Blog

  • গোবিন্দগঞ্জে জ্বালানি মজুদ ॥ ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা

    গোবিন্দগঞ্জে জ্বালানি মজুদ ॥ ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা

    গোবিন্দগঞ্জে জ্বালানি মজুদ ॥ ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির অভিযোগে মনোহারী দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা এবং ফিলিং স্টেশনের ম্যানেজারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ষোল লিটার ডিজেল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় ও পৌরসভার খলসী এলাকায় এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌরসভার খলসী এলাকার মৃত আজাদ মিয়ার ছেলে আহসান হাবীব নয়ন এবং উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর ইউনিয়নের মনিরুজ্জামানের ছেলে হেলাল শেখ।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেল সংকট মোকাবেলা ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে খলসী এলাকার মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবীব নয়নকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে তেল ক্রয় ও মজুদ করার দায়ে কাটামোড় এলাকার মনোহারী দোকানের মালিক হেলাল শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, লাইসেন্স ব্যতীত জ্বালানি তেলের মজুদ ও বিপণনে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী ফিলিং স্টেশনের ম্যানেজারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মনোহারী দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’র হিসাব নবায়ন উৎসব

    চাঁপাইনবাবগঞ্জে ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’র হিসাব নবায়ন উৎসব

    চাঁপাইনবাবগঞ্জে ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’র হিসাব নবায়ন উৎসব

    চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’। প্রতিবছরের মতো এবছরও বার্ষিক হিসাব নবায়ন এর আয়োজন করে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিতকায় শনিবার (২৮ মার্চ) ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’ এর বার্ষিক হিসাব নবায়ন উৎসব অনুষ্ঠান হয়েছেচাঁপাইনবাবগঞ্জের ‘নবাবগঞ্জ ক্লাব’ মিলনায়তনে। শনিবার দুপুরে আয়োজিত উৎসবে সভাপতিত্ব করেন মেসার্স লুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী রাইহানুল ইসলাম লুনা।উৎসবে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাষ্ট ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মিসেস রুবিনা, শাহ সিমেন্টের রিজিওনাল ম্যানেজার আল মারুফ, সেভেন রিংস সিমেন্টের আর.এস.এম শ্রী নিশিত বাবু, একেএস রডের এরিয়া ম্যানেজার শ্রী সুজিত কুমার বিশ্বাস, গরু মার্কা ঢেউটিনের এরিয়া ম্যানেজার চঞ্চল কুমার দাস, বিএসআরএম রডের ডেপুটি ম্যানেজার প্রদীপ কুমার পাল, আনোয়ার সিমেন্ট সিটের সিনিয়র ম্যানেজার মো. খায়রুজ্জামান লিটু, আনোয়ার সিমেন্টের সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মি.শাহীন,

    মীর সিমেন্টের এরিয়া ম্যানেজার মো. আমিরুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের এসিসটেন্ট ম্যানেজার মো. সোলাইমান হোসেন, যমুনা গ্যাসের ডেপুটি ম্যানেজার আদম শফিউল্লাহ, শরিফ হোম অ্যাপ্লায়েন্সের মি. পিন্টু, কিয়াম মেটালের আর.এম শামিম হোসাইন।বক্তারা বলেন-রাইহানুল ইসলাম লুনার হাত ধরে চাঁপাইনবাবগঞ্জে শুধু রড সিমেন্ট নয়, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যাবে এই জেলা। এসময় রাইহানুল ইসলাম লুনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন কর্মকান্ডের কথাও বলেন বক্তারা। আগামী দিনেও ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’ এর ব্যবসার সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন অতিথিগণ। বার্ষিক এই উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের ডিলার ও বিক্রেতারা অংশগ্রহণ করেন।আলোচনা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন অতিথিগণ। শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এসময় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে-‘এস.এস.সি ৮৮’র বন্ধু মিলনমেলা

    চাঁপাইনবাবগঞ্জে-‘এস.এস.সি ৮৮’র বন্ধু মিলনমেলা

    চাঁপাইনবাবগঞ্জে-‘এস.এস.সি ৮৮’র বন্ধু মিলনমেলা

    চাঁপাইনবাবগঞ্জ-‘এস.এস.সি ৮৮, সবাই মিলে হাসিখুশি’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৮৮ এর বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে শুক্রবার দিনভর নানা আয়োজনে মেতে উঠেন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নপ্রান্তের এস.এস.সি ১৯৮৮ ব্যাচের বন্ধুরা। বন্ধু মিলনমেলা উপলক্ষে সকালে সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ-‘এস.এস.সি ৮৮’ এর সমন্বয়ক শহীদুল হুদা অলকের সভাপতিত্বে আলোচনায় চাঁপাইনবাবগঞ্জ- ৮৮ ধারণাপত্র উপস্থাপন করেন আসরাফুল আম্বিয়া সাগর ও রোকসানা আহমেদ হীরা। আলোচনা ও স্মৃতিচারণায় অংশ নেন জহুরুল হক বিপ্লব, আক্তারুজ্জামান মনি, প্রকৌশলী নজরুল ইসলাম, মইনুদ্দিন খান রোকন, সৈয়দ মো. সাঈদসহ অন্যান্যরা। এসময় কয়েকজন কবিতা আবৃতি ও কৌতুক পরিবেশন করেন।বিকেলে আনিনুল হক আবিরের উপস্থাপনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান জাতীয় পর্যায়ের শিল্পী বাবুল রেজা, রাজশাহী বেতারের শিল্পীসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।পরে একই স্থানে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।বন্ধু মিলনমেলায় মিলিত এস.এস.সি ৮৮ বন্ধুরা তাদের শৈশব কৈশোরের নানান স্মৃতিতে হারিয়ে যান।

  • ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার সাদুল্লাপুরের ৫ জন নিহত

    ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার সাদুল্লাপুরের ৫ জন নিহত

    ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার সাদুল্লাপুরের ৫ জন নিহত

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের মা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস(৩৫),তার শিশু পুত্র নীরব (১২) আজিজা রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৫), আব্দুর রশিদের মেয়ে রিপা(২০) ওছত্রাগাছা গ্রামের জাকিরের স্ত্রী দোলা বেগম (৩৫) জানা যায়,নারগিস ও দোলা বেগম সম্পর্কে ছেলের শাশুড়ী। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এস.আই মিজানুর রহমান জানান, বাসের তেল শেষ হয়ে যাওয়ায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে থামে। এসময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে রেললাইনে বসেছিলেন। তখন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশু, ৩ নারী ও একজন পুরুষ নিহত হন।ঘটনার পর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। রাতেই স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। শনিবার (২৮ মার্চ)গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে দুই গ্রামে নিহতদের মরদেহ পৌঁছিলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। নিহতদের পাড়া-প্রতিবেশি আত্মীয়-স্বজনরা বলেন, এমন মৃত্যু যেন কারো না হয়।একই ইউনিয়ন ও একই গ্রামে চারজন সহ ৫ জনের মৃত্য, চলে একইস্থানে কবর খননের কাজ, আহাজারি শোকের মাতন।এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারে আর্থিক অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।

  • গাইবান্ধায় দেশাত্মবোধক গান-কবিতা আবৃত্তি, গণসঙ্গীত ও আলোচনা অনুষ্ঠান

    গাইবান্ধায় দেশাত্মবোধক গান-কবিতা আবৃত্তি, গণসঙ্গীত ও আলোচনা অনুষ্ঠান

    গাইবান্ধায় দেশাত্মবোধক গান-কবিতা আবৃত্তি, গণসঙ্গীত ও আলোচনা অনুষ্ঠান

    ২৫ মার্চের কালরাত বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও কলঙ্কিত হত্যাযজ্ঞের অধ্যায়। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যা কেবল একটি জাতিকে স্তব্ধ করে দেয়নি, রেখে গেছে অসংখ্য বধ্যভূমি ও গণকবর, যা আজও সেই নৃশংসতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও দেশের বহু বধ্যভূমি-গণকবর এখনো অবহেলা ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। তাই এসব স্মৃতিচিহ্ন সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ এখন শুধু সময়ের দাবি নয় বরং এক অনিবার্য জাতীয় দায়বদ্ধতা।কালরাত ও জাতীয় গণহত্যা দিবস এবং গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে গাইবান্ধায় প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা, কবিতা, গণসংগীত ও আলোর মিছিল কর্মসূচিতে অংশগ্রহণকারী ও বক্তারা এসব কথা বলেন।বুধবার বিকেল ৫টায় গাইবান্ধা পৌর শহিদ মিনার চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অংশ গ্রহণে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। পরে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, গণসংগীত ও আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চের ভয়াল স্মৃতি তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আহ্বান জানান।আলোচনা সভায় বক্তব্য দেন রাজনীতিবিদ ওয়াজিউর রহমান রাফেল, মুক্তিযুদ্ধ গবেষক জহুরুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা ও ওয়াশিকার ইকবাল মাজু, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, রাজনীতিক মিহির ঘোষ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, নারীনেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, শহীদ পরিবারের সদস্য উন্নয়নকর্মী প্রবীর চক্রবর্তী, কর্মসূচি সংগঠক মুরাদজ্জামান রব্বানী, সাবেক ভিপি দিলিপ সরকার, নওশাদুজ্জামান নওশাদ, শিরিন আকতার, সোমাসেন, রামকৃষ্ণসহ অনেকে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি অসাম্প্রায়িক, মানবিক রাষ্ট্র গঠন করা, যেখানে ইতিহাস ও ত্যাগের স্মৃতি যথাযথ মর্যাদায় সংরক্ষিত থাকবে।তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বধ্যভূমি ও গণকবরগুলো এখনো অনেক ক্ষেত্রে চিহ্নিত নয় বা যথাযথভাবে সংরক্ষিত হয়নি। অনেক জায়গা দখল, অবহেলা কিংবা অজ্ঞতার কারণে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এসব স্থান শুধু অতীতের স্মৃতি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ও সচেতনতার গুরুত্বপূর্ণ উপাদান। আলোচনা শেষে সন্ধ্যায় একটি আলোর মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম সংলগ্ন গাইবান্ধার প্রধান বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

