ঈদের আনন্দে যখন সবাই ব্যস্ত, ঠিক তখনই ভিন্ন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করল রহনপুর পৌর এলাকার এক কিশোরী। হুজরাপুর মডেল একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফাসমাউল (১৪) ঈদের দিনেই রাস্তায় নেমে মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-ভোলাহাট সড়কের হুজরাপুর এলাকায় বৃষ্টির পানি জমে চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। পথচারী ও যানবাহনের দুর্ভোগ দেখে নিজের দায়িত্ববোধ থেকেই বাড়ি থেকে কোদাল নিয়ে রাস্তায় নেমে পড়ে ফাসমাউল। কাদা-মাটি কেটে ছোট নালা তৈরি করে জমে থাকা পানি সরানোর চেষ্টা চালায় সে। সফলও হয়েছে। ঈদের দিনেও এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মুগ্ধ করেছে। অনেকেই বলেন, যেখানে বড়রা দায়িত্ব এড়িয়ে যায়, সেখানে একটি কিশোরীর এমন সচেতনতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার এই উদ্যোগ শুধু একটি সমস্যার সাময়িক সমাধান নয় বরং সমাজে দায়িত্ববোধ ও মানবিকতার একটি শক্ত বার্তা দিয়েছে। ফাসমাউলের এই কাজ প্রমাণ করে, পরিবর্তন আনতে বয়স নয়, প্রয়োজন সদিচ্ছা ও উদ্যোগ। সচেতন মহল মনে করছেন, এমন মানবিক উদ্যোগকে উৎসাহ ও স্বীকৃতি দিলে ভবিষ্যতে আরও অনেক তরুণ সমাজের কল্যাণে এগিয়ে আসবে।
নওগাঁয় প্যারীমোহন (পি এম) বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ছাত্রী ফোরামের উদ্যোগে গ্রান্ড গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের চকদেব জনকল্যান স্কুলপাড়ায় অবস্থিত ৫০-এভ কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিয়া খানম নূপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শবনম মোস্তারী কলি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আবৃত্তি পরিষদ নওগাঁ’র সভাপতি মোঃ কায়েস উদ্দিন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রী তানজিলা দেওয়ান, হোসনে আরা নিপা, কানিজ ফাতেমা কাকলী, আরেফা খানম ইতি, নাজনীন আকতার প্রীতি এবং পিয়াল। এ ছাড়াও আয়োজনে ছিল রাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাণীনগরে গ্রামীণ পাঠাগারের উদ্যোগে মাদক বিরোধী র্যালী-বৃক্ষ রোপন
নওগাঁর রাণীনগরের নিভৃত দুটি গ্রাম দাউদপুর-বেলবাড়ি গ্রাম। এই গ্রামে গড়ে তোলা হয়েছে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার। সেই পাঠাগারের উদ্যোগে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যুব সমাজকে মাদক ও মোবাইল থেকে দূরে রাখতে নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করা। বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন, গ্রামের রাস্তা সংস্কার করাসহ নানা কর্মকান্ড পরিচালানা করে আসছে পাঠাগার কমিটির সদস্য ও গ্রামের যুবকরা। দাউদপুর ও বেলবাড়ি দুটি গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে বিনির্মাণের লক্ষ্যে এমন কর্মকান্ড চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে মাদক বিরোধী র্যালী ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগার কমিটির সহ-সভাপতি মোঃ তারেকুল ইসলাম পিন্টু, সম্পাদক মোঃ মশিউর রহমান মিতুল, পাঠাগার কমিটির সকল সদস্য, দুই গ্রামের গণ্যমান্য বক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। এদিন, কর্মসূচির প্রথমেই প্রধান অতিথি পাঠাগার পরিদর্শন করে পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। এরপর পর দাউদপুর-বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বৃক্ষরোপন করেন। পরে মাদক বিরোধী সচেতনতামূলক র্যালীতে নেতৃত্ব প্রদান করেন প্রধান অতিথি। এছাড়া প্রায় ২০বছর ধরে অনুষ্ঠিত ধরে চলা দাউদপুর-বেলবাড়ি প্রিমিয়ার লীগের (শর্ট পিচ) সেমিফাইনাল খেলা শেষে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় সুপার ওভারে ডিবি লায়ন দল ১০ উইকেটে ডিবি ফোর্সসেস দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে পাঠাগার কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন। দাউদপুর ও বেলবাড়ি গ্রামকে আদর্শগ্রাম হিসেবে বিনির্মাণ করার পরও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখা হবে বলে জানান আয়োজকরা।
রহনপুরে অপসংস্কৃতির বিরুদ্ধে নাশিদের সুরে জাগরণের বার্তা
