Blog

  • ডাকসু প্রার্থীদের প্রচারণা শুরু ২৬ আগস্ট

    ডাকসু প্রার্থীদের প্রচারণা শুরু ২৬ আগস্ট

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ২৬ আগস্ট থেকে প্রচারণ চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে প্রচারণা চালালে তা নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, (বৃহস্পতিবার) থেকে ২৫ আগস্ট পর্যন্ত কেউ হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না। ২৬ আগস্ট থেকে প্রার্থীরা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখিত সময়ের মধ্যে প্রচারণা চালালে এটি ডাকসু নির্বাচন ২০২৫-এর আচরণবিধি ভঙ্গ হিসাবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ডাকসুর তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। পরদিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। অন্যদিকে, প্রাথমিক বাছাইয়ে যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে, তাদের বিষয়ে কমিশনের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে, তাদেরকে আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে হবে। ওই সময়ের পরে আপিল করলে তা গ্রহণযোগ্য হবে না।

  • গাইবান্ধায় সাঘাটা থানার ওসি ও ১২ পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

    গাইবান্ধায় সাঘাটা থানার ওসি ও ১২ পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

    গাইবান্ধায় সাঘাটা থানার ওসি ও ১২ পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

    গাইবান্ধা সদরের কলেজ ছাত্র সিজু হত্যার অভিযোগে গাইবান্ধার সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলমসহ ১৫ জনের বিরুদ্ধে গাইবান্ধার সাঘাটা আমলী আদালতের মামলা করেছেন নিহত সিজুর মা রিক্তা বেগম। মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ আগষ্ট) সাঘাটা আমলী আদালতের বিচারক পাপড়ী বড়ুয়া এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আল আসাদ। মামলার আসামীরা হলেন, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (০১) বাদশা আলম, (০২) এ.এস.আই রাকিবুৃল ইসলাম, (০৩) এস.আই মশিউর রহমান (০৪), এস.আই মহসিন আলী, (০৫) পুলিশ সদস্য হামিদুল ইসলাম (০৬) আজাদুল ইসলাম (০৭) নয়ন চন্দ্র, (০৮) জয় চন্দ্র, (০৯) এ.এস.আই আহসান হাবিব, (১০) পুলিশ সদস্য ধর্ম চন্দ্র বর্মন, ( ১১) এস.আই উজ্জ্বল (১২) ডিউটি অফিসার এ.এস.আই লিটন মিয়া, স্থাণীয় যুবক (১৩) সাব্বির হোসেন, (১৪) ইউসুফ ও (১৫) মমিনুলসহ অজ্ঞাত৪/৫ জন।

    মামলায় অভিযোগ করা হয়, গত ২৪ জুলাই বিকেলে গাইবান্ধা সাব রেজিষ্ট্রি অফিস চত্বর থেকে সিজুকে সাঘাটা থানায় ডেকে নেয় পুলিশ। থানায় নির্যাতনের পর মৃতপ্রায় সিজুকে থানা সংলগ্ন পুকুরে ফেলে দেয়া হয়। পরে পুকুরে লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরদিন সকালে ওই পুকুর থেকে সিজুর মরদেহ উদ্ধার করা হয়। বাদীপক্ষের অপর আইনজীবী অ্যাডভোকেট জাহিদ হাসান জানান, বাদী পক্ষের আইরজীবীদের শুনানী গ্রহণ করে আদালতের বিচারক পাপড়ী বড়ুয়া মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এবং মামলাটি তদন্ত করার জন্য সিআিইডকে নির্দেশ দেন। মামলার বাদী নিহত সিজুর মা রিক্তা বেগম জানান, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি আদালতে মামলা করেছে । ছেলে হত্যা কান্ডের বিচার চাই। নিহত সিজু মিয়া (২৫) গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং গিদারি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন ও ডিগ্রী ২য় বর্ষের কলেজ ছাত্র ছিলেন। উল্লেখ্য, পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৪ জুলাই রাত দশটার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ দেয় সিজু মিয়া।

    পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরের কচুরিপানার মধ্য থকে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাতনামা হিসেবে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরের দিন শনিবার পুকুরে সিজুকে পুলিশ কতৃক পিটিয়ে হত্যার একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়। পরে সেই দিনই গাইবান্ধা পুলিস সুপারের কর্যালয় ঘেরাও করে এলাকাবাসি। ঘটনাটি তদন্তে চলতি মাসের প্রথম দিকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অপর সদস্যদ্বয় হলে মোছাঃ রুনা লায়না অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ম্যানেজম্যান্ট ডিাইজি রংপুর রেঞ্জ ও অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম। তবে তদন্তের কোন অগ্রগতি না থাকায় ও সিজু হত্যার জড়িতদের পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার নিহতের মা ঘটনার প্রায় মাস পরে আদালতে মামলা দায়ের করেন।

