Blog

  • চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

    তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫।

    রোববার (২৫ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইকতেখারুল ইসলাম, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানাসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা শেষে ভূমি মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদসহ অন্যান্য অতিথিগণ ও ভূমি সেবা গ্রহিতা, শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্টল পরদির্শন ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


    মেলায় রয়েছে ভূমিসেবা স্টল, অডিও-ভিডিও উপস্থাপনা, তথ্যবহুল বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মতামত ও পরামর্শ গ্রহণ, ভূমি আড্ডা ও সেমিনার। মেলার সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে আছে-জেলা প্রশাসনের এবং উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে ০৬টি স্টল। যেখানে জেলা ও উপজেলা ভূমি অফিসের ভূমিসেবা, জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ড রুম, জরিপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও দেশের যেকোনো প্রান্তের নাগরিকরা এই মেলা থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনায় জনগণের সরাসরি অংশগ্রহণ ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা আরও সহজ ও ডিজিটাল করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়। মেলার প্রথম দিনে ভূমি সেবা গ্রহিতাদের হাতে ই-নাম জারি খতিয়ান ওডিসিআর, ভূমি অধি গ্রহনের চেক ও ভূমি রেকর্ডীও খতিয়ানের জাবেদা কপি সরবারাহ করেন প্রধান অতিথি। মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

    মেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইকতেখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার আঞ্জুমান সুলতানা। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার। মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা শেষে ভূমি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আগামী ২৭ মে/২০২৫ তারিখ মেলার সমাপনি হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

  • নাটোরের বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ শুরু

    নাটোরের বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ শুরু

    নাটোরের বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ শুরু

    ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ শুরু হয়েছে। এ উপলক্ষে (২৫ মে) রোববার সকাল ১০টায় ভূমি অফিসে চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। উদ্বোধন শেষে তাঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপস্থাপন করা হবে। এছাড়া সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে, বলে আলোচনা সভায় জাননো হয়। এরপর ভুমি অফিসে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদানের জন্য ভূমিসেবা কেন্দ্র উম্মুক্ত করা হয়। মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট, স্টিকার, বই বিতরণ, মেলায় অংশগ্রহণকারী, পরিদর্শনকারী, পরামর্শ গ্রহণকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানী করা হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণমুলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

  • জয়পুরহাটে আ’লীগের সাবেক হুইপ-এমপিসহ ১৮ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

    জয়পুরহাটে আ’লীগের সাবেক হুইপ-এমপিসহ ১৮ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

    জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামি আওয়ামীলীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) বিকেলে জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের সরকারি কৌসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে জয়পুরহাটে শিক্ষার্থী বিশাল ও মেহেদী হত্যাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর ও ফারুক হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন।
    আওয়ামীলীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ নিষেধাজ্ঞা পাওয়া নেতারা হলেন-অ্যাডভোকেট শামসুল আলম দুদু (সাবেক সংসদ সদস্য জয়পুরহাট-১), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (সাবেক হুইপ ও সংসদ সদস্য জয়পুরহাট সদর-২), মো. জাকির হোসেন মণ্ডল (সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আওয়ামীলীগ), জাকারিয়া হোসেন রাজা (সভাপতি জয়পুরহাট জেলা ছাত্রলীগ), মোস্তাফিজুর রহমান মোস্তাক (জয়পুরহট পৌরসভার সাবেক মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আওয়ামী লীগ), হাবিবুর রহমান হাবিব (সাবেক মেয়র, পাঁচবিবি থানা, জয়পুরহাট), মো. মিন্নুর হোসেন (সাবেক পাঁচবিবি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি), মো. মোজাফ্ফর হোসেন (ইউপি আওয়ামী লীগ সভাপতি), সাঈদ আল মাহমুদ চন্দন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ জয়পুরহাট)মো. গোলাম মাহফুজুর চৌধুরী অবসর (যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ), মিনফুজুর রহমান মিলন (সভাপতি কলাই উপজেলা আওয়ামী লীগ জয়পুরহাট ও সাবেক কালাই উপজেলা চেয়ারম্যান), আনোয়ারুজ্জামান তালুকদার (সাবেক আলমপুর ইউপি চেয়ারম্যান), এস এম রবিউল আলম চৌধুরী (সাবেক মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান পাঁচবিবি, জয়পুরহাট), রাসেল দেওয়ান মিলন (সভাপতি জেলা যুবলীগ, জয়পুরহাট), আনম শওকত হাবিব তালুকদার লজিক (সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলীগ জয়পুরহাট ও সাবেক চেয়ারম্যান মাত্রাই ইউনিয়ন কালাই, জয়পুরহাট) মুস্তাকিম মণ্ডল (যুগ্ম সাধারণ সম্পাদক ক্ষেতলাল আওয়ামীলীগ, জয়পুরহাট ও সাবেক উপজেলা চেয়ারম্যান ক্ষেতলাল, জয়পুরহাট), মো. আবু বক্কর সিদ্দীক রেজা (সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ, জয়পুরহাট) মো. খোরশেদ আলম সৈকত (সদর জেলা আওয়ামী লীগ, জয়পুরহাট ও চেয়ারম্যান পুরানাপৈল ইউপি) জয়পুরহাট গনদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে জয়পুরহাটে বিশাল ও মেহেদী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, দুটি হত্যা, হত্যা চেষ্টা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আওয়ামী, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতার বিরুদ্ধে মামলার তদন্তের স্বার্থে জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে গত ২২ মে ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেন আবেদন করে। আবদনের প্রেক্ষিতে আদালতের আদেশ ২৪ মে সন্ধ্যা পর্যন্ত এখনও হাতে পাইনি। আদেশের কপি হাতে পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ভোলাহাটে ভূমি মেলার উদ্বোধন