  • ভালুকায় স্বাধীনতার কবিতা পাঠ ও ঈদ পুণর্মিলনী

    ভালুকায় স্বাধীনতার কবিতা পাঠ ও ঈদ পুণর্মিলনী

    ভালুকায় স্বাধীনতার কবিতা পাঠ ও ঈদ পুণর্মিলনী

    ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাহিত্য সংসদের আয়োজনে স্বাধীনতার কবিতা পাঠ ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার ওয়াটার হাউজে ওই কবিতা পাঠ ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কবি আলহাজ্ব লায়ন এম এ রশিদ। এসময় ময়মনসিংহের ভালুকা, মুক্তাগাছা, ত্রিশাল ও শ্রীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে কবিতা পাঠ ও বক্তব্য রাখেন, শিক্ষক-লেখক শাখাওয়াত বকুল, কবি- সম্পাদক সেলিম সাইফুল, কবি সুরঞ্জিত বাড়ৈ, কবি- সাংবাদিক আবুল বাশার শেখ, সাইদুর রহমান হাওলাদার, কবি জামান শাহ, কবি- সম্পাদক শফিক সিদ্দিকী, কবি জিহাদ চৌধুরী, কবি আরিফুল ইসলাম, কবি মুহাম্মদ ইলিয়াস উদ্দিন, কবি রুহুল আমিন বাদল, কবি তৌহিদুল আনিস খান, কবি তৌহিদ আলম, ঢাবি শিক্ষার্থী সাবরিনা রহমান সায়মা, শয়ন, স্বর্না, শুভ প্রমূখ।মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব আলোচনা ও কবিতা পাঠের আয়োজনে ছিলো ঈদ পুণর্মিলনীর প্রীতিভোজ।

  • টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। দিবসটি উপলক্ষে সূর্য্যদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণ করেন যথাক্রমে সাংসদ সদস্যের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নাগরপু প্রেসক্লাব ও সামাজিক সংগঠণ সমুহ। পরে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপির সহধর্মিনী মনোয়ারা মুকুল, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হাসান প্রমুখ। এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা-সহ বীর মুক্তিযোদ্ধরা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার-গণপিটুনিতে ধর্ষক আহত

    নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার-গণপিটুনিতে ধর্ষক আহত

    নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার-গণপিটুনিতে ধর্ষক আহত

    নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। ২৫ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির পরিবারের লোকজন মাঠে কাজ করতে গেলে শিশুটি একাই বাড়ীতে অবস্থান করছিল। সেই সুবাদে লম্পট আসাদ মোল্যা (৪৫) তাদের ঘরে ঢুকে মেয়েটির সর্বনাশ করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম বলেন, ধর্ষককে পুলিশ হেফাজতে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ভিক্টিমকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পক্ষে লিখিত এজাহার দিলেই মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • পত্নীতলায় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

    পত্নীতলায় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

    পত্নীতলায় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

    নওগাঁর পত্নীতলায় আত্রাই নদী থেকে জোনা কর্মকার (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করছে পত্নীতলা থানা পুলিশ। মৃত ওই নারী উপজেলার বাদ পুঁইয়া গ্রামের মৃত যতীন কর্মকারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ শে মার্চ) সকালে উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট করে থানা হেফাজতে নেন। স্থানীয়রা অনেকে বলছেন, ওই নারির মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় পত্নীতলা থানায় একাট অপমৃত্যু মামলা হয়েছে।

  • র‌্যাবের অভিযানে মাদকসহ আটক এক

    র‌্যাবের অভিযানে মাদকসহ আটক এক

    র‌্যাবের অভিযানে মাদকসহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর হাতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকEskuf (ফেন্সিডিল সমজাতীয় মাদক)সহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির তারাপুর পোড়াপাড়ার মৃত আয়েশ উদ্দিনের ছেলে রমজান হোসেন সাদ্দাম (৩১)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা সদর থানাধীন দারিয়াপুর হাতাপাড়ায় অভিযান চালায়। এসময় ২৫ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকসহ মাদক কারবারী রমজান হোসেন সাদ্দাম (৩১) কে আটক করা হয়। আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। আসামীর স্বীকারোক্তি ও নিজ দেয়া তথ্যে তার সঙ্গে থাকা স্কুল ব্যাগের ভিতরে একটি কাগজের বক্সের ভিতর রক্ষিত ২৫ বোতল Eskuf (ফেন্সিডিল সমজাতীয় মাদক) ২৭ মার্চ বিকেল ৩টার দিকে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।