Blog

  • পত্নীতলার যুবদল নেতা বায়েজীদ রায়হান শাহীন ॥ ফ্যাসিস্টদের নির্যাতনের শিকার ॥ বিএনপিকে সুসংগঠিত করার চেষ্টা

    পত্নীতলার যুবদল নেতা বায়েজীদ রায়হান শাহীন ॥ ফ্যাসিস্টদের নির্যাতনের শিকার ॥ বিএনপিকে সুসংগঠিত করার চেষ্টা

    পত্নীতলার যুবদল নেতা বায়েজীদ রায়হান শাহীন ॥ ফ্যাসিস্টদের নির্যাতনের শিকার ॥ বিএনপিকে সুসংগঠিত করার চেষ্টা

    পত্নীতলা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বায়েজীদ রায়হান শাহীন গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। পড়াশোনা শেষ করে চাকরির পেশায় না গিয়ে তিনি জাতীয়তাবাদী দলের রাজনীতিতে নিজেকে বিলিয়ে দেন। তিনি সব সময় সাধারণ মানুষের নায্য দাবির পক্ষে কথা বলেন, সাধারণ মানুষ এবং যেকোনো নেতাকর্মী বিপদে তিনিই সর্ব প্রথম এগিয়ে যান, এভাবে ধীরে ধীরে তিনি তৃণমূল নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন। গত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের শাসনামলে অনেক নেতাকর্মী দল ছেড়ে চলে যায়। তিনি দল ছেড়ে কোথাও যান নি, সব সময় তৃণমূল কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। রাজপথের লড়াকু সৈনিক, অকুতোভয়, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের শাসনামলে সবচেয়ে বেশি মিথ্যা নাশকতা মামলার আসামি, রিমান্ড, বারবার কারাবন্দী করা হয় তাঁকে। ২০১৮ সালের নির্বাচনের সময় তার বাসায় রাতে অন্ধকারে ২২ গাড়ি পুলিশ, বিজিবি দিয়ে রেড দেওয়া হয়। তাঁর কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এই রাজনৈতিক কারণে শেষ, এত কিছুর পরও তিনি দলের নেতা কর্মীদের আঁকড়ে ধরে রেখেছেন। সেই কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে উঠেছেন এই স্লোগান মাষ্টার। সাবেক এমপি সামসুজ্জোহা খান এর একমাত্র আস্থাভাজন। তার নেতৃত্বে পত্নীতলা উপজেলা বিএনপি, যুবদলসহ সকল অংগ সংগঠন সুসংগঠিত ও গতিশীল করতে দিন-রাত দলের জন্য কাজ করে যাচ্ছেন এই যুবনেতা। যুবদলের সাধারণ নেতা-কর্মী, বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষেরা জানান, একজন নেতার যতগুলো বৈশিষ্ট্য এবং গুণাবলী থাকা প্রয়োজন, তার মধ্যে সব আছে । সুন্দর ব্যবহারের অধিকারী, তিনি সবার সঙ্গে হেসে কথা বলেন। বিপদে আপদে তিনি ছুটে আসেন। তারা বলেন, এই রকম ত্যাগী নেতাকে যোগ্য সম্মান দিলে সাধারণ নেতাকর্মীদের মধ্যে প্রাণসঞ্চার হবে।

  • গোদাগাড়ীতে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    গোদাগাড়ীতে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    গোদাগাড়ীতে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    রাজশাহীর গোদাগাড়ীতে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্তরে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. উম্মে ছালমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মো. মুনসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উম্মে ছালমা বলেন, বিশ^ব্যাপী আবহওয়ার পরিবর্তন হচ্ছে, এ পরিবর্তনকে লক্ষ্য রেখে আবহাওয়ার সাথে সাথে আমাদের কৃষিকেও সেভাবে এগিয়ে নিতে হবে। কাদা ছাড়া পানি সাশ্রয় করে ধান রোপন করতে হবে। একটি জমিও অনাবাদি রাখা যাবে না। নতুন নতুন প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। ইউএনও বলেন, আমাদের শিশুদের মাঝে অর্গানিক খাদ্য তুলে দিতে হবে। কেমিকেলযুক্ত চিপস, জুস ইত্যাদি পরিহার করতে হবে। সেই সাথে কৃষকদের আলু, পিঁয়াজ, আদা, রসুন যাতে পঁচে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে। সুজলা সুফলা এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে নিতে কৃষির বিকল্প নেই। শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