    ভোলাহাটে ভূমি মেলার উদ্বোধন

    ভোলাহাটে ভূমি মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘ভূমি মেলা ২০২৫’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলাহাট উপজেলায় রোববার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ আলী, যুব কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, জনস্বাস্থের সহকারী প্রকৌশলী। উদ্বোধনী অনুষ্ঠানে জনগণকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন এবং সেবা গ্রহণে উৎসাহিত করা হয়। ভূমি সেবার ডিজিটালাইজেশনের গুরুত্ব এবং জনগণের ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এসময় ভূমির নামজারি, খাজনা, অনলাইন সেবা ও জমির সুরক্ষা, পাশাপাশি বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা করেন। এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • নাচোলে ৩ দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন

    নাচোলে ৩ দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন

    নাচোলে ৩ দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩ দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন হয়েছে। রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায়, ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মেলায় উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চার ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারি, সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া জানান, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, সেবা বুথে অনলাইনের মাধ্যমে যাবতীয় আবেদন আপলোড করা, তাৎক্ষনিক ভূমির দাখিলা প্রদান, সেবা গ্রহিতাদের অভিযোগ গ্রহন, রেকর্ড সংশোধন ও মিসকেস সংক্রান্ত শুনানী, ভূমি সেবা বিষয়ক জনসচেতনতার জন্য লিফলেট, বুকলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও ভূমি মালিকদের হয়রানী এড়ানোর জন্য ভূমি সংক্রান্ত কোন জটিলতা থাকলে তাঁর নিকট যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য পরামর্শ গ্রহণের আহ্বান জানান তিনি।

  • নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত করুন-গোদাগাড়ি ইউএনও

    নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত করুন-গোদাগাড়ি ইউএনও

    গোদাগাড়ীতে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি উন্নয়ন মেলার প্রথম দিন রবিবার সকাল সাড়ে ৯টা দিকে র‌্যালিটি উপজেলার প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিসে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ভূমি বিষয়ক প্রশ্নোত্তর পর্বে উত্তর প্রদান করেন ইউএনও ফয়সাল আহমেদ এরপর ভুমি অফিসে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদানের জন্য ভূমিসেবা কেন্দ্র উম্মুক্ত করা হয়। মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন প্রদর্শণ, ভূমি সেবা তথ্য প্রচার, ভূমি অটোমেশন সম্পর্কে অবহিত করন। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণমুলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

  • ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক এক

    ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক এক

    ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলষ্টেশন প্রান্তিক পাড়ায় অভিযান চালিয়ে মো: কাশেম আলীর ছেলে ইয়াবাসক মাদক ব্যবসায়ী মো: হাসান তারেক ওরফে পাতান (৩৮) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। ডিএনসির এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে) রাত আট টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলষ্টেশন প্রান্তিক পাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালায়। এসময় ইয়াবাসক মাদক ব্যবসায়ী মো: হাসান তারেক ওরফে পাতান (৩৮) দেহতল্লাশী করে ইয়াবা ট্যাবলেট-৫০পিস এবং নগদ অর্থ ৪০ হাজার ৫’শ টাকাসহ আটক করা হয়। ডিএনসির পরিদর্শক মো: ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী মো: হাসান তারেক ওরফে পাতান এর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১০(ক)/২৬(১) ধারা মোতাবেক ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • মোবাইল চুরি করতে গিয়ে আটক এক

