Blog

  • যশোর টাউন হল মাঠে গণধিকার পরিষদের গণ সমাবেশ

    যশোর টাউন হল মাঠে গণধিকার পরিষদের গণ সমাবেশ

    যশোর টাউন হল মাঠে গণধিকার পরিষদের গণ সমাবেশ

    যশোর টাউন হল মাঠে গণধিকার পরিষদের ‘গণ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও বিকেল চার ঘটিকায় হাজার হাজার মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় গণঅধিকার পরিষদের গণসমাবেশ। যশোর গণঅধিকার পরিষদের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি গণ মানুষের নেতা, গণবন্ধু ভি.পি নুরুল হক নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামী ও ত্যাগীনেতা গণধিকার পরিষদের সেক্রেটারি জেনারেল রাশেদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলামসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

  • সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

    সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

    ভোলায় সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মো. নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর দৌলতখানে হামলার প্রতিবাদে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ভোলা প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন সাংবাদিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, হামলাকারীরা স্থানীয় বিএনপি নেতা রাসেল কাজি, নিজাম কাজি, রাকিব কাজি ও রিয়াজ। বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে বক্তারা আরও বলেন, যদি দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হয়, তবে দৌলতখান থানার ওসি কে প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোর আহ্বান জানান তারা। উল্লেখ্য, শুক্রবার (২২ আগস্ট) দুপুরে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে সময় টিভির সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

  • জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সম্মেলন

    জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সম্মেলন

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে এ্যাডভোকেট মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ১৩ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার মনির আবছার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
    বক্তারা বলেন, আধুনিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যুব সমাজই মূল শক্তি। ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গড়তে হলে তরুণদের চিন্তায় থাকতে হবে দায়িত্ববোধ, কর্মে থাকতে হবে আদর্শের ছাপ। সম্মেলনের লক্ষ্য হলো দায়িত্ববান, সৎ ও সংগ্রামী যুব সমাজ গঠন।

  • নাটোর চিনিকলে কোটি টাকার ডাকাতির ঘটনায় মূলহোতা গ্রেফতার

    নাটোর চিনিকলে কোটি টাকার ডাকাতির ঘটনায় মূলহোতা গ্রেফতার

    নাটোর চিনিকলের প্রায় কোটি টাকার মালামাল ডাকাতির ঘটনায় অন্যতম প্রধান আসামি সরদার নাজমুলকে (৩২) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ঢাকার সাভার থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে জানানো হয়। গ্রেফতারকৃত নাজমুল সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বিনোটিয়া গ্রামের মোকদমের ছেলে। নাটোর র‌্যাব জানায়, গত ৩ জুলাই রাতে নাটোর চিনিকলের সকল নিরাপত্তা কর্মীকে হাতমুখ বেঁধে জিম্মি করে সংঘবদ্ধ দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সুগার মিলের ৯০ লক্ষ ৪০ হাজার টাকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় সারাদেশে চাঞ্চল্যর সৃষ্টি করে। ঘটনার পরপরই র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করে।
    তদন্ত টিম ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলকে সনাক্ত করতে সক্ষম হয় এবং এই দুর্ধর্ষ ডাকাতির অন্যতম প্রধান নাজমুল হুদাকে সাভার থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানান, ডাকাত দলের সদস্যরা ডাকাতিকালে নাটোর সুগারমিলের কারখানার ভিতরের মেইন গেট ভেঙ্গে প্রবেশ করে কারখানার ১০ জন নিরাপত্তা প্রহরীদের হাত ও মুখ বেঁধে সকলকে একত্রিত করে অন্য রুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে এবং কিছু প্রহরীকে গুরুতর আঘাত করার উদ্দেশ্য এলোপাতারি মারপিট করে আটকে রাখে। পরে ডাকাত দলের সদস্যরা কারখানার ভিতরে থাকা গুরুত্বপূর্ণ দামি মালামাল-মিল হাউজ গান মেটাল, ওয়েল্ডিং ক্যাবল, ক্রাশ শ্যাফট, ইনার প্লেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যাহার আনুমানিক মূল্য ৯০ লক্ষ ৪০ হাজার টাকা মালামাল পিকআপ ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ওই দিনই নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়।

