ হয়েছে, যার আলামত আমাদের কাছে আছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

  • চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মূখ্য উপদেষ্টা ও সদর আসনের সাংসদ মোঃ নরুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আলম, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আজহার আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সংসদ নুরুল ইসলাম বুলবুল বলেন, নদী থেকে অবৈধভাবে বালু তোলা, মাটি কাটা এইসব প্রতিহত করা হবে, এব্যপারে উপজেলা প্রশাসন বন্ধ পরিকর। আমরা জানি এইসবের সাথে কারা জড়িত, দুঃখের বিষয় এ ব্যাপারে আমরা মুখ খুলতে চাইনা। তিনি কারো কাছে তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন, সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা চান তিনি।