Blog

  • বাগাতিপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    বাগাতিপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে সারাদেশের মতো নাটোরের বাগাতিপাড়াতেও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ আয়োজনে সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ সূচনা মনোহারা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন,কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায়, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোঃ ফয়জুল কবীর,মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু। বক্তারা বলেন, শিশুর সঠিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। আলোচনা সভায় উপজেলার স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা অংশ নেন। সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ এবং স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ কাউন্সেলিং কার্যক্রম পরিচালিত হবে।

  • টিসিবি’র ১০২০ লিটার সয়াবিন তেল জব্দ ॥ ব্যবসায়ী আটক

    টিসিবি’র ১০২০ লিটার সয়াবিন তেল জব্দ ॥ ব্যবসায়ী আটক

    প্রশাসনের অভিযানে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে অভিযান চালিয়ে এ সময় এক ব্যবসায়ীকে আটক করা হয়। সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নানুপুর বাজারের কাঁচা বাজার সংলগ্ন মেসার্স কামাল স্টোরে অভিযান চালিয়ে তেল জব্দ করা হয় এবং দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, আটক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।

  • তাঁতীলীগ নেতা ধরে পুলিশে দিলো স্থানীয় জনতা

    তাঁতীলীগ নেতা ধরে পুলিশে দিলো স্থানীয় জনতা

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি ও কাঞ্চনা ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনগণ। রাঙ্গামাটি এলাকায় তাকে দেখতে পেয়ে জনগণ আটক করে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে হস্তান্তর করা হয়। আটক আবু তাহের (৩৬) সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজির পাড়ার মৃত আবু বকরের ছেলে। জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে আবু তাহের এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। তিনি কেরানীহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার ৬০ নম্বর আসামি। এছাড়া ছনখোলায় ডাবল মার্ডার মামলার আসামি হিসেবেও তার নাম রয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, রবিবার বিকেলে রাঙ্গামাটি এলাকায় জনগণ তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। তিনি ডিবি মামলার আসামি হওয়ায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে কেরানীহাট হামলার মামলায়ও তাকে আটক দেখানো হয়েছে।

  • বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি-৪টি স্মারক ও একটি কর্মসূচি স্বাক্ষর

    বিএনপি-জামাত নেতৃবৃন্দ ও উপদেষ্টাগণের সাথে সাক্ষাৎ

    বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি-৪টি স্মারক ও একটি কর্মসূচি স্বাক্ষর

    অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) ও একটি কর্মসূচি (প্রোগ্রাম) স্বাক্ষর হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই চুক্তি, সমঝোতা স্মারক ও কর্মসূচি সই করা হয়। এর আগে, এদিন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পাকিস্তানের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
    দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে। সই হওয়া এমওইউগুলো হলো-দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা। দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতিবিনিময় কর্মসূচি (সিইপি) সই হয়েছে। এর আগে, রবিবার সকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে প্রাতরাশ বৈঠক করেন। জানা যায়, দুপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময়ের জন্য তার বাসায় যান ইসহাক দার। কূটনৈতিক একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। এছাড়াও বেলা আড়াইটার দিকে ইসহাক দার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যান। একইসঙ্গে বিকেলে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার।
    এদিকে, সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসায় যান ইসহাক দার। শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
    উল্লেখ্য, শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন ইসহাক দার। এদিন বেলা দুইটার দিকে পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম।
    ইসহাক দার তার ঢাকা সফরের প্রথম দিনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে তিনি রাজনৈতিক পরিসরসহ নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক জোরদার করার বিষয়ে তিনি পাকিস্তানের অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ভালুকায় সমাবেশ

    সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ভালুকায় সমাবেশ

    সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ভালুকায় সমাবেশ

    সাংবাদিক বিভূরঞ্জন সরকারের মৃত্যুরহস্য আগামী এক সপ্তাহের মধ্যে উদ্ঘাটনের জন্য রাষ্ট্রের নিকট আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি শনিবার (২৩ আগস্ট) দুপুরে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ভালুকায় অনুষ্ঠিত পথসভায় এ দাবি করেন। সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোনো ধরনের টালবাহানা চলবে না। শনিবার (২৩ আগস্ট) ময়মনসিংহের ভালুকায় শহীদ সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেছেন। এর আগে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আনুষ্ঠানিক ভাবে জয়দেবপুর চান্দনা চৌরাস্তাকে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করে শ্রীপুরের মাওনায় পথসভায় যোগ দেন। কর্মসূচিতে ভালুকা উপজেলা বিএমএসএফ সভাপতি সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান ও আমজাদ হোসেন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মোঃ আল মাসুম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভুঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, মো: হাসান, মৃণাল কান্তি চৌধুরী, শফিকুল ইসলাম সবুজ, আবুল বাশার শেখ, রাজু সরকার, জসিম আহমেদ, জাহাঙ্গীর আলম,মমিনুল ইলামসহ ভালুুকা শাখার নেতৃবৃন্দ।
    এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং গাজীপুরের স্থানীয় সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন। শেষে সংগঠনের নেতৃবৃন্দ গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পথসভায় অংশ নেন এবং দুপুরে শহীদ তুহিনের নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যান। সেখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত, দোয়া-মিলাদ ও তবারক বিতরণ করা হয়।

  • দেশে সড়কের নির্মাণ ব্যয় কমাতে হবে-উপদেষ্টা ফাওজুল কবির

    দেশে সড়কের নির্মাণ ব্যয় কমাতে হবে-উপদেষ্টা ফাওজুল কবির

    বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বরত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমাদের দেশে সড়কের নির্মাণ ব্যয় কমাতে হবে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে সড়কের নির্মাণ ব্যয় অনেক গুণ বেশি। পাশাপাশি সড়কের স্থায়িত্বও যেন বাড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। রোববার (২৪ আগস্ট) ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের (এন-১০৫) প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশে কোন সড়কটির মান ব্রিজ সড়ক অথবা বড় কোন প্রকল্প নিলে বিদেশি প্রকৌশলীদের সহযোগিতা নিতে হয়। বিদেশিরা আর কতদিন আমাদের এসব প্রকল্প করে দিয়ে যাবে। আমাদের দেশে দক্ষ প্রকৌশলীদের এসব কাজে নিয়োজিত করতে হবে। আমাদের প্রকৌশলীরা যেন আমাদের দেশের বড় বড় স্থাপনাগুলো নিজেরাই করতে পারে, সে সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়েটি খুলে দেওয়া হয়। উদ্বোধনের আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টা থেকে এই অংশ পরীক্ষামূলকভাবে তিন দিন টোল ফ্রি চালু করা হয়।
    জানা যায়, ৪৮ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের ৭৬ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা ২০২৬ সালের জুন। প্রকল্পের সেফটি ইঞ্জিনিয়ার ফারদিন ইমাম জানান, ১৮ কিলোমিটার অংশের নির্মাণ প্রায় শেষ, তাই যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হচ্ছে। তবে নিরাপত্তা ও গতি নিশ্চিত করতে এক্সপ্রেসওয়েতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে এই অংশে কোনো ইউটার্ন থাকবে না বলেও জানানো হয়। সরকারি সংশ্লিষ্ট দপ্তর ও এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ আশা করছে, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের এই অংশ চালু হলে রাজধানীর আশপাশের যানজট কিছুটা হ্রাস পাবে। একই সঙ্গে পণ্য পরিবহন আরও দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর হবে।যানজট কমাবে, বাড়াবে অর্থনৈতিক গতি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, গাজীপুর অংশের ভোগড়া হতে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার টোল সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে, গাজীপুরের ভোগড়া হতে নারায়ণগঞ্জের বস্তুল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সার্ভিস সড়কের অধিকাংশের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। উক্ত সড়কের বিভিন্ন অংশে দুইটি রেলওয়ে ওভারপাস (ধীরাশ্রম ও মীরেরবাজার) এবং কাঞ্চন, নাগদা (২টি), উলুখোলা (২টি)সহ ৮টি সেতু নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া কাঞ্চন হতে ভুলতা পর্যন্ত অংশে টোল সড়কের নির্মাণকাজ এবং ভুলতা থেকে মদনপুর পর্যন্ত অংশে মাটি ভরাটসহ অন্যান্য কাজ চলমান রয়েছে। প্রকল্পের বর্তমান অগ্রগতি ৭০% এবং নারায়ণগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি শিফটিং ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হলে জুন ২০২৬ নাগাদ প্রকল্পের অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন হবে।