    মোবাইল চুরি করতে গিয়ে আটক এক

    মোবাইল চুরি করতে গিয়ে আটক এক

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়িতে মোবাইল ফোন ও টাকা চুরির চেষ্টাকালে নাহিদ (১৯) নামের এক ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার (২৫ মে) সকালে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার (২৪ মে) দিবাগত রাত ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের মিজান নামের এক ব্যক্তির বাড়িতে চুরি করতে যায় ওই যুবক। বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। আটক নাহিদ গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে। ওসি রইস উদ্দিন বলেন, চুরির সময় হাতেনাতে ধরা পড়েন ইউনিয়ন ছাত্রলীগের এক ওয়ার্ড সভাপতি। পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • নাটোরে গণমাধ্যমকর্মীদের সাথে আমার বাংলাদেশ পার্টি’র মতবিনিময়

    নাটোরে গণমাধ্যমকর্মীদের সাথে আমার বাংলাদেশ পার্টি’র মতবিনিময়

    আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে ভেবেছিলাম যে দেশের রাজনৈতিক নেতারা এর থেকে শিখবেন। কিন্তু, কোনো মৌলিক পরিবর্তন আসেনি এ দেশে। শনিবার দুপুরে নাটোরে একটি রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ড. ইউনুস সরকারকে সব সক্রিয় রাজনৈতিক দল অনুমোদন ও সমর্থন দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এ সরকার। দেশের ১৫ বছরের ইতিহাসে এ ধরনের ম্যান্ডেটওয়ালা সরকার আসেনি। সেই সরকারকে আপনি বলছেন, ম্যান্ডেট নেই। এসব কথা তো ইন্ডিয়ার অভিমত। আমরা গত ১০ মাস ধরে ইন্ডিয়ার গণমাধ্যমে যে যে বক্তব্য, যে যে শব্দে শুনছি, সব একই কথা আপনি বলছেন। ভারতকে নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, চৌদ্দশ’ শহীদের জীবনের বিনিময়ে দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। অতএব ইন্ডিয়া থেকে তাকে ফিরিয়ে আনাটা হচ্ছে মীরজাফরি ছাড়া কিছুই না। বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। আমরা দেখেছি যে ফখরুদ্দিন, মঈনউদ্দিনরা মিলে প্রণব মূখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করছিল। সব ধরনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলছি যে আপনারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। দেশের স্বার্থে কোনটা প্রয়োজন তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন। কোনটা হওয়া প্রয়োজন, কোনটা প্রয়োজন নেই -সেটা নিয়ে কথা বলবেন। ১ জানুয়ারি থেকে আপনি নির্বাচিত সরকার দেখতে চান, আপনি কে? এটা রাজনৈতিক দল, ব্যক্তি, জনগণ বলতে পারে। কিন্তু কোনো বাহিনীর পুলিশ, র‌্যাব বলতে পারে না। আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে। কার বক্তব্যে কে বলছে। আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি। তিনি আরও বলেন, দেশে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হয়নি। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে ভেবেছিলাম যে দেশের রাজনৈতিক নেতারা এর থেকে শিখবেন। পরবর্তীতে সে ভাবে তিনি কাজ করবেন। না শেখাটা হবে আওয়ামীলীগের মতো। হাটে-বাজারে চাঁদাবাজি, এসব বাংলাদেশে থাকবে না। গত ১৭/১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামেনি। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে। এসব কিছু পরিবর্তন করতে না পারলে, আমরা সব নাই হয়ে যাবো। এবি পার্টির নাটোর জেলার আহ্বায়ক মো. শাহ্ আলমের সভাপতিত্বে বক্তব্যে রাখেন-এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • নাটোরে বিএনপি নেতা দুলু ও ছবিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল

    নাটোরে বিএনপি নেতা দুলু ও ছবিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল

    বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদরে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে ফেসবুকে কটুক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নাটোরে শনিবার বিকেলে সহস্রাধিক নারী ঝাড়ু মিছিল করেছে। শহরের আলাইপুর নেসকো অফিসের সামনে থেকে ঝাড়ু মিছিল শুরু হয়ে শহরের নিচাবাজারে নাটোর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের নাটোর জেলা সভাপতি সাবেক এমপি সুফিয়া হক, সাধারন সম্পাদক রুপালি বেগম, সহ-সভাপতি সুফিয়া বেগ ও মায়া আক্তার প্রমুখ। এসময় বক্তারা বলেন, মেয়েরা যেমন ঘরের সকল কাজ করতে পারে ঠিক তেমন রাস্তায় নেমে আন্দোলনও করতে পারে। আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নেত্রী সাবিনা ইয়াসমিন ছবির বিরুদ্ধে ফেসবুকের ফেক আইডি থেকে মিথ্যা অপবাদ প্রচার করা হচ্ছে। বক্তারা প্রশাসনের কাছে দ্রুত দাবী দ্রত ফেসবুকের এই সকল ফেক আইডি চিহিত্ব করে আইনের আওতায় আনার দাবী জানান।