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অপসংস্কৃতির অন্ধকার দূর করে সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ আনন্দ ও নাশিদ সন্ধ্যা। “অপসংস্কৃতি নিপাত যাক, সুস্থ সংস্কৃতি জিন্দাবাদ”, এই স্লোগানকে সামনে রেখে রহনপুর ওলামা ত্বলাবা পরিষদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে সোমবার (২৩ মার্চ) বাদ মাগরিব রহনপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। “নাশিদ সন্ধ্যা, ঈদ আনন্দ ও গানে গানে–২০২৬” শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসতিয়াক আহমেদ শুভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রহমান মাহমুদী। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা নাশিদের সুমধুর পরিবেশনায় উপস্থিত দর্শকদের হৃদয়ে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেন। পরিবেশনায় অংশ নেন ফারহান আলম, শাহেদ মজুমদার, মারগুব হাসান ও আতাউল্লাহ মাহমুদী। এছাড়াও কিশোর শিল্পী হাবিব রহমান তার কণ্ঠে নাশিদ পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। নাশিদ ব্যান্ড ‘তাদরিব’ (ঞধফৎরন) এর পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা জানান, তরুণ সমাজকে অপসংস্কৃতির প্রভাব থেকে দূরে রেখে সুস্থ ও ইসলামী সংস্কৃতির পথে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নাশিদের সুরে এক ব্যতিক্রমী ঈদ আনন্দ উপভোগ করেন।
রহনপুরে অপসংস্কৃতির বিরুদ্ধে নাশিদের সুরে জাগরণের বার্তা
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অপসংস্কৃতির অন্ধকার দূর করে সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ আনন্দ ও নাশিদ সন্ধ্যা। “অপসংস্কৃতি নিপাত যাক, সুস্থ সংস্কৃতি জিন্দাবাদ”, এই স্লোগানকে সামনে রেখে রহনপুর ওলামা ত্বলাবা পরিষদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে সোমবার (২৩ মার্চ) বাদ মাগরিব রহনপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। “নাশিদ সন্ধ্যা, ঈদ আনন্দ ও গানে গানে–২০২৬” শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসতিয়াক আহমেদ শুভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রহমান মাহমুদী। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা নাশিদের সুমধুর পরিবেশনায় উপস্থিত দর্শকদের হৃদয়ে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেন। পরিবেশনায় অংশ নেন ফারহান আলম, শাহেদ মজুমদার, মারগুব হাসান ও আতাউল্লাহ মাহমুদী। এছাড়াও কিশোর শিল্পী হাবিব রহমান তার কণ্ঠে নাশিদ পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। নাশিদ ব্যান্ড ‘তাদরিব’ (Tadrib) এর পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা জানান, তরুণ সমাজকে অপসংস্কৃতির প্রভাব থেকে দূরে রেখে সুস্থ ও ইসলামী সংস্কৃতির পথে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নাশিদের সুরে এক ব্যতিক্রমী ঈদ আনন্দ উপভোগ করেন।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পাড়ইল ইউনিয়ন জিনারপুর মোড় নামক স্থানে ভ্যান, ভুটভুটি ও স্টিয়ারিং এর ত্রিমুখী সংঘর্ষে নুরেছা (৩৮) নামে এক নারী নিহত হয়েছে। অপরদিকে শিশুসহ আরো ৫ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে জিনারপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার জিনারপুর মোড়ে ভ্যান যোগে ৬-৭জন যাত্রী নিয়ামতপুর বাজারে আসার পথে মোড়ে দাড়িয়ে ছিল। নিয়ামতপুর বাজার থেকে ছেড়ে যাওয়া একটি ষ্টিয়ারিং বেপরোয়াভাবে একটি ভুটভুটিকে ধাক্কা দিলে ভুটভুটি ভ্যানগাড়ীর উপর আছড়ে পড়ে। ভ্যানগাড়ীতে থাকা যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে। সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষনা করেন। নিহত নারী উপজেলার পাড়ইল ইউনিয়নের উমরইল গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী ও খোদা বক্স এর মেয়ে নুরেছা (৩৮)। আহত ৫ জনের পরিচয় এ রির্পোট লিখা পর্যন্ত জানা যায় নাই। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নারী মারা গেছে। মৃত ব্যক্তির সুরতহাল করে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি।
