Blog

  • ভালুকায় যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন মাদক উদ্ধার ॥ গ্রেফতার-৩

    ভালুকায় যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন মাদক উদ্ধার ॥ গ্রেফতার-৩

    ভালুকায় যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন মাদক উদ্ধার ॥ গ্রেফতার-৩

    ময়মনসিংহের ভালুকায় পৃথক তিনটি অভিযানে প্রায় এক হাজার নিষিদ্ধ পেথিডিন ইনজেকশন, হেরোইন এবং ইয়াবা উদ্ধার, ১৫টি মামলার আসামীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী ভালুকা ক্যাম্প ও মডেল থানা পুলিশ। সোমবার (২৩জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম। জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বাকসাতরা মোড় বাজারের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. আতিকুর রহমান (৩৫) কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে মডেল থানার পুলিশ। আতিকুর রহমান, মেদুয়ারী গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আরও ৫টি মাদক মামলা রয়েছে। অপরদিকে, রাত সাড়ে ৩টায় উপজেলার বিরুনিয়া ইউনিয়নের মাহমুদপুর ব্রিজের ঘাট এলাকার আনন্দ-সাব্বির অটো ওয়ার্কশপের সামনে থেকে মো. মনিরুজ্জামান (৩০) কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। মনিরুজ্জামান মাহমুদপুর গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

    এছাড়া উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে জামালপুর গামী রাজিব পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-১৫৭৪) একটি বাসে তল্লাশি করে প্রায় এক হাজার নিষিদ্ধ পেথিডিন ইনজেকশন যার মুল্য (২ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা) সহ ১৫ টি মামলার আসামী ফারুক মিয়াকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত মোঃ ওমর ফারুক নেত্রকোনা সদর উপজেলার কাটলি গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে। পরে তিনটি ঘটনায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মোঃ ওমর ফারুক এর বিরুদ্ধে বর্তমান মামলা সহ মোট ১৫টি মামলার রেকর্ড পাওয়া গেছে এবং আতিকুর রহমানের বিরুদ্ধে পূর্বে আরও ৫টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

  • সিরাজগঞ্জ জেলা সমিতির ঈদ পূর্নঃমিলনী সভা অনুষ্ঠিত

    সিরাজগঞ্জ জেলা সমিতির ঈদ পূর্নঃমিলনী সভা অনুষ্ঠিত

    সিরাজগঞ্জ জেলা সমিতির ঈদ পূর্নঃমিলনী সভা অনুষ্ঠিত

    রাজশাহী সিটি প্রেসক্লাব মিয়নায়তন ভুবন মোহন পার্ক সাহেব বাজার রাজশাহীতে সিরাজগঞ্জ জেলা সমিতি, রাজশাহীর উদ্যোগে ঈদ পূর্নঃমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলমের সঞ্চালনায় ও সমিতি সভাপতি আর.এম.পির অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার আলহাজ¦ কে.এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল মান্নান। সোমবার বিকেলে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. জান্নাতুল ফেরদৌস চৌধুরী শিল্পি-অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ^বিদ্যালয় ও প্রাক্তন ভিসি জেড. এইচ. সিকদার, ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি, ডা: মোঃ সামসুল আলম মুক্তা-সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী ও রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মঞ্জুর কাদির। ঈদ পূর্নঃমিলনীর এই আয়োজনে রাজশাহীতে বসবাসরত সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা উপস্থিত ছিলেন।

  • নাটোরে আ’লীগ-যুবলীগ নেতাসহ ১৪ আটক

    নাটোরে আ’লীগ-যুবলীগ নেতাসহ ১৪ আটক

    নাটোরে আ’লীগ-যুবলীগ নেতাসহ ১৪ আটক

    নাটোর জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামীলীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীসহ ১৪ জনকে আটক করে আদালতে সোর্পদ করেছে পুলিশ। জেলার ৬টি থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে সদর থানায় ৩ জন, লালপুর থানায় ১ জন, নলডাঙ্গায় ২ জন, সিংড়ায় ২ জন, বড়াইগ্রাম ৪ জন ও বাগাতিপাড়া থানায় ২ জন। সোমবার আদালতের মাধ্যমে জেলা তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন, সদর থানার ৭নং হালসা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শফিক, ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ নুরুজ্জামান কালু, তেবাড়িয়া ইউনিয়নের ২নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগ সদস্য ও সিংড়া পৌর আওয়ামীলীগ সহ সভাপতি মাহাবুব আলম বাবু, সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ও মাধনগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বাঁশিলা গ্রামের বাসিন্দা মোঃ দিলশাদ হোসেন, লালপুর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোঃ শহিদসহ বিভিন্ন থানার আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মী। নাটোরের পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • গোবিন্দগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স সামনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন

    গোবিন্দগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স সামনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন

    গোবিন্দগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স সামনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন

