Blog

  • প্লট বরাদ্দে ‘অনিয়ম’ ॥ শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

    প্লট বরাদ্দে ‘অনিয়ম’ ॥ শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

    প্লট বরাদ্দে ‘অনিয়ম’ ॥ শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

    ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা ৬ মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশনা সরকারকে গেজেট আকারে প্রকাশ করতে হবে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ জুলাই দিন ঠিক করেছেন আদালত। আদালতে হাজির হতে আরও যাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য শফিউল হক, মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, সাইফুল ইসলাম সরকার, কাজী ওয়াছি উদ্দিন ও শহীদ উল্লা খন্দকার। দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির ৬টি মামলার ধার্য তারিখ ছিল। পাঁচ মামলায় আসামিদের গ্রেপ্তার করা সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জন পলাতক অবস্থায় রয়েছেন মর্মে প্রতিবেদন এসেছে। আমরা আসামিদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের আবেদন করি। আদালত বিজি প্রেসের মাধ্যমে আসামিদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার। সে দিন ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পরিবারের অন্যরাও দেশের বাইরে। তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। পরে কয়েক ধাপে ছয়টি মামলা করা হয়। এসব মামলার অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

  • দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য কমিশন

    দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য কমিশন

    দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য কমিশন

    জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা অসমাপ্ত রয়েছে, সেই সব বিষয় নিয়ে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপির সালাহউদ্দিন আহমদ, ইসমাইল জবিহউল্লাহ, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির তাসনিম জারা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, এলডিপির রেদোয়ান আহমেদ, বিএলডিপির সাহাদাত হোসেন সেলিম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ জাসদের মোস্তাক হোসেনসহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। ঐকমত্য কমিশন বলছে, বৃহস্পতিবার পর্যন্ত ধাপে ধাপে আলোচনা হবে। এতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব বিষয়ে ঐক্যমত্যের ওপর গুরুত্বারোপ করা হবে। কোরবানির ঈদের আগে প্রথম ধাপের আলোচনা শেষে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য ২ জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছিল ঐকমত্য কমিশন। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত অক্টোবরে গঠিত ছয়টি সংস্কার কমিনের প্রতিবেদন জমা পড়ে ফেব্রুয়ারি মাসে। এসব প্রতিবেদনের সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি যাত্রা করে জাতীয় ঐকমত্য কমিশন। তারা সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের বিষয়ে ৩৮টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে চায়- যাদের মধ্যে ৩৩টি মতামত জানায়। এরপর ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত তাদের সঙ্গে ৪৫টি অধিবেশনের মাধ্যমে প্রথম পর্বের সংলাপ সম্পন্ন করে ঐকমত্য কমিশন। আলোচনার সুবিধার্থে কয়েকটি দলের সঙ্গে একাধিক দিনও বৈঠক চলে। আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য ও আংশিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

  • নাটোরে এলাকাবাসীর অর্থায়ন পরিশ্রমে রাস্তা সংস্কার

    নাটোরে এলাকাবাসীর অর্থায়ন পরিশ্রমে রাস্তা সংস্কার

    নাটোরে এলাকাবাসীর অর্থায়ন পরিশ্রমে রাস্তা সংস্কার

    দীর্ঘদিনের দূর্ভোগ নিরসনে অবশেষে এলাকাবাসীর অর্থায়ন ও পরিশ্রমে ২’শ মিটার রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগি করা হয়েছে। তেলটুপি ব্রীজ থেকে উত্তর দিকে পুঠিমারী দক্ষিণপাড়া মসজিদ পর্যন্ত ২০০ মিটার কাঁচা রাস্তা গ্রামবাসীর নিজস্ব অর্থায়ন ও নিরলস শ্রমের বিনিময়ে ইঁট বালি দিয়ে গতা ১৫ জুন সংস্কার করা হয়। রাস্তাটির সংস্কার কাজে এক লক্ষ টাকা ব্যয় হয়। নাটোর জেলার গুরুদাপুর উপজেলার ৬নং চাঁপিলা ইউনিয়নের তেলটুপি ব্রীজ থেকে উত্তর দিকে পুঠিমারী দক্ষিণপাড়া মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তাটি সংস্কারে গ্রামবাসীর এমন মহৎ উদ্যোগে বর্ষাকালে যাতায়াতের দীর্ঘদিনের অসুবিধা দূর হবে হবে সকলেই আশাবাদী। এমন মহৎ উদ্যোগে এলাকাবাসীকে সাধুবাদ জানিয়েছেন প্রাশর্^বর্তী বিভিন্ন গ্রামের মানুষ।

  • তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের চুয়াডাঙ্গায় গ্রেফতার

    তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের চুয়াডাঙ্গায় গ্রেফতার

    তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের চুয়াডাঙ্গায় গ্রেফতার

    রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলামকে (৫০) ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে আটক হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করে। দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এস.আই রমজান আলী জানান, এদিন রাজশাহী জেলার তানোর উপজেলার সাদি গ্রামের মরহুম আবুল কালামের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম (৫০) দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক যুবায়েরের বিরুদ্ধে তানোর থানায় একটি নাশকতা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, যুবায়েরকে আটকের পর তানোর থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। মামলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং আটক যুবায়েরকে তাদের নিকট হস্তান্তর করা হবে।

  • দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

    দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

    দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

    দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ির ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-দিনাজপুরের কাহারোল উপজেলার জগন্নাথপুর গ্রামের সাজু ইসলাম ও একই এলাকার মোতালেব হোসেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে ফুলবাড়ী থানার ওসি খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, সকালে ফুলবাড়ী অভিমুখী মোটরসাইকেলটির সাথে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করলেও এর চালক ও হেল্পার পালিয়ে যায়।

  • গাইবান্ধার কামদিয়া ইউপি চেয়ারম্যান বাবলু গ্রেফতার

    গাইবান্ধার কামদিয়া ইউপি চেয়ারম্যান বাবলু গ্রেফতার

    গাইবান্ধার কামদিয়া ইউপি চেয়ারম্যান বাবলু গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরীর ছোট ভাই মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু কে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব বুলবুল ইসলাম। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

  • পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত ॥ আহত-২

    পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত ॥ আহত-২

    পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে চারটার দিকে পাবনা বাইপাস মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশন এর সামনে দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক সেলিম হোসেন (৩৮) মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। আহতরা হলেন, বাসের হেলপার তারেক (৩৫) ট্রাকের হেল্পার আলামিন (৩৫)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর থানা পুলিশের ওসি আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাক চালক সেলিম সুনামগঞ্জ থেকে পাথর ভর্তি করে মাওয়া যাচ্ছিলেন। অপরদিকে পাবনা এক্সপ্রেস বাসটি ঢাকা থেকে পাবনা বাস টার্মিনালে যাত্রী নামিয়ে হেলপার আলামিন গাড়ি গ্যারেজ করার জন্য দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ইয়াকুব প্লিজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জানালে তাৎক্ষিনক ফায়ার সার্ভিসের একটি টিম আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক সেলিম কে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকের হেলপার ও বাসের হেলপারের অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়। পাবনা সদর থানা পুলিশের ওসি আব্দুস সালাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • নাচোলে আন্ত: পৌর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

    নাচোলে আন্ত: পৌর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

    নাচোলে আন্ত: পৌর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় যুববিভাগ নাচোল পৌরসভার আয়োজনে আন্ত: পৌর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নাচোল রেলস্টেশন মাঠে নাচোল চেয়ারম্যান পাড়া ক্রিকেট একাডেমি বনাম ইসলামপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চেয়ারম্যান পাড়া ক্রিকেট একাডেমি দল ১-০ গোলে ইসলাম পুর স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনিত এমপি পদ প্রার্থী জামায়াতে ইসলামীর জেলা সহ-সেক্রেটারি ড. মু. মিজানুর রহমান খেলোয়াড়দের মধ্যে পুরুষ্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমির ডা রফিকুল ইসলামসহ অন্যরা।

  • বিএনপি নেতার বাড়িতে হামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার বাড়িতে হামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপি নেতা আফরোজা খান রিতার বাড়িতে হামলার মামলার আসামি। সোমবার রাতে উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেন যাত্রাপুর গ্রামের মো. ছিদ্দিকের ছেলে। সে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদকও ছিলেন। মামলার বরাতে এস.আই এমদাদুল বলেন, ২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা করে। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় ২০২৪ সালের গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল।
    মামলায় মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহারে ৭৩ নম্বর আসামি দেলোয়ার হোসেন। হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, গ্রেপ্তার দেলোয়ারকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

  • স্ত্রীর স্বীকৃতির দাবীতে গৌরনদীতে প্রবাসীর বাড়িতে যুবতীর অনশন

    স্ত্রীর স্বীকৃতির দাবীতে গৌরনদীতে প্রবাসীর বাড়িতে যুবতীর অনশন

    স্ত্রীর স্বীকৃতির দাবীতে গৌরনদীতে প্রবাসীর বাড়িতে যুবতীর অনশন

    স্ত্রীর স্বীকৃতির দাবীতে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন এক যুবতী। এ ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়েছে ছুটিতে বাড়িতে আসা ওই প্রবাসী। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবর পয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে উভয়পক্ষকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে। ওই গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে সাবিনা আক্তার বৃষ্টি (২০) বলেন, ২০২১ সাল থেকে একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। ২০২৩ সালের প্রথমার্ধে কাজের জন্য সৌদি আরবে পাড়ি জমায় জলিল। একই বছরের ১২ জানুয়ারি উজিরপুরের বরাকোঠা এলাকার কাজী অফিসে মোবাইল ফোনে তাকে (সাবিনা) পাঁচ লাখ টাকা কাবিননামা ধার্য করে বিয়ে করে জলিল। এরপর স্বামী-স্ত্রীর মতোই জলিলের সাথে মোবাইলে কথপকথন হতো। সাবিনা আক্তার আরও জানান, অতিসম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে জলির অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়। বিষয়টি জানতে পেরে সোমবার বিকেল থেকে প্রবাসী জলিলের স্ত্রীর স্বীকৃতি পেতে তার বাড়িতে তিনি (সাবিনা) অনশন শুরু করেছেন। এরপর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপন করেছে জলিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রবাসীর বাড়িতে অবস্থান করছিলো যুবতী সাবিনা আক্তার বৃষ্টি। এ বিষয়ে জানতে অভিযুক্ত জলিল এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে প্রবাসী জলিলের বাবা রহিম হাওলাদারের দাবি, সোনিয়া আক্তার বৃষ্টি একটি ভুয়া কাবিননামা তৈরি করেছে। কারণ জলিল যদি প্রেমের সম্পর্কে সোনিয়াকে বিয়েই করতো, তাহলে সে কেন বাড়ি ছেড়ে চলে যাবে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় ওই যুবতীর পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।