Blog

  • নাটোরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

    নাটোরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

    নাটোরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

    জেলায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা হয়েছে। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি‘ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালা আয়োজন করা হয়। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব এস এম শাফায়েত হোসেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব ও ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক জি এম আতিকুর রহমান জামালী কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে বলা হয়, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান ১১টি স্তম্ভ বা পিলারের উপর প্রণীত। সহায়ক হিসেবে এ পর্যন্ত দেশে একহাজার ২১০টি আইন এবং তিনহাজারের অধিক অধস্তন আইন (রুলস এন্ড রেগুলেশনস) প্রণয়ন করা হয়েছে। এসব আইন প্রণয়ন করার উদ্দেশ্যই জনকল্যাণ নিশ্চিত করতে। প্রণীত সকল আইন সম্পর্কে জানতে জনগনের দায়িত্ব এবং অধিকার আছে। এই দায়িত্ব ও অধিকার নিশ্চিত করা গেলে জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে। কর্মশালায় আরও রাখেন জেলার পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপ-সচিব দীপংকর বিশ্বাস ও মৌসুমী দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ইসমত আরা তুশী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনসহ অন্যরা।

  • নওগাঁয় প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচার দাবি

    নওগাঁয় প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচার দাবি

    নওগাঁয় প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচার দাবি

    নওগাঁর ধামইরহাটে চুরি, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম বৃদ্ধিসহ আইন শৃঙ্খলার চরম অবনতি এবং এইচএসসি’র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বরের সামনে ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে চুরি, মাদক ও আইনশৃঙ্খলার পরি¯ি’তির অবনতি এবং সাম্প্রতিক সময়ে থানা হেফাজতে থাকা এইচএসসি’র প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে ছাত্র জনতা। কর্মসূচিতে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, এনসিপি নওগাঁ জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নুর আলম, ধামইরহাটের ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, উপজেলা ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদল নেতা মওদুদ আহম্মেদ, ফয়সল আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সজীব, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি কাওসার আহমেদ, ছাত্র অধিকার পরিষদ ধামইরহাট উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ধামইরহাটের আইনশৃঙ্খলার অবনতি ও প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং থানা পুলিশের দ্বায়িত্বহীনতার অভিযোগে ওসিসহ সংশ্লিষ্টদের অপসারনের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।

  • নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

    নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

    নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

    নীলফামারী জেলায় শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে এই টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আনাম, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘তৃণমূল থেকে ভালো খেলোয়াড় বাছাই এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে। আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজকের এই টুর্নামেন্টের মধ্যদিয়ে সে যাত্রা শুরু হলো’।
    টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলার ছয় উপজেলার একটি করে ও নীলফামারী এবং সৈয়দপুর পৌরসভা থেকে একটি করে মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসাবে ৫০ হাজার এবং রানার্স-আপ দল পাবে ৩০ হাজার টাকা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ৩০ জুন। উদ্বোধনী ম্যাচে নীলফামারী পৌরসভা ও ডিমলা উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে।

  • রংপুর বিভাগের ৩৩টি আসনে বিজয়ী হতে কাজ করছে জামায়াত- সহকারী সেক্রেটারি জেনারেল

    রংপুর বিভাগের ৩৩টি আসনে বিজয়ী হতে কাজ করছে জামায়াত- সহকারী সেক্রেটারি জেনারেল

    রংপুর বিভাগের ৩৩টি আসনে বিজয়ী হতে কাজ করছে জামায়াত- সহকারী সেক্রেটারি জেনারেল

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম জানিয়েছেনে, আগামী সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩ আসনে জয় লাভে কাজ করছে তার দল। তিনি বলেন, আশা করছি রংপুর বিভাগের ৩৩ আসনে এখানকার জনগণ ন্যায়-ইনসাফের পক্ষে তাদের প্রত্যাশিত রায় দেবে। আমরা ৩৩ আসনেই আমাদের প্রার্থী ঘোষণা করেছি। সবগুলো আসনেই জেতার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুক্রবার রাতে রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল হালিম এ কথা বলেন। আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভার আয়োজনের প্রস্তুতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাওলানা আবদুল হালিম বলেন, ১৪ বছর কারা ভোগের পর রংপুরের মাটি ও মানুষের সন্তান মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেছেন। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক রংপুরের গর্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও অবিচার জনগণকে অবহিতকরণ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা রংপুরে আগামী ৪ জুলাই জনসভার আয়োজন করতে যা”িছ। এ জনসভা সফল করার ক্ষেত্রে সব জনশক্তিকে জোরালো ভূমিকা পালন করতে হবে। ছাত্র-শ্রমিক, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জনসভা বাস্তবায়নে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাই। আবদুল হালিম বলেন, শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচার করতে হবে। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে রংপুরে প্রাধান্য দিতে হবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এসব দাবি নিয়েই জামায়াতে ইসলামী সারা দেশে কাজ করছে।
    দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতেই রংপুরের এই জনসভার উদ্যোগ নেওয়া হয়েছে। জনসভা সফল করার লক্ষ্যে জোরালো ভূমিকা পালনের জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। এছাড়া, বক্তব্য দেবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয়, জাতীয় ও ¯’ানীয় নেতারা।
    প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর কমিটির সাবেক আমির অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগরী সেক্রেটারি এ কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক ও সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, রংপুর মহানগরী সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী ও আল-আমীন হাসান, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা, সেক্রেটারি সুমন সরকার, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ ও সেক্রেটারি হামিদুল ইসলাম।