    নিয়োগবিধি সংশোধন, বিজ্ঞান সংযোগসহ শিক্ষাগত যোগ্যতা স্নাতক,১৪ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লেমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দদফা দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেইটে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘন্টা এ কর্মসূচী পালন করা হয়। অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মন্ডল, সহ-সভাপতি মাছুমা খাতুন, সধারণ সম্পাদক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া ও অর্থ সম্পাদক জহুরুল হকসহ অন্যরা। বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

  • ঠাকুরগাঁও এ বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু

    ঠাকুরগাঁও এ বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু

    ঠাকুরগাঁও এ বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু

    ঠাকুরগাঁও সদর উপজেলায় খোশবাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে থ্রি-হুইলারে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভূল্লী থানার খোশবাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পোস্ট অফিস পাড়ার আবু হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন (১৫)। স্থানীয়দের বরাতে ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার সকালে আশরাফুল ইসলাম তার মেয়ে রুবাইয়াকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য পাগলু গাড়ি নামে পরিচিত ডিজেলচালিত থ্রি-হুইলারে কওে যাচ্ছিলেন। পথে গাড়িটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ওঠা মাত্র পেছন থেকে আসা পঞ্চগড়গামী একটি মিনিবাস ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয় এবং রুবাইয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ৬ দফা দাবিতে বগুড়ায় স্বাস্থ্য সহকারীদের ‘অবস্থান কর্মসূচি’

    ৬ দফা দাবিতে বগুড়ায় স্বাস্থ্য সহকারীদের ‘অবস্থান কর্মসূচি’

    ৬ দফা দাবিতে বগুড়ায় স্বাস্থ্য সহকারীদের ‘অবস্থান কর্মসূচি’

    নিয়োগবিধি সংশোধ করে চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন বগুড়া সদর শাখা এ অবস্থান কর্মসূচীর আয়োজন করে। তাদের কর্মসূচী সকাল ৮ টা থেকে ১০ পর্যন্ত চলে। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি মাসুদ রব্বানী, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সদর উপজেলা সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল রাহিসান, সমন্বয়ক আজম উদ্দিন, স্বাস্থ্য সহকারী শ্যাম সুন্দর, আলী আহসান, আতিকুর রহমান, মাইনুল হাসান, এনায়েতুল্লাহ খান, রিয়াজুল, সানজিদা আকতার, রাজিয়া খাতুন, সুরভীসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সাফল্যের পেছনের মূল কারিগর স্বাস্থ্য সহকারীরা। এদের বেতন ১৬তম গ্রেড দিয়ে শুরু হয়। ১০-১৫ বছরে প্রমোশন হলেও বেতন কাঠামোর কোনো পরিবর্তন হয় না। আমরা টেকনিক্যাল কাজ করি, কিন্তু আমাদের গ্রেড দিয়েছে নন-টেকনিক্যাল। এতে আমরা চরম বৈষম্যের শিকার। তারা আরও বলেন, বিভিন্ন সরকারের সময়ে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল উন্নতির জন্য স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করলেও তা প্রতিশ্রুতি এবং আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে দেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী আছেন। তারা শিশু, গর্ভবর্তী নারী ও কিশোরীদের টিকাদান এবং কমিউনিটি ক্লিনিকে কাজ করেন। দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।

  • সিংড়া পৌরসভায় ৩০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

    সিংড়া পৌরসভায় ৩০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

    সিংড়া পৌরসভায় ৩০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

    নাটোরের সিংড়া পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের ৩০ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৫০৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার পৌরসভা কনফারেন্স হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। এতে রাজস্ব খাতে পাঁচ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা আয় ও চার কোটি ৯৭ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ২২ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা আয় ও ২৩ কোটি আট লাখ ৩০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে দুই কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৩৮১ টাকা। পৌরসভার প্রশাসক (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, সিংড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, পৌর জামায়াতের আমির সাদরুল উলা, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

  • নাচোল-রাজবাড়ী আঞ্চলিক সড়ক সংস্কারের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার ॥ জনদুর্ভোগ চরমে!

    নাচোল-রাজবাড়ী আঞ্চলিক সড়ক সংস্কারের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার ॥ জনদুর্ভোগ চরমে!

    নাচোল-রাজবাড়ী আঞ্চলিক সড়ক সংস্কারের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার ॥ জনদুর্ভোগ চরমে!

