চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ
শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওআজ প্রদর্শনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জেলাবাসী। বৃহস্পতিবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা হয় এবং শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধাদের নামাঙ্কিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সূচনা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিচার বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, নবাবগঞ্জ পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, জেলা এলজিইডি অফিস, গণপুর্ত বিভাগ, জেলা শিল্পকলা একাডেমী,

জেলা সড়ক ও জনপথ বিভাগ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জেলা আইনজীবী সমিতি, জেলা শিক্ষা অফিস, জেলা কারাগার, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন। চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওআজ প্রদর্শন করা হয়।

সেখানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এরপরই শুরু হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পুলিশ, আনসার, বিএনসিসি ও স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

কুচকাওয়াজ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন-যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল-এর উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও বীর শহীদদের জন্য দোয়া করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউ.এন.ও, উপজেলা প্রশাশন, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশীদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা,

বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ খাইরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহাবুবুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতারসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এসময় কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা তথ্য অফিস, জেলা কারাগার, জেলা নির্বাচন অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, জেলা সমাজ সেবা কার্যালয়, বন বিভাগ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান শহীদদের স্মরণে পুস্পার্ঘ অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অপরদিকে, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। দুপুরে সকল মসজিদে বিশেষ দোয়া ও মন্দির এবং গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া, হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, এতিমখানায় উন্নতমানের ইফতারী ও খাবার পরিবেশন করা হয়।

দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলার প্রতিটি উপজেলায় নানা কর্মসুচী পালিত হয়েছে।