  • ভারতীয় নীতিনির্ধারকরা আ’লীগের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে-পাবনায় রিজভী

    ভারতীয় নীতিনির্ধারকরা আ’লীগের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে-পাবনায় রিজভী

    ভারতীয় নীতিনির্ধারকরা আ’লীগের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে-পাবনায় রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী দল পলাতক আ’লীগকে পুণর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ইউনুস-তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে ‘তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার’র পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের আবু তাহের ওরফে ‘তাহের ঠাকুর’-কে দেখতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন।
    তিনি বলেন, এখন আমরা গণতন্ত্রের পথে হাটছি। সৌধ নির্মাণ এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ১৬ বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে। নেতাকর্মীরা মামলা ও গ্রেফতার থেকে রক্ষা পাইনি। ফ্যাসিবাদের দিনগুলি ছিল ভয়ঙ্কর। আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি। যখন ড. ইউনুস ও তারেকের বৈঠক হয়েছে তখন থেকেই পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে। রুহুল কবির রিজভী বলেন, ১৬ বছর ধরে নিপিড়ন করেছে, লুট করে ডুবাই, কানাডা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে, বেহেস্তের মত সূখে আছে। শেখ হাসিনা মিডিয়া কন্ট্রোল করে অপপ্রচার চালিয়ে গেছে। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষকে দমিয়ে রাখতে পারবে না। এদেশের মানুষই ঠিক করবে, কারা এদেশ শাসন করবে। নির্যাতনের শিকার হয়েছি, তবুও শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেনি। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যৌক্তিক সময়েই হবে। আরও অনেক দল যে দাবি করেছে এ আলোকেই নির্বাচন হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে। তাহের ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি বলেন, লোহা পুড়িয়ে সংসার চালিয়েও তিনি (তাহের ঠাকুর) দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। জেলা বিএনপি যেন সার্বক্ষণিক খোঁজখবর রাখে সেজন্য বলেছি। আপনার পাশে সবাই দাঁড়াবে। তারেক রহমানের উপহার নিয়ে এসেছি। এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম, তাহের ঠাকুরের ছেলে চাটমোহর ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। আবু তাহের প্রামাণিক ওরফে তাহের ঠাকুরের তিন যুগেরও বেশি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। তিনি চাটমোহর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ছিলেন। ত্যাগী এ বিএনপি নেতার অসুস্থতা নিয়ে মানবেতর জীবনযাপন সম্পর্কে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে বিষয়টি পড়লে তিনি আর্থিক সহযোগীতা ও খোঁজখবর নিতে নির্দেশ দেন।

  • মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়ে বৃষ্টির সম্ভাবনা

    মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়ে বৃষ্টির সম্ভাবনা

    মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়ে বৃষ্টির সম্ভাবনা

    মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হচ্ছে, যা জুন মাসজুড়ে অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তর সুত্র জানায়, যেহেতু এটা বর্ষা মৌসুম, বৃষ্টিপাত থাকবে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মোটামুটি এই মাসটাতেই বৃষ্টি থাকবে। মাঝে হয়ত কমতে পারে। কিন্তু বৃষ্টি থাকবে। সামনে আরও বাড়বে বৃষ্টিপাত। এদিকে, ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় মঙ্গলবার থেকে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে হাতে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