  • পাবনায় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১২ লাখ টাকা চুরি

    পাবনায় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১২ লাখ টাকা চুরি

    পাবনায় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১২ লাখ টাকা চুরি

    পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও কম্পিউটারের হার্ডডিস্ক এবং সিসিটিভি ভাঙচুর করে হার্ডডিস্কগুলো নিয়ে গেছে তারা। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি জানতে পারে ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এজেন্ট শাখার ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, সকালে অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার এলোমেলো। পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দেখে আমি আমার অফিসের উর্ধ্বতন বর্মকর্তাদের জানাই। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং টেবুনিয়া শাখার ইনচার্জ নাঈম হাসান জানান, খবর পেয়ে এসে দেখি ব্যাংকের ভোল্টে ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ছিল। সেটা ভেঙে সব টাকা চুরি করে নিয়ে গেছে। সম্ভবত জানালার গ্রিল কেটে ঢুকেছিল চোরেরা। অফিসের সিসিটিভি ভাঙচুর করে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে। কম্পিউটারের দুইটা হার্ডডিস্কও নিয়ে গেছে। চেয়ারে তাদের স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে। পাবনা সদর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি। ভোল্ট থেকে টাকা নিয়ে গেছে। কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। এটা চুরি নাকি অন্য কিছু, তা তদন্তের পর বলা যাবে।

  • বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ ॥ নাটোরে আ’লীগের ১৭ নেতাকর্মী কারাগারে

    বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ ॥ নাটোরে আ’লীগের ১৭ নেতাকর্মী কারাগারে

    বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ ॥ নাটোরে আ’লীগের ১৭ নেতাকর্মী কারাগারে

    নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলীসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এজলাস থেকে বের হয়ে আদালতের হাজত খানায় নেওয়ার পথে আসামিরা আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিবৃত করেন। আদালত সুত্র জানায়, বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে এজাহারভুক্ত ১৯ আসামি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক দুইজনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করে নাটোর আদালতের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল জানান, লালপুরে ঈদের দিনের ঘটনার মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা। নাটোর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দুইজনের জামিন মঞ্জুর করেন। আর ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এজলাস রুম থেকে কোর্টের হাজতখানায় নিয়ে আসার সময় আসামিরা বিশৃঙ্খল হয়ে পড়লে তাদের নিবৃত করা হয়। উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

  • নওগাঁয় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    নওগাঁয় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    নওগাঁয় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলকায় এ দুর্ঘটনা ঘটে। বদলগাছী থানার ওসি আনিসুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে বদলগাছী অভিমুখী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • তানাক্কাপাড়া সীমান্তে আবারও ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

    তানাক্কাপাড়া সীমান্তে আবারও ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

    তানাক্কাপাড়া সীমান্তে আবারও ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

    খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে সীমান্তের কাঁটাতারের বেড়া ফাঁক করে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পুশ-ইন হওয়া ব্যক্তিরা এখন স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন এবং তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের ১২ জন নড়াইল এবং একজন যশোর জেলার বাসিন্দা। মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওসমান আলী বলেন, পুশ-ইন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্র রাজ্যে ইটভাটা ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে কেউ ২০ বছর আগে, কেউ ৯ বছর আগে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়েছিলেন। জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ। নতুন ১৩ জন ছাড়া বাকি সবাইকে ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৭ মে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশ-ইন করা শুরু করে ভারত।

  • ফেনী সীমান্ত দিয়ে আরও ১১ জনকে বিএসএফ’র পুশ-ইন

    ফেনী সীমান্ত দিয়ে আরও ১১ জনকে বিএসএফ’র পুশ-ইন

    ফেনী সীমান্ত দিয়ে আরও ১১ জনকে বিএসএফ’র পুশ-ইন

    ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ১১ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ জুন) ৪ বিজিবি সদস্যরা তাদের আটক করেছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, বুধবার মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলার যশপুর সীমান্ত পিলার-২১৯১ এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে উপজেলার যশপুর বিওপির নিয়মিত টহলদল মটুয়া এলাকা থেকে তাদের আটক করে। এদের মধ্যে একজন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। আটককৃতরা জানিয়েছে, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার মুম্বাই থেকে ৩৫০ জনকে বিমানযোগে আগরতলা আনা হয়। পরে তাদের পুশ-ইনের জন্য বিভিন্ন সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। বিজিবির ফেনী (৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ৪ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় মোট ১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিভিন্ন সময় কাজ করার জন্য তারা ভারতে গিয়েছিলো। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গত ৩০ মে ছাগলনাইয়ার একই সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন এবং ২২ মে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করে বিএসএফ। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানা পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েঠে।

  • ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত ॥ আহত স্ত্রী-সন্তান

    ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত ॥ আহত স্ত্রী-সন্তান

    ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত ॥ আহত স্ত্রী-সন্তান

    পাবনার ঈশ্বরদীতে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মেয়েকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ক্যালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরাকে (১৪) নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তারা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা চিনিকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক তাদের মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন নিহত হোন। আহত স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনের তেমন কোন দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা নেই। যার জন্য প্রায়ই তাজা প্রাণ ঝরে যাচ্ছে। বেপরোয়া গতিতে ট্রাক, বাস, সিএনজি চললেও হাইওয়ে পুলিশ নিরব ভূমিকায় পালন করছে। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকারীদেরও কোনো সঠিক বিচার হয় না। পাকশী হাইওয়ে থানা পুলিশের ওসি মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মিনি ট্রাক ও চালক নাইম হোসেনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষকে বিএসএফ’র পুশইন

    চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষকে বিএসএফ’র পুশইন

    ৫৩ বিজিবির হাতে আটক ২০

    চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষকে বিএসএফ’র পুশইন

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার (১৮ জুন) ভোর রাত পৌনে ৫টার দিকে ৫৩ বিজিবি অধীনস্থ মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/৫-১এস এর কাছ থেকে তাদের আটক করে ৫৩ বিজিবি সদস্যরা। পুশইনকৃত ২০ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ১০ জন শিশু। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এর পাঠানো এক প্রেসনোটে বুধবার দুপুরে জানানো হয়, ১৮ জুন আনুমানিক ভোর রাত পৌনে ৫টার দিকে অত্যন্ত দূর্যোগপূর্ণ প্রতিকুল আবহাওয়ায় প্রবল বৃষ্টির সময় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/৫-১এস এর নিকট হতে ২০ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ী কুড়িগ্রাম জেলায়। বর্তমানে আটককৃতদের নাগরিকত্ব যাচাইয়ের কার্যক্রম চলমান এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ হতে বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় নারী ও শিশু পুশইন রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংক।

  • কিশোর ভ্যান চালক হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জে দুইজনের যাবজ্জীবন

    কিশোর ভ্যান চালক হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জে দুইজনের যাবজ্জীবন

    কিশোর ভ্যান চালক হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জে দুইজনের যাবজ্জীবন

    কিশোর ভ্যান চালক সিহাব (১৪) হত্যা মামলায় দুইজনকে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের আদালত। একই রায়ে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেন আদালত। মঙ্গলবার দুপুরে দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছোটদাদপুর গ্রামের মো. আফজাল হোসেন ওরফে আবজাল মন্ডলের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মো. হাকিম আলী ও শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের মো. সালেক উদ্দিনের ছেলে মো. সুজন আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, ২০২০ সালের ৩১ আগস্ট জেলার গোমস্তাপুর উপজেলার পারতীপুর ইউনিয়নের গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সিহাব চার্জার ভ্যান নিয়ে ভাড়া ধরার জন্য বাড়ি থেকে বের হয়। রাতে সিহাব বাড়ি ফিরে না আসলে ১ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় সিহাবের পিতা সাধারণ ডায়রি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হাকিম ও সুজন আলীকে গ্রেপ্তার করে। তারা ৩১ আগস্ট পরিকল্পিতভাবে চার্জারভ্যানটি ভাড়া করে মাধাইপুর হতে যাতাহারায় নিয়ে যায়। ওই দিন রাত ৮টার দিকে শ্বাস রোধ করে সিহাবকে হত্যা করে আখ ক্ষেতে মরদেহ ফেলে রেখে চার্জার ভ্যান নিয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর তাদের তথ্যে পুলিশ সিহাবের মদেহ উদ্ধার করে এবং গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত তফের আলীর ছেলে মো. মোয়াজ্জেম হোসেনকে চার্জারভ্যানটিসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ২ সেপ্টেম্বর সিহাবের বাবা সাদিকুল ইসলাম বাদি হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীর পরিদর্শক মো. মিজানুর রহমান তদন্ত শেষে ২০২০ সালের ৭ অক্টোবর আব্দুল হাকিম, সুজন আলী ও মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আব্দুল হাকিম ও সুজন আলীকে দোষি সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেম আলীকে খালাস দেন আদালত।