  • গোবিন্দগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

    গোবিন্দগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

    গোবিন্দগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশে চাকুরী করার প্রভাব খাটিয়ে জোরপূর্বক এক প্রবাসীর সম্পত্তি দখল করে বারান্দা নির্মাণসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যসহ তার পরিবারের ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম মানিক। মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মৃত নাজমুল হক সরকারের ছেলে পুলিশ সদস্য মেহেদুল ইসলাম রতন তার লোকজনসহ একই গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম মানিকের স্ত্রী মুন্নী বেগমের নামে থাকা উত্তর ধর্মপুর মৌজার জেএল নং-২১০, সিএস খতিয়ান- ১০৮, আর এস খতিয়ান- ১৫১, বিআরএস খতিয়ান-২৮৬, সাবেক দাগ নং- ৬৭৫, হাল দাগ নং- ৮৩২ এর ৩৬ শতক জমির মধ্যে ১২ শতক জমিতে নালিশী বারান্দা এবং খতিয়ান-৯৪ সাবেক দাগ নং- ৬৭১, হাল দাগ-৮২৬ এর মধ্যে ৯ শতক জমি, সাবেক দাগ নং-৬৭৬, হাল দাগ-৮২৭ উভয় দাগের ১৬ শতক জমির মধ্যে পৌনে ২ শতক জমি দখল করে জোরপূর্বক টিনের বারান্দা নির্মাণ করেছে। মুন্নীর জমিতে বারান্দাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করার পাশাপাশি তার অন্যান্য জমিও দখলের চেষ্টা করছে রতন। মুন্নী বেগম তার এ অবৈধ কাজে বাঁধা দিলে ভূমি দস্যু রতন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মুন্নীকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় মুন্নী গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত এ ব্যাপারে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
    কর্মসংস্থানের জন্য মানিক দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর গত ৫ মাস আগে বাড়িতে ফিরে এলে পুরো বিষয়টি মুন্নী তার স্বামীকে জানান। মানিক বাড়িতে আসার পর রতন এবং তার সন্ত্রাসী বাহিনী তাকে ও তার স্ত্রীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এতে শফিকুল ইসলাম মানিক বাধ্য হয়ে গত ১০ আগষ্ট সন্ত্রাসী মেহেদুল ইসলাম রতনসহ ৬ জনের বিরুদ্ধে গাইবান্ধা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। এই মামলা দায়ের করার পর থেকে রতনের ভয়ে মানিক তার স্ত্রী-সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভূমিদস্যু রতনকে গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী মুন্নী বেগম ও তার স্বামী মানিক। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম লিখিত অভিযোগের বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নিয়ামতপুরে ছুটির দিনে সরকারি গাড়ির অপব্যবহার-মাছ ধরায় মত্ত্ব কর্মকর্তারা

    নিয়ামতপুরে ছুটির দিনে সরকারি গাড়ির অপব্যবহার-মাছ ধরায় মত্ত্ব কর্মকর্তারা

    নওগাঁর নিয়ামতপুরে সরকারি ছুটির দিনে তিন থেকে চারটি সরকারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে একটি চাষকৃত মাছের পুকুরপাড়ে। সেখানে প্রশাসনের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা মেতে ছিলেন মাছ ধরায়। ছুটির দিনে সরকারি গাড়ি নিয়ে মাছ শিকারে গিয়ে বিতর্কে পড়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের একটি দিঘিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে পুকুর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরার জন্য মৎস্য চাষী রাসেল টিকিটের মাধ্যমে একেকটি ঘাট বিক্রয় করে থাকেন। একটি পুকুরে ১০ থেকে ১৫ টি ঘাট বানানো হয়। সেখানে বসে থেকে কয়েক জন মিলে মাছ ধরা যায়। একেকটি ঘাট দুই দিনের জন্য ২০ হাজার টাকায় বিক্রয় করেছেন তিনি। জনগণের করের টাকায় পরিচালিত সরকারি গাড়ি এভাবে ব্যক্তিগত বিনোদনে ব্যবহার করা শুধু অনিয়ম নয়, এটি সরাসরি সরকারি আইন ও নিয়মের লঙ্ঘন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণের মধ্যে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে বলে দাবি স্থানীয়দের। পুকুরপাড়ে মাছ ধরতে দেখা যায় নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ও পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। লিজগ্রহীতা মৎস্যচাষী রাসেল বলেন, পুকুরটি আমি লিজ নিয়ে মাছ চাষাবাদ করেছি। সাধারণ মানুষকে দুই দিনের জন্য বড়শি ফেলে মাছ ধরার জন্য ঘাট প্রতি ২০ হাজার টাকা নিয়েছি। তবে প্রশাসনিক কর্মকর্তারা সেখানে কোনো খরচ ছাড়াই মাছ ধরতে আসেন। এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, এটি সরকারি দিঘি, তাই আমরা ছুটির দিনে মাছ ধরতে গিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম মাছ ধরার বিষয়টি স্বীকার করেছেন, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। এঘটনায় প্রশাসন ও এলাকার সচেতন মানুষের পাশে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

  • গোবিন্দগঞ্জে করতোয়ায় ভয়াবহ ভাঙ্গন রোধে ব্যবস্থার দাবি ইউনিয়নবাসীর

    গোবিন্দগঞ্জে করতোয়ায় ভয়াবহ ভাঙ্গন রোধে ব্যবস্থার দাবি ইউনিয়নবাসীর

    দিনাজপুরের দিক থেকে বহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। এরমধ্যে গত কয়েক দিনের ভাঙ্গনে শিকার হয়েছে উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর, বিশ^নাথপুর ও তালুক রহিমাপুরের প্রায় দুই কিলোমিটার এলাকা। ভযাবহ ভাঙ্গনে আতঙ্কিত এলাকার ও আশপাশের গ্রামের মানুষ। করতোয়ার ভাঙ্গনে শিকার হয়ে প্রায় ২২ বিঘা জমি হরিয়েছেন দরবস্ত ইউনিয়নের বিশ^নাথপুর গ্রামের সাদেক আলী। ভাঙ্গনের হুমকিতে রয়েছে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাধ, চার গ্রামের ২ শতাধিক বসতভিটা, মসজিদসহ অনেক অবকাঠামো। ভাঙ্গন দেখা দিয়েছে কাটাবাড়ীর ফুলহার, সাপমারা ইউপির কাইয়াগঞ্জ ও পৌরসভার ১ এবং ৪নং ওয়ার্ডের খলসী চাদপুর বালেমারি, বোয়ালিয়া এলাকার বেশ কিছু স্থানে। এছাড়াও ফুলবাড়ী ও তালুককানুপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর, শ্যামপুর-পার্বতীপুর, কড় সোহাগী, সুন্দুইলসহ চারগ্রাম এবং সুন্দুইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, ফসলি জমি রক্ষায় ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে ভঙ্গন কবলিত ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন করেছে। এরইমধ্যে করতোয়া-কাটাখালী নদীর ভাঙ্গনে সুন্দুইল গুচ্ছগ্রাম টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিনিয়ত ফসলি জমি নদীতে ভেঙ্গে যাচ্ছে। এছাড়াও ভঙ্গন আতঙ্কে এলাকার হাজারো পরিবার, ঈদগাহ মাঠ, বড় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও প্রায় ২’শ বিঘা ফসলি জমি এবং অসংখ্য গাছপালা। দরবস্ত ইউনিয়নের বিশ^নাথপুর গ্রামের সাদেক আলীর ছেলে ওবাইদুল জানান, আমাদের সব জমিজমা এখন নদীগর্ভে বিলীন হয়েছে। একমাত্র বসতভিটা পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। এখন বসতভিটা নদী গর্ভে চলে গেলে কোথায় গিয়ে দাড়াবো বলতে পারেন। সাহেব আলী শেখ বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে বাশের পাইলিং দিয়ে চেষ্টা করা হলেও তাতে শেষ রক্ষা হয়নি। ঘরবাড়ি, ফসলি জমি রক্ষায় ভাঙ্গন প্রতিরোধে সরকারের কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তার। মালোকা, মল্লিøকা বেগমে বলেন, কিছু চাইনা শুধু নদী শাসন চাই। যাতে আর ভাঙ্গনের শিকার হতে না হয়। একই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী রেশমা বলেন, আমাদের সব আবাদী জমি নদী গর্ভে চলে গেছে, এখন বাড়ির জায়গা টুকু ভেঙ্গে গেলে আমরা ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব।
    এলাকার রক্ষায় অবিলম্বে ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ দিয়ে অস্থায়ী কাজ করাসহ পরবর্তীতে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্লক দিয়ে স্থায়ী কাজ করার দাবি জানান। এবিষয়ে পনি উন্নয়ন বোর্ডসহ সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, ভাঙ্গন প্রতিরোধের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

  • পররাষ্ট্র উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

    পররাষ্ট্র উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

    অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র জানায়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
    সংশ্লিষ্ট সূত্র জানায়, তৌহিদ-দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনা হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি।
    এছাড়া, দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা ও চুক্তি সই হয়েছে।
    এছাড়াও, রোববার বিকেলে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইসহাক দার সৌজন্য সাক্ষাৎ করেন।
    উল্লেখ্য, শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। এক যুগ পর এটি ছিল পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফরের শুরুর দিনে বেশ ব্যস্ত সময় পার করেন ইসহাক দার। শুরুর দিনে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।