Blog

  • নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহেদ

    নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহেদ

    নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহেদ

    বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান আশংকা করে বলেছেন, বাংলাদেশের নির্বাচন পেছানোর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, প্রধান উপদেষ্টা এপ্রিল মাসে যখন একটি সম্ভাব্য নির্বাচনের সময় জানালেন, তার কিছুদিন পরই ফেব্রুয়ারির কথা বলাটা একেবারে অপ্রত্যাশিত। তিনি বলেন, বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের সময় নির্ধারিত হয়েছে বলেই মনে হচ্ছে। যদিও যৌথ বিবৃতিতে এটি খোলাসা করা হয়নি, তবে বিএনপি যেভাবে সেই আলোচনার ফলাফলকে স্বাগত জানিয়েছে, তা থেকে বোঝা যায়, তারা নির্বাচনের তারিখ নিশ্চিত বলেই ধরে নিয়েছে। ডা. জাহেদ প্রশ্ন তোলেন, কেন শুধু বিএনপির সঙ্গেই প্রধান উপদেষ্টা আলোচনা করলেন? অন্য রাজনৈতিক দলগুলো এ নিয়ে কোনো মন্তব্য না করলেও, এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, জামায়াতও সুবিধা নিচ্ছে। যেমন তারা প্রথম দিন বৈঠকে অনুপস্থিত থেকেও পরদিন অংশ নিয়েছে এবং অন্য দলগুলোকে ছোট করে কথা বলেছে ‘আপনি কতজন মানুষকে প্রতিনিধিত্ব করেন?’ অথচ জামায়াত নিজে কতজনকে প্রতিনিধিত্ব করে, সেটাও তো প্রশ্ন সাপেক্ষ।
    তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের নির্বাচনের সিদ্ধান্ত বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমেই হবে। এখানে কোনো ধোঁয়াশা রাখার সুযোগ নেই। অতীতে যেমন আওয়ামীলীগ ও বিএনপির সঙ্গেই বিদেশি দূতরা আলোচনা করতেন, তেমনি এখনো মূল শক্তি এ দুই দলই। জামায়াত প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, জামায়াত তাদের রাজনৈতিক অবস্থান ঠিক করতে পারছে না। একেক সময় একেক রকম কথা বলছে। তারা এখন বিএনপির আর প্রয়োজন নয়, এটা বুঝে গেছে এবং সেজন্যই রাজনৈতিক অনিশ্চয়তায় রয়েছে। বিএনপি অতীতে জামায়াতের সঙ্গে জোট করে কিছু সুবিধা পেয়েছে ঠিকই, তবে বর্তমানে জামায়াতের কারণে বিএনপিকে আন্তর্জাতিকভাবে চাপে পড়তে হয়েছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ইত্যাদির অভিযোগের কারণে জামায়াত এখন আর গ্রহণযোগ্য নয়। এনসিপি ও জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির ওপর সরকারের ঘনিষ্ঠতার গন্ধ রয়েছে। তাই তারা নিজেদের ‘কিংস পার্টি’ ইমেজ থেকে মুক্ত করতে সরকারবিরোধী অবস্থান নিচ্ছে। জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে বলে তিনি আশংকা করেন। এতে নির্বাচনের ক্ষেত্র আরও সংকুচিত হবে এবং বিএনপি বিপদে পড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন কমিশনের ওপর অনাস্থা তৈরির চেষ্টা হচ্ছে। বিএনপি ও জামায়াত প্রকাশ্যে এই কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করছে। তিনি বলেন, নির্বাচনের সময় ঘোষণার পর যদি তারা মাঠে নেমে আসে এবং বলে, ‘আমরা এই কমিশন মানি না’, তাহলে তা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হবে। জাতীয় পার্টির ওপর হামলা ও এনসিপির নেতাদের সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ, সবকিছুই একটি বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। নির্বাচন ঠেকাতে বা পিছিয়ে দিতে পরিকল্পনা চলছে বলে তিনি মনে করেন।
    জাহেদ বলেন, আমি মনে করি, নির্বাচন হবে এবং বিএনপি সরকার গঠন করবে। কিন্তু সেটি খুব মসৃণ হবে না। এরপর বিএনপিকেও সমালোচনার মুখে পড়তে হতে পারে। এখন যারা বলছে বিএনপি এলে, খারাপ শাসন আসবে, তারা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

  • চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে ভারতে ঢুকে পড়া বিজিবিকে ফেরত দিয়েছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে ভারতে ঢুকে পড়া বিজিবিকে ফেরত দিয়েছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে ভারতে ঢুকে পড়া বিজিবিকে ফেরত দিয়েছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সীমান্তে চোরাকারবারি ধরতে গিয়ে দলছুট হয়ে ভারতে ঢুকে পড়া এক বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাতে দলছুট হওয়া বিজিবি সদস্য মতিউর রহমানকে শনিবার রাতে বিজিবি-বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের পর ফেরত দেয়া হয়। মতিউর জোহরপুর বিওপিতে সিপাহী পদে কর্মরত। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ। বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জোহরপুর সীমান্ত ফাঁড়ির একটি দল গরু চোরাকারবারিদের ধরতে অভিযান চালায়। এসময় চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভুখন্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর তিনি ফিরে আসতে পারেননি। ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, চোরকারবারিদের ধরতে গিয়ে দলছুট হয়ে ভারতের ভিতরে ঢুকে পড়া বিজিবির একজন সদস্য একটি বিএসএফ ক্যাম্পে আশ্রয় নেন বলে শুনেছি। বিজিবির রাজশাহী সেক্টর কমাণ্ডার বলেন, বিষয়টি তাৎক্ষনিকভাবে বিএসএফকে জানানো হলে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয় তাকে। ভারতে ঢুকে পড়া মতিউর রহমানকে ফেরত দেয়ার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল। সীমান্তের শূন্য রেখায় শনিবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিজিবি সদস্যতে ফেরত দেয় বিএসএফ।

  • নড়াইলের লোহাগড়া উপজেলায় যুব ও গণধিকার পরিষদের কমিটি গঠন কার্যক্রম শুরু

    নড়াইলের লোহাগড়া উপজেলায় যুব ও গণধিকার পরিষদের কমিটি গঠন কার্যক্রম শুরু

    নড়াইলের লোহাগড়া উপজেলায় যুব ও গণধিকার পরিষদের কমিটি গঠন কার্যক্রম শুরু

    নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় শুরু হয়েছে যুব ও গণঅধিকার পরিষদের কমিটি গঠন কার্যক্রম। এরই ধারাবাহিকতায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া মল্লিকপুর ও লক্ষীপাশা ইউনিয়নে রোববার ইউনিয়ন কমিটি গঠিত হয়। ইউনিয়ন পৌরসভা ও উপজেলা কমিটি টি গঠনের লক্ষ্যে গণঅধিকার পরিষদের নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক টিপু শেখের নেতৃত্বে মনিরুল মোল্লা, শ্রমঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা, গনঅধিকার পরিষদের লোহাগড়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম সহ গণ, যুব ও শ্রমঅধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ ব্যস্ত সময় পার করছেন। নড়াইল জেলার গণধিকার পরিষদের প্রত্যেকটি কমিটিকে স্বয়ংসম্পূর্ণ কমিটি হিসেবে প্রমাণ করার জন্য দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক লায়ন নূর ইসলাম। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

  • নাচোলে আইসিটি প্রাইভেট হোম’র আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা

    নাচোলে আইসিটি প্রাইভেট হোম’র আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা

    নাচোলে আইসিটি প্রাইভেট হোম’র আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা

    নাচোলে আইসিটি প্রাইভেট হোম’র এইচএসসি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আইসিটি প্রাইভেট হোম’র পরিচালক শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল আলম, শিক্ষক ও সাংবাদিক সাকিল রেজা, সাগর ফিজিক্সের পরিচালক সাগর, পপুলার নার্সিং কোচিং এর পরিচালক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিগণ বিভিন্ন স্মৃতিচারণ ও এইচএসসি পরীক্ষার্থীদের করণীয় ও বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। শেষে সর্বোচ্চ নম্বরধারী ৭জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন সাকিল রেজা ও সাগর ইসলাম।

  • পত্নীতলায় যুব উন্নয়ন মানবিক সংগঠন এর শুভ উদ্বোধন

    পত্নীতলায় যুব উন্নয়ন মানবিক সংগঠন এর শুভ উদ্বোধন

    পত্নীতলায় যুব উন্নয়ন মানবিক সংগঠন এর শুভ উদ্বোধন

    নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের চকদোচাই-বামনাবাজ গ্রামে যুব উন্নয়ন মানবিক সংগঠন এর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (২২শে জুন) চকদোচাই-বামনাবাজ গ্রামে যুব উন্নয়ন মানবিক সংগঠন শুভ উদ্ভোধন করা হয়। যুব উন্নয়ন মানবিক সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যুব উন্নয়ন মানবিক সংগঠন এর কমিটির সদস্যরা হলেন, সভাপতি-মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি: মোঃ মোস্তাফিজুর রহমান (শামীম), সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক: মোঃ খাইরুল ইসলাম, কোষাধক্ষ্য: মোঃ আরিফুল ইসলাম। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন, মোঃ মোজাফ্ফর রহমান, মোঃ আব্দুল মান্নান, মোঃ আবুল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ নজরুল ইসলাম। কার্যনির্বাহী সদস্যগণ হলেন, মোঃ সাজেদুর রহমান (রোস্তম), মোঃ আজিজার রহমান, শ্রী তারাপদ বর্মন, মোঃ হাফিজুল ইসলাম (সোহেল) ও মোঃ মোতালেব হোসেন। নব-নির্বাচিত সভাপতি রেজাউল করিম বলেন, মাদক ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ছেলে-মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সংগঠনের অবস্থান থাকবে। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সমাজে পিছিয়ে পড়ার জন্য গোষ্ঠীর জন্য এই সংগঠনটির অগ্রযাত্রায় অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে সকল সদস্যর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। শেষে উপস্থিত সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

  • বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার

    বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার

    বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার

    হত্যাসহ বিভিন্ন মামলার আসামি বগুড়ার যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আবদুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানিয়েছেন। গ্রেপ্তার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। ওসি সাংবাদিকদেও জানান, মতিন সরকারের বিরুদ্ধে ডজন খানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। তিনি দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি। গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে নতুন করে একাধিক হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদে ভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আব্দুল মতিন সরকারকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

  • রংপুর ইপিজেডের কাজ শুরুর দাবীতে গোবিন্দগঞ্জে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

    রংপুর ইপিজেডের কাজ শুরুর দাবীতে গোবিন্দগঞ্জে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

    রংপুর ইপিজেডের কাজ শুরুর দাবীতে গোবিন্দগঞ্জে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবীতে জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান ও উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের নেতৃত্বে এক বিশাল মিছিল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পশ্চিম চার মাথায় এক সমাবেশ উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাইবান্ধা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ডাঃ আব্দুর রহিম সরকার বলেন, গোবিন্দগঞ্জবাসীর প্রাণের দাবী রংপুর ইপিজেড। ইপিজেড স্থাপনে প্রশাসনিক সকল প্রকার কাজ সম্পন্ন হলেও একটি স্বার্থান্বেষী মহলের কারণে আজো ইপিজেডের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। এ স্বার্থান্বেষী মহল গুটি কয়েক। তাদের কারণে ইপিজেড নির্মাণ দেরী হবে এটি গোবিন্দগঞ্জবাসী মেনে নেবে না। তিনি বলেন, ইপিজেড বাস্তবায়ন হলে দুই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সেই সাথে গোবিন্দগঞ্জ উপজেলার অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। ব্যবসা বানিজ্যের নুতন দিগন্ত শুরু হবে। তাই এসব সার্বিক সুবিধা থেকে বঞ্চিত করার কারো সুযোগ নেই। কেউ যদি ইপিজেড নির্মাণে অবৈধ বাঁধা সৃষ্টি করে তাহলে গোবিন্দগঞ্জবাসী তা প্রতিহত করবে। ডাঃ রহিম বলেন, অবিলম্বে গোবিন্দগঞ্জে ইপিজেডের নির্মাণ কাজ শুরু করতে হবে। যারা অবৈধ ভাবে বাধা দেয়ার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন,রংপুর ইপিজেডের সাথে অন্যান্য ইপিজেড অনুমোদন পাওয়ার পর সেখানে কাজ শুরু হয়েছে। অথচ গোবিন্দগঞ্জে ইপিজেডের কাজ এখনো শুরু হয়নি। তাই অনতি বিলম্বে রংপুর ইপিজেডের কাজ শুরু করে গোবিন্দগঞ্জবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটাতে হবে।

  • ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ দেশের অনন্য মডেল-মোহাম্মদ শাহনেওয়াজ

    ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ দেশের অনন্য মডেল-মোহাম্মদ শাহনেওয়াজ

    ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ দেশের অনন্য মডেল-মোহাম্মদ শাহনেওয়াজ

    বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত যে সকল পাঠাগার গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে আলো ছড়িয়ে মডেল পাঠাগারে রূপান্তরিত হয়েছে, সেগুলোর মধ্যে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অন্যতম। বাংলাদেশের পাঠাগার আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থাগার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কণ্ঠযোদ্ধা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন প্রয়াত আলী যাকের স্মরণে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’-২০২৫ এ অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ শাহনেওয়াজ এসব কথা বলেন। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উদ্যোগে ২১ জুন গ্রন্থাগারের উপদেষ্টা ও জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (বিভাগীয় কার্যালয়, সিলেট) শুভাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে এবং গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজুর সঞ্চালনায় গ্রন্থাগারের সনাতন-দীননাথ পাঠ কক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো: জহির উদ্দিন, ঢাকার দনিয়া পাঠাগারের সভাপতি মন্ডলীর সদস্য ও এক্সিম ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবু আজাদ,

    ঢাকার সীমান্ত গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ টোকন, ঢাকার উত্তরার তাহমিনা-ইকবাল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শফিউল গণি, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অজিৎ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক অসীম সরকার, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উপদেষ্টা রাসমোহন দাশ, শিক্ষক শরদিন্দু দাশ। সনদপত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সহ-সাংগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সাগর দাশ, ঝুমা রাণী দাশ, সৃষ্টি রাণী দাশ, ওলি রাণী দাশ, অনিক দাশ, দীপ দাশ, শাওন দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ, ক্রীড়া ফোরামের সাধারণ সম্পাদক রিপন দাশ প্লাবন, গ্রন্থাগারের কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত প্রমুখ। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সারাদেশের ৫০টি বেসরকারি পাঠাগারকে নিয়ে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’- ২০২৫ এ ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর তিন ক্যাটাগরীতে ১৪ জন পাঠক অংশগ্রহণ করেন।

    স্কুল পর্যায়, কলেজ পর্যায় ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সারাদেশের ৫০ টি পাঠাগারের প্রত্যেক ক্যাটাগরীতে ২৫০ জন করে মোট ৭৫০ জন পাঠক অংশগ্রহণ করেন। স্কুল পর্যায় থেকে ১০ জন, কলেজ পর্যায় থেকে ১০ জন ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ১০ জন পাঠক/শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত করা হয়। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর পাঠক স্কুল পর্যায় থেকে ১ম শিমু দাশ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ১ম জনি দাশ নির্বাচিত হন। বিগত ১৯ মে তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানে জনি দাশ ও শিমু দাশ পাঁচ হাজার টাকা নগদ অর্থ, মহামূল্যবান বই ও সনদপত্র গ্রহণ করেন। আজকের অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

  • বরিশালে শেখ হাসিনা ও স্বজনদের নামে থাকা ৫ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

    বরিশালে শেখ হাসিনা ও স্বজনদের নামে থাকা ৫ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

    বরিশালে শেখ হাসিনা ও স্বজনদের নামে থাকা ৫ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মা ও ফুফার নামে করা বরিশাল বিভাগের পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। নোটিসে বলা হয়েছে, বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে কাউনিয়া সরকারি কলেজ রাখা হয়েছে। এ ছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলায় দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়, আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের নাম আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের নাম নাজিরপুর সরকারি মহিলা কলেজ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের নাম পরিবর্তন করে ভোলা সরকারি মহিলা কলেজ করা হয়েছে। প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিসের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।

  • কুষ্টিয়ায় ২ কোটি টাকার অবৈধ কারেন্ট ও চায়না জাল উদ্ধার

    কুষ্টিয়ায় ২ কোটি টাকার অবৈধ কারেন্ট ও চায়না জাল উদ্ধার

    কুষ্টিয়ায় ২ কোটি টাকার অবৈধ কারেন্ট ও চায়না জাল উদ্ধার

    কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি। শনিবার বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চালানে এই অভিযান শেষে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। কুষ্টিয়াস্থ ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান শনিবার গভীর রাতে এক প্রেসনোটে জানান, কুষ্টিয়া শহরের পৌর এলাকায় একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এ সময় ১৩ হাজার ৮৪৪ কেজি অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি সাত লাখ ৬৬ হাজার টাকা। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য কর্মকর্তা এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সদস্যদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী সংবাদিকদের জানান, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু মানুষ এসব অবৈধ কারেন্ট জাল ও নেট জাল ব্যবহার করে খাল-বিল, নদী-নালার সব প্রজাতির প্রাকৃতিক মাছের রেনুপোনা পর্যন্ত নির্বিচারে ধ্বংস করে দিচ্ছে। তাই দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান চালিয়ে অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষায় এমন অভিযান ভভিষ্যতেও চলবে।