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের বাবনাবাজ (সুলতানপুর) অদিবাসী পাড়ার ধানক্ষেত থেকে দিগেন ভূঁইয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিগেন ভূঁইয়া (৫২) পিতা উকিল ভূঁইয়া গত পাঁচ দিন থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ২৪ মার্চ বাবনাবাজ (সুলতানপুর) গ্রামের ধান ক্ষেতে মৃত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পত্নীতলা থানা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন আমরা মৃত ব্যক্তিকে উদ্ধার করেছি, থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
চাঁপাইনবাবগঞ্জে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ-উল-ফিতর উদযাপিত
ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে ও আনন্দঘন এবং উৎসবমূখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। শনিবার (২১ মার্চ) ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহরের পুরাতন স্টেডিয়াম, জেলা মডেল মসজিদ, ফকিরপাড়া ইদগাহসহ শহরের বিভিন্ন ঈদগাহে ও মসজিদে। চাঁপাইনবাবগঞ্জ এ বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। শনিবার (২১ মার্চ) সকাল সোয়া আট টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় জেলায় সবচেয়ে বড় ঈদগাহ ঐতিহ্যবাহী মহারাজপুর ঈদগাহে। জেলার সর্ববৃহৎ এই ঈদের জামায়াতে প্রায় দশ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়। জামায়াতে ইমামতি করেন নিউমার্কেট মসজিদের ইমাম মাওলানা মোঃ আবদুল বাশির। এই ঈদগাহে নামাজ আদায় করেন সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রতিস্ঠাতা সম্পাদক মোাঃ জোনাব আলী, চ্যানেল আই প্রতিনিধি ও দৈনিক চাঁপাই দর্পণ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলার বর্তমান ও সাবেক সাংসদগণ, সরকারি কর্মকর্তাগণ, বিশিষ্টজনেরা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে নিজ নিজ অপরাধ ও গুনাহের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন এবং দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহ এর জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করেন। কিছু কিছু এলাকায় মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা। ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন পদস্থ সরকারী বেসরকারী কর্মকর্তাসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। জেলার বিএনপির-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদ জামাতে নামাজ আদায় করেন।এছাড়া দর্পণ উপদেষ্টা পরিষদের সদস্যগণ ও আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্যগণ, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টাগণ এবং ‘দর্পণ’ পরিবারের সদস্যরা নিজ নিজ এলাকায় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। জেলা থেকে প্রকাশিত সকল পত্রিকার সম্পাদকগণও নিজ নিজ এলাকার ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।শেষে বিশ্বের মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ঈদ উল ফিতর এর নামাজ আদায় করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
শনিবার সকালে তিনি নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নামোশংকরবাটী হেফজুল মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ জামাতে অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায়ের পর তিনি মুসল্লিদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংসদ নূরুল ইসলাম বুলবুল। একই দিন মহানন্দা প্রবীণ নিবাসে (বৃদ্ধাশ্রম) অসহায় মা-বাবাদের সাথেও ঈদ শুভেচ্ছা নিবিময় করে ঈদের আনন্দ ভাগভাগি করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী ঈদ উল ফিতর এর নামাজ আদায় করেছেন শিবগঞ্জ উপজেলার নিজ এলাকা জালমাছমারি ঈদগাহে। শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এবং খুতবা প্রদান করেন ড. মাওলানা কেরামত আলী। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান ঈদ উল ফিতর এর নামাজ আদায় করেছেনপুরাতন প্রসাদপুর, রহনপুর কাঁঠাল মোড় জামে মসজিদে। শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এবং খুতবা প্রদান করেন সাংসদ ড. মিজানুর রহমান।