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। নিহত ও আহত সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন জানান, নিহতরা সবাই কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। আহত কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবু নাইম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

  • আগামী বছর থেকে পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন-আসিফ মাহমুদ

    আগামী বছর থেকে পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন-আসিফ মাহমুদ

    আগামী বছর থেকে পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নতুন পাঠ্য-পুস্তকে যুক্ত করা হবে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, বিগত চারটি নির্বাচন নিয়ে তথ্য। বৃহস্পতিবার বিকেল নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে; ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।’ এই পোস্টের সঙ্গেই তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন ফেসবুকে। যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ফটোকার্ডে লেখা রয়েছে-‘বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম।’ এর আগেও গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হয়। ২০২৫ সালের পাঠ্যপুস্তকে যুক্ত করা হয় জুলাইয়ের গণঅভ্যুত্থানের গ্রাফিতি। বাদ দেওয়া হয় বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি।

  • তারেক রহমানের নির্দেশে বগুড়ায় বিএনপি’র কর্মী সমাবেশ

    তারেক রহমানের নির্দেশে বগুড়ায় বিএনপি’র কর্মী সমাবেশ

    বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মী সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন বিএনপি নেতা নুরুল হক, সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বুলবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)।
    বিশেষ অতিথি ছিলেন, তিনবারের সাবেক মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন, শিবগঞ্জ উপজেলা বিএনপি, এম এ মান্নান আহ্বায়ক, জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা, আলহাজ্ব আব্দুল লতিফ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, এবিএম শাহিনুর ইসলাম সাজু – সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি, আলমগীর হোসেন সাবেক সাধারণ সম্পাদক, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি, ওয়ারেছ আলী সদস্য, উপজেলা বিএনপি, সরকার আতিকুর রহমান সোহেল, সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির। অন্যান্য মো. হারুনুর রশিদ সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল, মো. জাকারিয়া ইসলাম বিপ্লব সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল, আবু জাফর – রায়নগর ইউপি’র সাবেক সদস্য ও যুবদল নেতা, আবু বক্কর সিদ্দিক তারেক সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবদল, মো. আনারুল ইসলাম আকন্দ শিবগঞ্জ থানা নির্বাহী সদস্য, হাদিউল ইসলাম জিকো সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল, হাবিবুল্লাহ মেজবাহ সৈকত সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর যুবদল, হাসিন আরমান মাহিন যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ ছাত্রদল, সরকার নূরনবী উপজেলা ছাত্রদল নেতা, শাকিল মিয়া – আহ্বায়ক, উপজেলা সমবায় দল, পিন্টু – সাবেক সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপি, তোজাম্মেল হক – সাবেক সদস্য, ইউনিয়ন বিএনপি, আইফুল ইসলাম – বিশিষ্ট ব্যবসায়ী, মহাস্থান, রঞ্জু ইসলাম সাবেক ছাত্রদল নেতা, মাহমুদুল রহমান মান্না – পৌর বিএনপি, চাঁন মিয়া – পৌর যুবদল নেতা, কিচক ইউনিয়ন বিএনপি নেতা মামুন ইসলাম, আলমগীর, আনিছুর ও নুর মুহাম্মদ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোকাররম হোসেন মিন্টু, মো. সাজু মিয়া, মো. আলাবক্ম চৌধুরী, রাহাত, ওমর ফারুক ইসলাম, সোহাগ হোসেন, মো. রনি ইসলাম, ববি ইসলাম, সাংবাদিক রিপন মিয়া, মো. আশরাফুল, মো. এনামুল হক, আলফাজ, মোত্তালেব, মান্না, নান্নু, ইকবাল, বেলাল, রমজান, সাগর প্রমুখ। সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। প্রতিটি নেতাকর্মীকে ধৈর্য, সাহস ও দৃঢ়তার সাথে সংগঠনের কাজে এগিয়ে আসতে হবে। কর্মী সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

  • তারেকের নেতৃত্বে গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়-স্বেচ্ছাসেবক দল

    তারেকের নেতৃত্বে গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়-স্বেচ্ছাসেবক দল

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জানিয়েছেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক জনসভায় তিনি এ কথা বলেন। আবু মোর্শেদ বলেন, বিএনপির ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়া হবে। ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে শেখ হাসিনার পতনের ভিত তৈরি হয়েছিল। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন হয়। তিনি আরও বলেন, হাসিনার পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শেষ হয়নি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।” তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং মিছিলে যানজটের জন্য জনগণের কাছে ক্ষমা চান। জনসভার আগে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালপরী থেকে বস্তল পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বস্তলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল ভূঁইয়া, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফজাল ভূঁইয়া, সহ-সভাপতি আওলাদ হোসেন, দেওয়ান সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, ছাত্রদল নেতা কাউসার, মাসুদ, হিমেল এবং স্বেচ্ছাসেবক দল নেতা তোরাব ভূঁইয়া, লিটন ব্যাপারী প্রমুখ।

