Blog

  • প্রত্যাশার বাজেট হতাশার বাজেটে রূপান্তর হয়েছে-দেবপ্রিয় ভট্টাচার্য

    প্রত্যাশার বাজেট হতাশার বাজেটে রূপান্তর হয়েছে-দেবপ্রিয় ভট্টাচার্য

    প্রত্যাশার বাজেট হতাশার বাজেটে রূপান্তর হয়েছে-দেবপ্রিয় ভট্টাচার্য

    প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু প্রত্যাশার বাজেট হতাশার বাজেটে রূপান্তর হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার (১৮ জুন) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সিটিজেন প্লাটফর্ম ফর এসডিজি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৫-২৬ অবহেলিতরা কী পেয়েছে’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাজেটে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু তা বাস্তবায়ন দেখতে পাইনি। এটি হতাশা বাজেটে পরিণত হয়েছে। এ সরকার সাধারণ সরকার নয়, কিন্তু বাজেটে যে প্রস্তাব করা হয়েছে তা গতানুগতিক। সিপিডির এই ফেলো বলেন, যে প্রত্যাশা থেকে ৫ আগস্ট হয়েছিল এবং পরিবর্তিত পরিস্থিতিতে যে প্রয়োজন সামনে এসেছিল, বাজেটে তা প্রতিফলিত হয়নি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে দাবি ছিল, তা প্রতিফলিত হয়নি। সংলাপে সিপিডির বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তাকে সংকুচিত করা হয়েছে। এর ফলে প্রস্তাবিত বাজেট সংশ্লিষ্ট বছরের জন্য বাজেটকে ক্ষতিগ্রস্ত করবে, পাশাপাশি আগামী বছরের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, ‘বয়স্ক ভাতা ৬০০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ৬৫০ টাকা করেছে, কিন্তু মূল্যস্ফীতি ৬০০ টাকা থেকে বেড়ে ৯০০ টাকা হয়েছে। এতে বাজেটে প্রকৃত অর্থেই সামাজিক নিরাপত্তা বেষ্টনী কমেছে। এর ফলে পরবর্তী যে সরকার আসবে এবং বাজেট প্রণয়ন করবে সে সরকারের কাছে থেকে আদায় করতে ন্যায্যতা হারাবে। বেসরকারি গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, প্রস্তাবিত বাজেটকে সুযোগ হারানোর বাজেট বলা যায়। বাজেটে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বেশ বড় একটা ফারাক দেখতে পাচ্ছি। মূল সমস্যাটা হলো, পুরোনো বাজেটের কাঠামোর মধ্যেই নতুন কিছু দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাজেটে নির্ধারণ করা লক্ষ্যগুলো বাস্তবসম্মত নয়।

  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় বিএনপির ৫ নেতা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় বিএনপির ৫ নেতা

    নির্বাচনী হালচাল নওগাঁ-২

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় বিএনপির ৫ নেতা

    নওগাঁ জেলার নওগাঁ-২ (ধামাইরহাট-পত্নীতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ইতোমধ্যে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় রয়েছেন মোট ৫ সম্ভাব্য প্রার্থী। রাজনীতিতে যারা (ধামইরহাট-পত্নীতলা) দলীয় কর্মকাণ্ডে এবং মাঠ পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিএনপির আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীরা হলেন- সাবেক এমপি মোঃ সামসুজ্জোহা খান, আলহাজ্ব খাজা নাজিবুল্লা চৌধুরী, ইঞ্জিনিয়ার কে.এম এস. মুসাব্বির শাফি, আলহাজ্ব মাহবুবুর রাহমান চৌধুরী (চপল) এবং মোঃ ইসমাইল হোসেন (মোস্তাক)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন নীতিমালায় তিনটি গুরুত্বপূর্ণ যোগ্যতা নির্ধারণ করেছেন, এই তিনটি মূল যোগ্যতা হল- গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যিনি দল ও দেশের স্বার্থে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। যিনি এলাকাবাসীর কাছে একজন সৎ ও বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে পরিচিত। তার নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় ও গ্রহণযোগ্য। স্থানীয় পর্যায়ে মনোনয়ন প্রত্যাশীদের জনপ্রিয়তা, কার্যক্রম ও জনসম্পৃক্ততা যাচাই করতে দলের পক্ষ থেকে একাধিক জরিপ ও পর্যবেক্ষণ চলছে বলেও জানা গেছে। তৃণমূলের মতামতের ভিত্তিতেই শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। ধামইরহাট-পত্নীতলা আসনে বিএনপির এই ৫ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে কে চূড়ান্ত মনোনয়ন পাবেন, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে সচেতন নেতৃবৃন্দের মত, দলের দুঃসময়ে যিনি মাঠে থেকেছেন, তিনিই পাবেন চূড়ান্ত সম্মান। এমন একজন নেতাকেই দলীয় মনোনয়ন দেয়া প্রয়োজন।

  • দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

    দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

    দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের আটটি বিভাগে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। একই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা ছিল। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার ধরনে সামান্য পরিবর্তন এসেছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য একই পূর্বাভাস প্রযোজ্য হবে। এই সময়ে উল্লিখিত আটটি বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়কালে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের প্রায় সকল অংশেই বৃষ্টির প্রবণতা বজায় থাকবে, যা গরমের তীব্রতা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তবে বজ্রপাত যেহেতু একটি গুরুতর ঝুঁকি, তাই এই সময়ে সবাইকে সতর্ক থাকতেও অনুরোধ করা হয়েছে।

  • রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

    রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

    রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকাÑরংপুর মহাসড়কের থানা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা গোবিন্দগঞ্জবাসীর আয়োজনে এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এম এ মতিন মোল্লা, সাজাদুর রহমান সাজু, ওমর ফারুক, আব্দুস সালাম, অয়ন ইসলাম, আবু রায়হান প্রমুখ। বক্তারা বলেন, গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়ন হলে গাইবান্ধা জেলা সহ পার্শ্ববর্তী জেলা সমূহের পাঁচ লক্ষ মানুষ বিভিন্ন ভাবে উপকৃত হবেন। এতে করে বেকারত্ব কমে যাবে এবং উন্নয়নের দিকে ধাবিত হবে। তাই ইপিজেড স্থাপনের সরকারের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করা হোক। মানববন্ধনে গোবিন্দগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবী বিভিন্্ন সংগঠনের নেতা কর্মী ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন। এদিকে, ঢাকা-রংপুুর সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী চলাকালে ওই মহাসড়ক সহ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল প্রায় ঘন্টাব্যপি বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে এসে জেলা প্রশাসকসহ সরকারের উচ্চ পর্যায়ে জানানোর আশ^াস দিলে মানববন্ধন ও অবরোধ তুলে নেয়া হয়।

  • ৫৩ বিজিবির অভিযানে ৬৮টি ভারতীয় মোবাইল জব্দ

    ৫৩ বিজিবির অভিযানে ৬৮টি ভারতীয় মোবাইল জব্দ

    ৫৩ বিজিবির অভিযানে ৬৮টি ভারতীয় মোবাইল জব্দ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত থেকে সাড়ে ২৬ লক্ষ টাকা মূল্যের ৬৮টি ভারতীয় মোবাইল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। ৫৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক প্রেসনোটে জানান, ১৭ জুন দুপুরে বিজিবির চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রঘুনাথপুর বিওপির নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১০/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী খাকসাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি টহলদল ভারত থেকে চোরাচালানকৃত ৬৮টি মোবাইল ফোন জব্দ করে। জব্দকৃত মোবাইলের আনুমানিক সিজারমূল্য প্রায় ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে যেকোনো চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান এ ব্যাপারে ৫৩ বিজিবি অধিনায়ক।

  • গাবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

    গাবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

    গাবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহিদ ইসলাম (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার পুত্র এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার বেলা ১২টা দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাওহিদ রিক্সাভ্যান যোগে মহিমাগঞ্জ থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় মহিমাগঞ্জমুখী একটি তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ঘাতক তুষ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।

  • নাটোর জেলার ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

    নাটোর জেলার ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

    নাটোর জেলার ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

    ‘নাটোর জেলার উন্নয়ন ভাবনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা হয়েছে নাটোরে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
    সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভননা নিয়ে বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভৃইয়া, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, সদর উপজেলা নিবার্হী অফিসার আখতার জাহান সাথী, জেলা জামায়াতের আমির ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকার, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন, হালিম খান, আল মামুন ও মাহবুব হোসেন প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
    মঙ্গলবার কর্মশালায় জেলা প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই লক্ষ্যে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানো, যাদুঘর স্থাপনসহ রাজবাড়ির উন্নয়ন, ইকো পার্ক স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ফ্লাইওয়ে নির্মাণ, যানজটমুক্ত ও পলিথিনমুক্ত শহর স্থাপন, পাইপ লাইনে গ্যাস সরবরাহ এবং সকল জলাধারে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। কর্মশালায় উপস্থাপিত প্রস্তাবনাসমূহকে পরিকল্পনা আকারে প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

  • রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার-২৬

    রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার-২৬

    রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার-২৬

    রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২৪ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ১১ জন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মোহাম্মদী সিফাত (২৬) ও তাওহীদ তিতুমীর ওরফে শেখ মোহাম্মদ তাওহীদ (২০)। সিফাত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার বড় কুঠিপাড়ার মো: সেলিম শেখের ছেলে। সে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রলীগ কর্মী তিতুমীর একই থানার হেতেম খাঁ এলাকার মো: মামুনের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • রাসিকের কর আদায়কারী বাবলুর বিদায় সংবর্ধনা

    রাসিকের কর আদায়কারী বাবলুর বিদায় সংবর্ধনা

    রাসিকের কর আদায়কারী বাবলুর বিদায় সংবর্ধনা

    রাজশাহী সিটি কর্পোরেশনের কর আদায়কারী মোঃ বাবলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাসিকের সচিব মোছাঃ রুমানা আফরোজ। রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ। অনুষ্ঠানে বিদায়ী কর আদায়কারী মোঃ বাবলুর রহমানকে রাজস্ব বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রাব্বানী, ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক মোঃ শাকিলসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • প্রবল বর্ষণে বেনাপোল স্থলবন্দরে জলাবদ্ধতা ॥ ব্যাহত বন্দরের কার্যক্রম

    প্রবল বর্ষণে বেনাপোল স্থলবন্দরে জলাবদ্ধতা ॥ ব্যাহত বন্দরের কার্যক্রম

    প্রবল বর্ষণে বেনাপোল স্থলবন্দরে জলাবদ্ধতা ॥ ব্যাহত বন্দরের কার্যক্রম

    প্রবল বর্ষণে বেনাপোল স্থলবন্দরে সৃষ্ট জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে বন্দরের সকল কার্যক্রম। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিত উন্নয়নে জলাবদ্ধতার তৈরি হচ্ছে বেনাপোল স্থলবন্দরে। ফলে কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও গুদামে হাঁটুপানি জমে থাকায় পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমে বিপর্যয় নেমে এসেছে। এই অবস্থায় কয়েকটি প্রবেশগেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ বলছে, রেল কর্তৃপক্ষ কালভার্ট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিপাত হলেই বন্দর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এর ফলে পণ্যবাহী ট্রাক চলাচলে বিঘ্ন ঘটে এবং নিরাপত্তাকর্মীদের চলাফেরাও দুরূহ হয়ে পড়ে। এমনকি কোথাও কোথাও কেমিক্যাল মিশ্রিত পানি জমে থাকায় শ্রমিকদের মধ্যে চর্মরোগসহ স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বন্দরের একটি ইয়ার্ড প্রথম দেখায় জলাশয় মনে হলেও সেটি মূলত চ্যাটিজ টার্মিনাল, যেখানে ট্রাক পার্কিং ও আমদানি পণ্য খালাস হয়। বেনাপোল বন্দরে বছরে ২২ থেকে ২৪ লাখ টন পণ্য আমদানি হয়। এসব পণ্য সংরক্ষণে রয়েছে ৩৩টি শেড ও তিনটি ওপেন ইয়ার্ড, একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। কিন্তু অধিকাংশ অবকাঠামোই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া তৈরি হওয়ায় বৃষ্টির সময় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বন্দর সড়কের উচ্চতার চেয়ে গুদামগুলো নিচু হওয়ায় পানির স্বাভাবিক নিষ্কাশন সম্ভব হয় না। ফলে পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে এবং কর্মীদের চলাফেরায় ভোগান্তি বাড়ছে। এ নিয়ে একাধিকবার ব্যবসায়ীরা বন্দরের কাছে অভিযোগ করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বন্দরে আগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেমিকেলসামগ্রী এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যা বৃষ্টির পানিতে মিশে শ্রমিকদের চর্মরোগে আক্রান্ত করছে। বন্দর শ্রমিকরা জানান, প্রতিদিন হাঁটুপানির মধ্য দিয়ে কাজ করতে গিয়ে চুলকানি ও নানা অসুস্থতায় পড়তে হচ্ছে। পণ্যবাহী ট্রাকের চালকেরাও একই অভিযোগ করেছেন। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান, রেল কর্তৃপক্ষ কালভার্ট না রেখে রেললাইন সম্প্রসারণের জন্য মাটি ভরাট করায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। বিষয়টি সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।