  • রাজশাহীতে মানব সম্পদ উন্নয়নে সেমিনার

    রাজশাহীতে মানব সম্পদ উন্নয়নে সেমিনার

    মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসন, ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজনে সারাদিনব্যাপী সেমিনারে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব), জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা আশরাফ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার, রাজশাহী ফারজানা ইসলাম, অধ্যক্ষ, রাজশাহী কলেজ যহুর আলী,স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাজমুল হক, রফিকুল ইসলাম, রাসেদুল ইসলাম, মশিউর রহমানসহ অন্যরা। এসময় সরকারি স্কুল কলেজ, বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার অনেকে উপস্থিত ছিলেন।

  • রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রব্বানী বিশ্বাস আর নেই

    রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রব্বানী বিশ্বাস আর নেই

    রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রব্বানী বিশ্বাস আর নেই

    রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রব্বানী বিশ্বাস (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০:১৫ মিনিটে সময় নিজ বাসভবনে তিনি ক্যান্সার রোগে মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণোগ্রাহী রেখে গেছেন। মরহুম গোলাম রাব্বানী বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা বিশ্বাস এর ছোট ভাই ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক বিশ্বাসের ছোট ছেলে। মরহুমের নামাজে জানাজা রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে শনিবার বিকেল ৫.১৫ মিনিটের সময় অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

  • পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা

    পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা

    ২০২৬ সালের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের মে-জুন মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শনিবার এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এ সব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। ২০২৬ সালের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে।

  • ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দেওয়ার নির্দেশ

    ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দেওয়ার নির্দেশ

    আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সাথে মাঠ কার্যালয়ের গোডাউন খালি করতেও নির্দেশ দেয়া হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন।
    নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় প্রেরণ করতে হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখার উদ্দেশ্যে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে হবে। ইসি কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চায় কমিশন। এদিকে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির লক্ষ্যে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা, ছড়া ইত্যাদি লেখনী একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দিয়েছেন ইসি সচিব।

  • চাঁপাইনবাবগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ঢাকাস্থ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ঢাকাস্থ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ঢাকাস্থ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। শুক্রবার (২২ আগস্ট) জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসী পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম,

    সমাজসেবা সম্পাদক আনারুল ইসলামসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণকালে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক জানান, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। চারিদিকে শুধু পানি আর পানি থাকার কারণে তাদের কোন কাজ নেই। তারা অসহায়, না খেয়ে দিন পার করছে। আর তাই আমরা অসহায় এই মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণের বিতরণকৃত ১২শত প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল,

    ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও হাফ কেজি গুড় বিতরণ করেছি। এছাড়াও শনিবার জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া এবং শান্তিনগর হাট এলাকার বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করাসহ অসহায় মানুষদের মাঝে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে।

  • সিলেটে সাদা পাথর লুটের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না-জনপ্রশাসন সচিব

    সিলেটে সাদা পাথর লুটের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না-জনপ্রশাসন সচিব

    সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় লুটপাটের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, প্রশাসনের যত বড় কর্মকর্তা বা রাজনৈতিক দল জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। শুক্রবার (২২ আগস্ট) সকালে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। জনপ্রশাসন সচিব আরও বলেন, সাদা পাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে সাদাপাথর এলাকাকে। আর যাতে কোনো পাথর উত্তোলন কেউ না করতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ভোলাগঞ্জ পরিদর্শনে যায়। কমিটির নেতৃত্বে ছিলেন জনপ্রশাসন সচিব। এসময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শন শেষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর প্রতিস্থাপন করা হলেও হয়তো আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরবে না। তবে আগের অবস্থায় যতটা সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে। তদন্ত কমিটি সাদাপাথর ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, গত ২০ আগস্ট সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ীদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।