  • টায়ার চুরির অভিযোগে বিমানের ২ কর্মী চাকরিচ্যুত

    টায়ার চুরির অভিযোগে বিমানের ২ কর্মী চাকরিচ্যুত

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত টায়ার বিনা অনুমতিতে বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটির দুই কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মো. আরমান হাসান এবং স্টোর হেলপার সামছুল হক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গারে নিলামের জন্য রাখা ১০টি টায়ার ওই দুই কর্মী গোপনে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাছে বিক্রি করেন। ঘটনাটি জানাজানি হলে বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। একইসঙ্গে টায়ার চুরির অভিযোগে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে বলা হয়, গত ১৬ আগস্ট সন্ধ্যায় বিমানের ১০টি টায়ার নিলাম শেডে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে আরমান হোসেন ও সামছুল হক জানান, তারা ইউএস বাংলা এয়ারলাইন্সের সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলামের কাছে এগুলো হস্তান্তর করেছেন। বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা এ বি এম রওশন কবির জানান, কর্তৃপক্ষের বিনা অনুমতিতে টায়ার বিক্রির অভিযোগে বৃহস্পতিবার আরমান হাসান ও সামছুল হককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান বলেন, অপরাধীদের সঙ্গে কোনো আপস নেই এবং বিমানে কর্মরত কেউ অপরাধ করে ছাড় পাবে না। বিমানের পরিচালক (প্রশাসন) মো. মমিনুল ইসলামও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার কথা জানিয়েছেন। অন্যদিকে, ইউএস বাংলা এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের উড়োজাহাজের সংখ্যা বিমানের চেয়ে বেশি হওয়ায় ব্যবহৃত টায়ার নেওয়ার কোনো প্রশ্নই আসে না।

  • ঊর্ধ্বমুখী সবজি ও ডিমের দাম ॥ বিপাকে ক্রেতা-সাধারণ

    ঊর্ধ্বমুখী সবজি ও ডিমের দাম ॥ বিপাকে ক্রেতা-সাধারণ

    বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী, কমার কোনো লক্ষণ নেই। আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া অন্যান্য সবজির দাম এখন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, এমনকি কিছু সবজি ১০০ টাকার বেশি বিক্রি হ”েছ। ডিমের দামও বেড়ে গেছে, যা নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য নিত্যপণ্য কেনাকে আরও চাপ সৃষ্টি করছে। বিক্রেতারা জানিয়েছেন, সম্প্রতি দেশে টানা বৃষ্টি হওয়ায় কৃষকরা সবজি তুলতে পারছেন না। সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, পটল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বেগুন (গোল) ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, বেগুন (লম্বা) ৮০ টাকা, কঁচু ৮০ টাকা, জালি ৬০ টাকা, লাউ ৭০ টাকা। ক্রেতারা জানান, সীমিত আয়ের কারণে এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ডিমের দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে একজন ক্রেতাকে ডজন ডিমের জন্য দিতে হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা, যেখানে একমাস আগে দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৭০ থেকে ১৮৫ টাকা, এবং সোনালি মুরগির দাম ৩০০ থেকে ৩২০ টাকা।

  • ডেঙ্গুতে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১৭৩

    ডেঙ্গুতে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১৭৩

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ঢাকায় ৪১ জন এবং ঢাকার বাইরে ১৩২ জন। শুক্রবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৫৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৮ শতাংশ পুরুষ এবং ৪১.৮ শতাংশ নারী। অন্যদিকে, আক্রান্তদের মধ্যে ৫৯.২ শতাংশ পুরুষ এবং ৪০.৮ শতাংশ নারী।

  • ধরলায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন

    ধরলায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন

    জেলার ফুলবাড়ীতে ধরলা নদীর তীব্র ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড়ঘন্টা ব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার ৫০টি পরিবারসহ ওই এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদসহ অনেকেই। মানববন্ধনে বক্তারা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শত শত আবাদি জমি ভেঙে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, ভাঙন রোধের চরগোরকমন্ডল এলাকায় ৬ হাজার জিও ব্যাগ (একটি প্যাকেজ) বরাদ্দ দেয়া হয়েছে। এই কাজও শেষের দিকে। আরও একটি প্যাকেজের বরাদ্দ দেয়ার আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী।