Blog

  • ভোলাহাটে রুবেল আহমদ জনকল্যাণ পাঠাগারের ঈদ সামগ্রী বিতরণ

    ভোলাহাটে রুবেল আহমদ জনকল্যাণ পাঠাগারের ঈদ সামগ্রী বিতরণ

    ভোলাহাটে রুবেল আহমদ জনকল্যাণ পাঠাগারের ঈদ সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুবেল আহমদে জনকল্যাণ পাঠাগারের পক্ষ থেকে ১নং ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার স্বনামধন্য সেবামুলক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ ২৬ রমজান থেকে তিনদিন যাবৎ দুঃস্থ ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এবং পাঠাগার কার্যালয়ে তাদের হাতে ঈদ উপহার সামগ্রীগুলো তুলে দেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ বলেন, আমার পাঠাগারটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সামাজিক উন্নয়ন ও মানবিক কাজ করে আসছে। তারই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এই পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ভোলাহাট সদর ইউনিয়ন ও গোহালবাড়ি ইউনিয়নের আংশিক এলাকায় দুস্থ ও অসহায়তের হাতে এই ঈদ উপহার সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হলো। ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদল নেতা বি.এম রুবেল আহমদ আরও বলেন, সাধারণ মানুষকে সাথে নিয়ে মানুষের সেবা নিশ্চিতে কাজ করছি এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • নওগাঁয় ইট বোঝাই ট্রাক্টরের গাছে ধাক্কা ॥ চালক ও সহকারী নিহত

    নওগাঁয় ইট বোঝাই ট্রাক্টরের গাছে ধাক্কা ॥ চালক ও সহকারী নিহত

    নওগাঁয় ইট বোঝাই ট্রাক্টরের গাছে ধাক্কা ॥ চালক ও সহকারী নিহত

    নওগাঁর রাণীনগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই একটি ট্রাক্টর গাছের সাথে ধাক্কা লেগে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। ১৯ মার্চ উপজেলার খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার চককুতুব গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ট্রাক্টর চালক রাব্বী হোসেন (২৫) এবং ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে হেলপার মোঃ হিমেল (২৫)।স্থানীয়দের বরাতে রাণীনগর থানার ওসি (তদন্ত) বাবলু পাল জানান, ইট বোঝাই ট্রাক্টরটি রাণীনগর থেকে আবাদপুকুরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরে একজন চালক ও তিনজন হেলপার ছিলেন। পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাব্বী ও হিমেলের অবস্থার অবনতি হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষককে‘কৃষক কার্ড’-উদ্বোধন করবেন প্রধানন্ত্রী

    পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষককে‘কৃষক কার্ড’-উদ্বোধন করবেন প্রধানন্ত্রী

    পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষককে‘কৃষক কার্ড’-উদ্বোধন করবেন প্রধানন্ত্রী

    জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের মাত্র ২৮ দিনের মাথায় ২৮টি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নের তথ্য সামনে এনেছে ক্ষমতাসীন বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের এই স্বল্প সময়ের কর্মকাণ্ডকে ‘অভূতপূর্ব’ ও ‘জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। বাস্তবায়ন হচ্ছে একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি। এরই ধারবাহিকতায় দেশের নয় জেলার ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দেবে সরকার।টাঙ্গাইল সদরে পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণ উদ্বোধন করবেন সরকারপ্রধান তারেক রহমান। ওই দিন একযোগে এসব উপজেলায় এই কার্ড কৃষকদের হাতে তুলে দেওয়া হবে।মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।বৈঠকে সভাপতিত্ব করেনপ্রধানমন্ত্রী তারেক রহমান।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের ক্ষমতায়নের জন্য মাসিক ভাতা সম্বলিত ‘ফ্যামিলি কার্ড’ এবং প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল।গত ১০ মার্চ রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবার তিনি উদ্বোধন করবেন কৃষক কার্ড। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরীক্ষামূলক প্রকল্প উদ্বোধন করবেন।সারাদেশে ১১টি উপজেলায় একযোগে এই কার্ড কৃষকদের সহায়তার জন্য তাদের হাতে তুলে দেওয়া হবে।আতিকুর রহমান রুমন আরও জানান, প্রথম ধাপে এসব উপজেলার ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে যাবে।এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষী ও খামারিদের দেওয়া হবে তুলে ধরে তিনি বলেন, এটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে।শুধু ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির কৃষককে কৃষি উপকরণ ক্রয়ের জন্য প্রণোদনা হিসেবে বছরে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য ক্রয় করতে পারবেন।যে ১১ উপজেলায় পরীক্ষামূলক কৃষক কার্ড বিতরণ করা হবে- সেগুলো হচ্ছে, টাঙ্গাইলের সদর, পঞ্চগড়ের সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আর্দশ সদর, জামালপুরের ইসলামপুর, রাজাবাড়ীর গোয়ালন্দ ও মৌলভীবাজার জুড়ী।এছাড়া বৈঠকে ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে।বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিন উর রশীদ ইয়াসিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিডোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উধর্বতন কর্মকর্তারা ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর বলেছিলেন, পরীক্ষামূলকভাবে প্রথমে ২ কোটি ২০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

  • ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী-প্রস্তুতির পরামর্শ

    ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী-প্রস্তুতির পরামর্শ

    ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী-প্রস্তুতির পরামর্শ

    দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় দেশবাসী। তবে খুশির এই দিনে বাগড়া দিতে পারে প্রকৃতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের বেশ কয়েকটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হানা দিতে পারে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ২০ বা ২১ মার্চ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই দিনেই সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। বিশেষ করে ঈদের দিন দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখীর প্রভাব সবচেয়ে বেশি থাকতে পারে। এই সময়ে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঈদের আগে ও পরে আবহাওয়ার পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকতে পারে।এদিকে, আগামীকাল বুধবার (১৮ মার্চ) সকালের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।ঈদের নামাজ এবং আনন্দ ভ্রমণে বের হওয়ার সময় আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে খোলা মাঠে ঈদের জামাতের ক্ষেত্রে বৃষ্টির প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞার স্ত্রী নাদিরা বেগমের সুস্থ্যতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দলটির চেয়ারম্যানের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের দিকনির্দেশনায় শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এসব খাদ্য সামগ্রী তুলে দেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, বিএনপি নেতা শফিউর রহমান ও শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলামসহ অন্যরা।অন্যদিকে, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দুই শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তেল, সেমাইসহ ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ‘সেবা সংস্কৃতিতে আমরা’ সংগঠনের উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েলসহ অন্যরা।

  • পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রয়

    পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রয়

    পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রয়

    নওগাঁ জেলার পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১টা ৩০ মিনিটে অফিসের ভেতর থেকেই প্রায় ৭০০ কেজি বই বিক্রির সময় এক কর্মচারীকে হাতেনাতে আটক করে স্থানীয় জনগণ। আটক ব্যক্তি মোঃ আমানত আলী, যিনি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গোপনে বই বিক্রির অভিযোগ থাকলেও এদিন তাকে সরাসরি বই হস্তান্তরের সময় ধরে ফেলেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আটক বইসহ একটি অটোরিকশা ও চালককে জনতার সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় অটোরিকশার মালিক স্বীকার করেন, তিনি এসব বই আমানত আলীর কাছ থেকেই কিনেছেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রিত বইগুলোর বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করে সরকারি সম্পদ বিক্রির ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের ইফতার ও দোয়া মাহফিল

    মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের ইফতার ও দোয়া মাহফিল

    মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের ইফতার ও দোয়া মাহফিল

    মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে দেশ ও জাতির কল্যাণে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও আনন্দ টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেই আই এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু,চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা, শহিদ হোসেন রানা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট এম আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আলমগীর কামাল, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জহুরুল ইসলাম। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলো ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু। এসময় উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বর্তমান কথা পত্রিকার ষ্টার্ফ রিপোর্টার মোঃ সফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবর পত্রিকার ষ্টার্ফ রিপোর্টার মনোয়র হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার ষ্টার্ফ রিপোর্টার অহেদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক মতপ্রকাশ পত্রিকার জেলা প্রতিনিধি অনিক দেওয়ান, মডেল প্রেসক্লাবের সদস্য ইমাম হাসান জুয়েল, আল-আমিন, জাকারিয়া, তাজরিন, সাকিব প্রমুখ। আলোচনা সভা শেষে মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, মরহুম এডভোকেট সৈয়দ শাহ জামাল ও উপদেষ্টা মরহুম সম্রাট শাহজাহানের রুহের মাগফেরাত কামনা এবং প্রেসক্লাবের সকল সদস্যের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মতিন।

  • ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ জনগণের উপকারেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি-প্রধানমন্ত্রী

    ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ জনগণের উপকারেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি-প্রধানমন্ত্রী

    ৫৩টি খালের খনন ও পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

    ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ জনগণের উপকারেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি-প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। আমরা এমন একটি রাজনৈতিক শক্তি, যারা সর্বদা মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণের উপকারের লক্ষ্য নিয়েই আমরা আবারও দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছি। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।
    সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা জানি, বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন এবং তাদের বড় একটি অংশ কৃষির ওপর নির্ভরশীল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের স্বস্তি দিতে ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন ও পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনকালে তিনি নিজেই কোদাল হাতে মাটি কেটে এই মহতী কার্যক্রমের সূচনা করেন। এরপর তিনি সেখানে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, সোমবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে দিনাজপুরের কাহারোলে কর্মসূচিস্থলে যান। খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। উল্লেখ্য, সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে। খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। সাবেক রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান ১৯৭৭ সালে দিনাজপুরে যে খাল কেটেছিলেন, পাঁচ দশক বাদে সেই সাহাপাড়া খাল পুনঃখনন কাজের সূচনা করলেন তারই ছেলে তারেক রহমান। বাবার মতোই নিজে কোদাল দিয়ে কেটে সোমবার বেলা সাড়ে ১২টায় এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পোলো শার্ট, জিন্স, কেডস পরিহিত তারেক রহমানের মাথায় ছিল লাল-সবুজের ক্যাপ, যাতে লেখা ‘সবার আগে বাংলাদেশ’। এর মধ্য দিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়াসহ সারাদেশে ৫৪ জেলার খাল খনন-পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাহাপাড়া খালটির দৈর্ঘ্য ১২ দশমিক ২ কিলোমিটার। এই খালটির সঙ্গে পুনর্ভবা নদীর সংযোগ রয়েছে। সাহাপাড়া খালখনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষ্যে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে সমাবেশ হয়। প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করেই সেখানে স্থাপিত মঞ্চে আসন গ্রহণ করেন। সকাল সাড়ে ৮টা থেকে বলরামপুরের অনুষ্ঠানস্থলে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে শুরু করে। রামচন্দ্রপুর ইউনিয়নের গ্রামবাসী বিশেষ করে নারীরা একনজর তারেক রহমানকে দেখতে উপস্থিত হন। খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দিনাজপুরের সাংসদ মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ, সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরফরাজ বান্দা, বিএনপির জেলা সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, কাহারোল থানার সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামীম আলী।

    ১৯৭৬ সালের ১ নভেম্বর যশোরের শার্শা উপজেলার উলশী এলাকায় ‘বেতনা নদী’ পুনর্খনন কাজ যখন উদ্বোধন করেন জিয়াউর রহমান, তখন তিনি সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক। ‘জিয়া কেন জনপ্রিয়’ শীর্ষক একটি সংকলন গ্রন্থে এ কে এম সালেক তার প্রবন্ধে লিখেছেন, জিয়াউর রহমানের এই কার্যক্রম শুরুর আগে দেশে ১০ শতাংশ জমিতে শুকনো মৌসুমে পানি সরবরাহ সম্ভব ছিল। খাল খনন কর্মসূচির পর অন্তত ৫২ লাখ একর জমিতে সেচের সুবিধা বৃদ্ধি পায়। এছাড়া মাছ উৎপাদন, পানি নিষ্কাশন ও নৌ চলাচলে সহায়ক হয় ওই প্রকল্প। বৃদ্ধি পায় খাদ্য উৎপাদন। এখন নতুন করে খাল খনন কর্মসূচির বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধির ফলে ভূ-গর্ভস্থ পানির চাহিদা হ্রাস করাও এই খনন কার্যক্রমের লক্ষ্য। সরকার আশা করছে, এই কার্যক্রমের ফলে খরা প্রবণতা কমবে, অনদিকে বন্যা ও জলাবদ্ধতাও হ্রাস পাবে। স্বাধীনতার আগে বাংলাদেশে নৌপথের দৈর্ঘ্য ছিল প্রায় ২৪ হাজার কিলোমিটার। পলি ও বালিতে ভরাট হয়ে বর্তমানে নৌপথ কমে হয়েছে চার হাজার কিলোমিটার। বাংলাদেশ নদী রক্ষা কমিশনের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে বিআইডব্লিউটিএ-এর তথ্যে বলা হয়েছে, দেশে বর্ষা মৌসুমে নৌপথ থাকে প্রায় ৬ হাজার কিলোমিটার, শুষ্ক মৌসুমে নৌপথ এসে দাঁড়ায় মাত্র ৪ হাজার ৩৪৭ কিলোমিটারে। যা নদীমাতৃক বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক।

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন হারুনুর রশিদ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন হারুনুর রশিদ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন হারুনুর রশিদ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ হারুনুর রশিদ। সোমবার (১৬ মার্চ) সোমবার দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক হিসেবে মোঃ হারুনুর রশিদ জেলা পরিষদ কার্যালয়ে যোগদান করেন। এসময় দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ওয়াহেদ, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মামুনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে গৃহীত খাল খনন প্রকল্প নয়াগোলা খাল, নবাব খাল, রেলওয়ে বরোপিট প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। দায়িত্ব গ্রহণ শেষে নবাগত জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ বলেন, জেলা পরিষদকে একটি দূর্ণীতি মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং জেলা সার্বিক উন্নয়নে কাজ করায় আমার লক্ষ। এই দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা উন্নয়নে তিনি মিডিয়াকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ। উল্লেখ্য, সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পান মো. হারুনুর রশিদ। তিনি জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি এবং জেলা পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

  • চাঁপাইনবাবগঞ্জ খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন

    সাড়ে ৫ কোটি টাকা ব্যয়

    চাঁপাইনবাবগঞ্জ খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সেচব্যবস্থা উন্নয়ন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ঐতিহাসিক ‘নবাব খাল’ পুনঃখনন কাজ শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিকাল পৌনে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রুহুলবাঁধ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে খনন কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের নবাগত প্রশাসক ও সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ,

    পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তর-পশ্চিম অঞ্চল রাজশাহীর প্রধান প্রকৌশলী(পুর) মোঃ মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল রাজন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসনাম ও যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহবায়ক মোঃ তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল ইসলাম,

    সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী (রাজস্ব) কর্মকর্তা মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে নতুন দিগন্তের সূচনা করেছিলেন। তাঁর মূল লক্ষ্য ছিল বৃষ্টি ও নদীর পানি খালের মাধ্যমে সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর কৃষি উৎপাদন বাড়াতে এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নে সারাদেশে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছেন। নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং শিগগিরই কৃষকদের জন্য ফার্মার কার্ড দেওয়া হবে।

    পাশাপাশি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানী চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। নবাব খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নবাব খাল পাড়ে একটি কৃষ্ণচূড়া বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি রেহান আসিফ আসাদ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা থেকে গভিরতা ৪ মিটার ও গড় প্রস্থ্য ১৮ মিটার, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ নবাব খাল পুনঃখননে মোট ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।