  • ময়মনসিংহে যৌথবাহিনীর হাতে মানব কঙ্কালসহ একজন আটক

    ময়মনসিংহে যৌথবাহিনীর হাতে মানব কঙ্কালসহ একজন আটক

    ময়মনসিংহে যৌথবাহিনীর হাতে মানব কঙ্কালসহ একজন আটক

    ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে মানুষের কঙ্কালসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মাসুদ রানা (২২) কে আটক করে তিনজন মানুষের কঙ্কাল জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর ক্যাম্প সুত্রে জানা যায়, ২০জুন (শুক্রবার) ভোর সকাল ছয়টার দিকে তিনটি স্কুল ব্যাগ ভর্তি মানব কঙ্কাল গুলো বিক্রির জন্য মাসুদসহ দুইজন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে উঠার সময় যৌথবাহিনীর চেকপোস্ট তল্লাশি টিমের কাছে সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ গুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ী বাজার থেকে মাসুদকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি সহ কঙ্কাল গুলো জব্দ করে করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করে। ভালুকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প) চেকপোস্ট বসিয়ে মেহরাবাড়ী এলাকায় তল্লাশির সময় মানুষের কঙ্কাল সহ মাসুদকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, কঙ্কাল গুলো বিক্রির জন্য মাসুদ ঢাকা নিয়ে যাচ্ছিলো। সন্দেহজনক হওয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে তল্লাশি করার সময় দৌড়ে পালাতে চায়, পরে স্থানীয়দের সহযোগিতায় সিডস্টোর বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, উপজেলার হবিরবাড়ী সহ বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু মানুষের কঙ্কাল চুরি হয়েছে, প্রায় এক মাস আগে হবিরবাড়ী ইউনিয়নের লবনকোঠা এলাকার একটি গোরস্থান থেকে একরাতেই পাঁচটি কঙ্কাল চুরি হয়।

  • পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

    নওগাঁর পত্নীতলায় শুক্রবার সকালে পিক-আপ ও ভটভটি সংঘর্ষে পিক-আপের চালক জসিম (৩৭) নিহত হয়েছেন। নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্রা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে। স্থানীয়, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) ভোরে নজিপুর-বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় বদলগাছীর দিক থেকে আসা পিকআপ ও নজিপুরের দিক থেকে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক জসিম (৩৭) গুরুতর আহত অবস্থায় পিকআপের ভেতরে চাপা পড়ে। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন, আমরা এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে, তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • নাচোলে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার

    নাচোলে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার

    নাচোলে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিনব্যাপি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের নিয়ে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার হয়েছে। শুক্রবার বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নাচোলের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউআইটিআরসিইর সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ও র‌্যাপটিয়ার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। মূল প্রবন্ধক তাঁর উপস্থাপনায় বলেন, এআই ব্যবহার করে মানুষ সহজেই তার কাংখিত প্রয়োজন (প্রশ্নের উত্তর) পেতে পারেন। কিন্তু এআই এর ব্যবহার মানুষের কল্যানে ব্যবহার করা প্রয়োজন। এদিকে, ইন্টারনেট বা সাইবার জগতের কোনো সীমানা নেই। তাই সাইবার অপরাধের ভয়াবহতাও অনেক। বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো স্থানে আক্রমণ করা সম্ভব। বাংলাদেশ নিজেদের ডিজিটাল হিসেবে ঘোষণা দিলেও সাইবার নিরাপত্তায় অনেক পিছিয়ে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বরং সচেতনতা তৈরির মাধ্যমে প্রত্যেক নাগরিকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, মূলত ইন্টারনেট জগতের কোনো বর্ডার (সীমানা) নেই এবং এখানে কারও একক মালিকানাও নেই। পুরো পৃথিবী এক। সুতরাং বিশ্বব্যাপী সাইবার অপরাধের ভয়াবহতা ব্যাপক। পৃথিবীর যেকোনো স্থান থেকে আক্রমণ করা সম্ভব। তাই সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি খুব গুরুত্বপুর্ণ।

  • কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির

    কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির

    কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির

     

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্দোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে জেলার সদস্য (রুকন) দের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুর রহমান বেলাল, অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা। আমাদের সকল কাজে আখিরাত জড়িত। আমরা রাসুল (সা:)’র আদর্শের একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই, কুরআন প্রতিষ্ঠা করতে চাই। সমাজের সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজিসহ সকল হারাম বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে কুরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নাই। কুরআনের শাসন কায়েম হলে আমাদের জন্য ইসলাম মানা সহজ হবে। তিনি আরো বলেন, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালানো ইসলামের শিক্ষা। বিগত ১৭ বছরে পরামর্শক্রমে দেশ চালানো হয় নাই। এমনকি কারো মত প্রকাশ করার সুযোগ দেয়া হয়নি। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল। আগামী নির্বাচনে যেন মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করার সুযোগ পায় এই মানসিকতা সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে এবং সামনে আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে। তিনি এও আশা প্রকাশ করেন যে, আল আকসা বিজয়ের মাধ্যমে পুরো দুনিয়ায় ইসলাম বিজয়ী হবে-ইনশাআল্লাহ। বিশেষ অতিথি বলেন-ইসলামী আন্দোলনের পথে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য সম্ভবনার। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সকল ইসলামী দল ও শক্তিকে একযোগে কাজ করতে হবে।