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল-রাজবাড়ী আঞ্চলিক সড়ক সংস্কারের কাজ ফেলে পালিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার। ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে। এঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী ও পথচারীরা। রাস্তা সংস্কার কাজ ফেলে রেখে পালিয়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে এই রাস্তা দিয়ে চলাচল করা হাজারও মানুষ। প্রায়শই ঘটছে দূর্ঘটনা। দ্রুত রাস্তা সংস্কার কাজ শেষ করার দাবী জানিয়েছেন ভূক্তভোগীরা। স্থানীয় সুত্রে জানা গেছে, কাজের সময় সীমা ১৮ মাস। কিন্ত সে কাজ দুই মাস করার পর ফেলে রেখে চলে গিয়েছেন ঠিকাদার। কাজের মেয়াদও শেষ হয়েছে। গত বছরের আগস্টে আওয়ামীলীগ সরকারের পতনের পরই গা ঢাকা দেন ঠিকাদারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকজন। এতে সড়ক সংস্কার কাজও বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এলজিইডির অধিনে এডিবি ও জিওবির অর্থায়নে নাচোল থেকে রাজবাড়ী বাজার শেষ সীমানা পর্যন্ত ২ হাজার ২২০ মিটার (২ দশমিক ২২ কিলোমিটার) সড়ক সংস্কারের কাজ পেয়েছিল কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোস্তফা জামান প্রাইভেট লিমিটেড’। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়ে ছিল প্রায় তিন কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সড়কের কাজ শুরু হয়। আর ২০২৫ সালের জুন মাসের ৫ তারিখ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের শুরুতে সড়কের পুরো অংশে ইটের খোয়া বিছিয়ে দেয়। এরপর থেকে এখনও কাজ শেষ হয়নি। এদিকে, বিছানো খোয়া ইতিমধ্যে উঠে গিয়ে রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে সড়কে চলাচলে দুর্ভোগ ও মৃত্যু ঝুঁকি দেখা দিয়েছে। নাচোল সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘৫ আগস্টের আগে দুই মাস কাজ করে ঠিকাদার উধাও হয়ে যান। তারপর কয়েক মাস আগে কাজ করার জন্য যন্ত্রপাতি নিয়ে এলেও অজানা কারণে শুরু হয়নি। এখনো পড়ে আছে রাস্তার কাজ। ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন খোঁজ-খবর নেই। তিনি ক্ষোভের সাথে বলেন, রাস্তা সংস্কার কাজ ফেলে রেখে পালিয়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে এই রাস্তা দিয়ে চলাচল করা হাজারও মানুষ। প্রায়শই ঘটছে দূর্ঘটনা। স্থানীয় বাসিন্দা সাদিক বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটি দিয়ে নাচোল উপজেলার লোকজন ছাড়াও নিয়ামতপুরের লোকজন প্রতিনিয়ত যাতায়াত করেন। এব্যাপাওে ঠিকাদারি প্রতিষ্ঠান মোস্তফা জামান প্রাইভেট লিমিটেডের মালিক লিটন আলী বিদেশে পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাব ঠিকাদার জাকারিয়া এন্টারপ্রাইজের জাকারিয়া হোসেন বলেন, ‘বেসিক প্ল্যান্ট মেশিন না পাওয়া ও আবহাওয়ার জটিলতার কারণে কাজটি সময়মতো করা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে সময় বাড়ানোর জন্য আবেদন করেছিলাম। তারা চার মাস সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে কাজটি আমাদের শেষ করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত রাস্তা সংস্কার কাজ শেষ করার দাবী জানিয়েছেন ভূক্তভোগীরা।

  • গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘দুর্নীতি বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এই বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর স্কুল ও কলেজ অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মূন্সি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন। বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক, সাদিকুল ইসলাম, আব্দর রাকিব, নূরজ্জামান বাবু। মডারেটর এর দায়িত্বে ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারোয়ার জাহান সুমন। আরও উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক রাসেল আলীসহ গণমাধ্যম কর্মীরা।

  • কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থী ও ২ শিক্ষকের বিদায় সংবর্ধণা

    কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থী ও ২ শিক্ষকের বিদায় সংবর্ধণা

    কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থী ও ২ শিক্ষকের বিদায় সংবর্ধণা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থী ও ২ শিক্ষকের বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠানের হলরুমে এই অনুষ্ঠান হয়। সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আফাজ উদ্দিন। সভাপতিত্ব করেন কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ মাসুদ। কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মাসিদুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল ইসলাম মাস্টার। আরও বক্তব্য রাখেন বিদ্যালয় শাখার প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, পরিক্ষার্থী মোসাঃ তাজরিন খাতুন ও আলী হোসেন, একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী মোঃ আসমাউল হোসেন শুভসহ অন্যরা। সংবর্ধণা অনুষ্ঠানে কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের জেষ্ঠ্য প্রভাষক মকবুলা নিগার ও সহকারী শিক্ষক মোঃ হাসনুল বারী’র অবসরজনিত বিদায় সংবর্ধণা দেয়া হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

    এসময় কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন এইচএসসি পরীক্ষায় এবছর এ প্রতিষ্ঠান থেকে ১১২ ছাত্র ও ৮০ জন ছাত্রী মোট ১৯২ জন পরীক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করছে।