নামাজ শেষে তিনি মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং সবার জন্য দোয়া করেন। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ ঈদ উল ফিতর এর নামাজ আদায় করেছেন জেলাশহরের পাঠানপাড়া মসজিদে।অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম ঈদ উল ফিতর এর নামাজ আদায় করেছেন নিজ এলাকায়। শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ঈদ উল ফিতর পালন করেছে চাঁপাইনবাবগঞ্জবাসী।
ঈদ উপলক্ষে জেলা সদরসহ শহরগুলি রঙ্গিন পতাকা, বেলুন, ফেস্টুন দিয়ে সাজানো হয়। গুরুত্বপূর্ন সরকারী বেসরকারী ভবন ও স্থাপনা আলোকসজ্জা করা হয়। ঈদের নামাজের পর মানুষ ছুটে যায় জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। নতুন পোষাক পরা শিশুদের খুশী ছিল সবচেয়ে বেশী। ঈদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলারাক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা যায়। জেলাব্যাপী ঈদ উদযাপিত হয় নির্বিঘ্নে ও উৎসবমূখর পরিবেশে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও এ দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিশেষ বার্তায় তিনি এই ভ্রাতৃত্বপূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক!’ ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এক মাসব্যাপী সিয়াম সাধনা ও ইবাদতের পর আসা এই উৎসব আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি ভারতসহ বিশ্বব্যাপী সকল মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন। বার্তার শেষাংশে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের দেশগুলোর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হোক-এই কামনাই করি।’
নাচোলের খোরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন
নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের খোরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।রোববার (২৩ মার্চ) বিকেল থেকে সোমবার রাত ১১টা পর্যন্ত ছিল অনুষ্ঠানের কর্মসূচি। সোমবারের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান সরকারের ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার সকাল ৮টা থেকে বিদ্যালয় জড়ো হতে থাকে নবীন ও প্রবীণ ছাত্রীরা। সাড়ে নয়টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে মঞ্চের অনুষ্ঠান শুরু করা হয়।এরপর থিম সং নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের বর্তমান ছাত্রীরা।উম্মোচন করা হয় স্মৃতি স্মারক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান প্রমূখ।
oplus_0
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড.মুন্সি আবু সাইফ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ), চুয়াডাঙ্গা সরকারি কলেজ। শরিফুল ইসলাম অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, নাচোল সরকারি কলেজ। সুলতানা রাজিয়া ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। ওবায়দুর রহমান অধ্যক্ষ, নাচোল মহিলা ডিগ্রি কলেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পাইলট উ”চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাইদুর রহমান, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। অনুষ্ঠানে নাচোলের রত্নগর্ভা মা রওশন আরা বেগমসহ নাচোলে নারী শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৬৯ জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।নারী শক্তি বিষয়ক গীতিনাট্য পরিবেশন করে বিদ্যালয়ের বর্তমান ছাত্রীরা। স্মৃতি চারণায় বিদ্যালয়ে নিজেদের শৈশবের সোনালী দিনের স্মৃতির ঝাপি খুলে আবেগ আপ্লুত হন বয়স্ক শিক্ষার্থীরা।এদের মধ্যে ঢাকা থেকে আসা ১৯৯১ সালের এসএসসি ব্যাচের ছাত্রী খাদিজাতুল খাতুন ও দিনাজপুর থেকে আসা তাজকেরা বেগমসহ প্রাক্তক শিক্ষার্থীরা জানান, অনুষ্ঠানের জন্যই তাঁরা এসেছেন। অনেক পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হলো। অনেক কথা অতীত দিনের। শৈশবের দিনে ফিরে গিয়েছিলাম দিনটিকে ঘিরে। বাকী জীবনে দিনটি স্মরনীয় ও উজ্জ্বল হয়ে থাকবে তাদের জীবনে।প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন,প্রায় দেড় হাজার নবীন ও প্রবীন ছাত্রী অনুষ্ঠানে নিবন্ধন করে। তাঁরা আনন্দে মাতোয়ারা হয়।আমরা শিক্ষকরাও তাঁদের সঙ্গে আনন্দে মাতি। সব মিলিয়ে শিক্ষার্থীদের এই মিলন মেলা স্মরনীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। ২দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপ্তি ঘটে।