Blog

  • চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মহিলা রুকন সম্মেলন অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মহিলা রুকন সম্মেলন অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মহিলা রুকন সম্মেলন অনুষ্ঠিত

    বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মহিলা রুকন সম্মেলন- হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১০টায় রহনপুরের পুনর্ভবা মহামন্দা আইডিয়াল কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মওলানা আবুজার গিফারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সুরার সদস্য ও নায়েবে আমীর ড. মিজানুর রহমান (এমপি) এবং রাজশাহী জোনের সহকারী অঞ্চল পরিচালক আয়েশা হাসীন।প্রধান অতিথির বক্তব্যে মওলানা আবুজার গিফারী বলেন, সমাজ গঠন ও আদর্শিক চেতনা বিকাশে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথি ড. মিজানুর রহমান বলেন, একটি আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। তিনি সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।রাজশাহী জোনের সহকারী অঞ্চল পরিচালক আয়েশা হাসীন তার বক্তব্যে বলেন, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। তিনি মহিলা রুকনদের প্রশিক্ষণ, আত্মউন্নয়ন ও সংগঠনের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা এবং রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু।সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সুরার সদস্য ও জেলা সেক্রেটারি (মহিলা বিভাগ) মোসা. নিলুফা খাতুন বেলী। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মহিলা রুকনরা অংশগ্রহণ করেন।সম্মেলন শেষে সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

  • গোমস্তাপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

    গোমস্তাপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

    গোমস্তাপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিকদের বৃহৎ সংগঠন উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) রহনপুর স্টেশনস্থ মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদের সার্বিক তত্ত্বাবধানে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সম্পাদক আল মামুন বিশ্বাস, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন রনি, সদস্য ইয়াহিয়া খান রুবেল, সারওয়ার জাহান সুমন, মো. নুরুজ্জামান, ইমরান আলী, জাকির হোসেন সনি, ইমরান আলী বাবু ও আজিজুল হক প্রমুখ।ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকতা পেশার নৈতিকতা ও ঐক্য অটুট রেখে সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই প্রেসক্লাব এগিয়ে যাচ্ছে। ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • গোমস্তাপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

    গোমস্তাপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

    গোমস্তাপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিকদের বৃহৎ সংগঠন উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) রহনপুর স্টেশনস্থ মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদের সার্বিক তত্ত্বাবধানে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সম্পাদক আল মামুন বিশ্বাস, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন রনি, সদস্য ইয়াহিয়া খান রুবেল, সারওয়ার জাহান সুমন, মো. নুরুজ্জামান, ইমরান আলী, জাকির হোসেন সনি, ইমরান আলী বাবু ও আজিজুল হক প্রমুখ।ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকতা পেশার নৈতিকতা ও ঐক্য অটুট রেখে সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই প্রেসক্লাব এগিয়ে যাচ্ছে। ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • অধ্যাপক মুজিবুর রহমান এমপি সরকারি কাজ করলেন মসজিদে বসে

    অধ্যাপক মুজিবুর রহমান এমপি সরকারি কাজ করলেন মসজিদে বসে

    অধ্যাপক মুজিবুর রহমান এমপি সরকারি কাজ করলেন মসজিদে বসে

    রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর এর সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান সরকারি কাজ-কর্ম সারলেন জামে মসজিদে বসে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অত্যন্ত ধার্মিক একজন মানুষ।ধর্ম-কর্মের দিক দিয়ে অন্যান্য দশ জন নেতার তুলনায় অনেক উপরে। নামাযের সময় হলে তিনি নিকটস্থ মসজিদে ছুটে যান। যেখানে তিনি নামায পড়েন সেখানেই ইমাম সাহেব এমপি সাহেবকে নামাযের ইমামতি করতে দেন। নামায শেষে তিনি মুসল্লীদের উদ্যেশে দাঁড়িয়ে ইসলামী নসিহত করেন। ন্যায়-ইনসাফ ও ঈমান মজবুত করার কথা বলেন। হকের উপর অটল থাকার কথা বলেন।সোমবার ২ মার্চ জোহরের নামাযের সময় হলে তিনি ডাইংপাড়া আহলে হাদীস জামে মসজিদে নামায পড়ান ও মুসল্লীদের উদ্যেশে নামাযের নসিহত করেন। নামায শেষে মুসল্লীদের সাথে মুসাফাহ করেন ও খোঁজ খবর নেন।এর পর মসজিদের আসেন উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম। তার কিছুক্ষণ পরে আসেন গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারগণ। মসজিদে বসেই তিনি অফিসিয়াল সব কাজ করলেন। বিভিন্ন কাগজে স্বাক্ষর করলেন।মুসল্লীদের বলতে শুনা যায় এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৪শ বছর আগের শাসন হযরত ওমর ফারুক (রাঃ) এর জামানায় ফিরে গিয়ে মসজিদে সরকারি কাজ কর্ম করছেন। এ যেন সাহাবায়ে কেরামের এক অনন্য নজির স্থাপন করলেন তিনি।মসজিদে বসে অফিসের কার্য সম্পাদন করায় প্রশংসায় ভাসছেনতিনি।

  • হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক

    হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক

    হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক

    নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ হাঁপানিয়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক করেছে নওগাঁস্থ ১৬ বিজিবি সদস্যরা। সোমবার (০২ মার্চ) আনুমানিক রাত ৮ টার সময় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: বাবুল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকচকিয়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় ফেন্সিডিল নওগাঁ জেলার সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

  • হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪০ লক্ষ টাকার জিরা জব্দ

    হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪০ লক্ষ টাকার জিরা জব্দ

    হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪০ লক্ষ টাকার জিরা জব্দ

    হবিগঞ্জের সীমান্ত এলাকায় ট্রাক ভর্তি বালুর নিচে লুকানো ৪০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করেছে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি। গভীর রাতে পৃথক দুটি বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচার কালে প্রায় ৪০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহা সড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ১টায় সন্দেহজনক একটি ট্রাক আসতে দেখে সংকেত দিলে ট্রাক চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে গ্রেফতারের আতংকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যাক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে। যাহা ভারত থেকে অবৈধ্য ভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা জিরাগুলো জব্দ করা হয়। এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে একই এলাকায় আজ ভোররাত ৪টার দিকে অন্য আরেকটি ট্রাক আসতে দেখে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত ট্রাকটি তল্লাশী করে একই কায়দায় বালুর নিচে লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান জিরা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় জিরার মূল্য আনুমানিক ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। আটক কৃত অবৈধ ভারতীয় জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছেন বিজিবি।

  • পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য এক মহান নিয়ামত-অধ্যাপক মুজিবুর রহমান এমপি

    পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য এক মহান নিয়ামত-অধ্যাপক মুজিবুর রহমান এমপি

    পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য এক মহান নিয়ামত-অধ্যাপক মুজিবুর রহমান এমপি

    পবিত্র রমজান মাস উপলক্ষে গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) এর সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান। গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোঃ ওবায়দুল্লাহসহ পৌরসভা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পবিত্র রমজান মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক মহান নিয়ামত। এই মাস হলো আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া ও মানবিকতার শিক্ষা অর্জনের মাস। তিনি বলেন, মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, “হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” তিনি আরও বলেন, রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষকে আল্লাহভীরু ও নৈতিকতাবান করে তোলে। রোজা মানুষের ভেতরে ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের গুণ তৈরি করে, যা একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রিয় নবী মুহাম্মদ (সা.) বলেছেন, “যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা পালন করে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।” তিনি বলেন, রমজান মাস মানুষকে গরিব ও অসহায় মানুষের কষ্ট উপলব্ধি করতে শেখায়। তাই এই মাসে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। বেশি বেশি দান-সদকা, যাকাত ও ফিতরা আদায়ের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন, রমজান হলো পবিত্র আল-কুরআন নাজিলের মাস। তাই এই মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তিনি সবাইকে রমজানের শিক্ষা নিজেদের ব্যক্তিগত জীবন, পরিবার ও সমাজে বাস্তবায়নের আহ্বান জানান। বক্তব্যের শেষে তিনি বলেন, আমরা যদি রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

  • নাচোলে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

    নাচোলে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

    নাচোলে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ই মার্চ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব ক্রীড়া সামগ্রী (ক্রিকেট ব্যাট, বল, ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন, ইত্যাদি উপকরণ) বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) গোলাম রব্বানী সরদার। বিতরণকালে প্রধান অতিথি বলেন, ‘আমাদের আগামী প্রজন্ম আজ ফেসবুক, পাবজি ও ফ্রিফায়ারসহ বিভিন্ন গেমে আসক্ত। খেলাধুলা ও শরীরচর্চায় পারে যুবসমাজকে,ফেসবুক, পাবজি, ফ্রিফায়ার, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ,সকল অন্যায় ও অপকর্ম থেকে দুরে রাখতে। তিনি আরও বলেন,তৃণমূল পর্যায়ের তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে, বর্তমান সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন,নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, বিএনপি নেতা আমিনুল ইসলাম, সোনাইচন্ডী স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • আমাদের পরিবেশ-আমাদের পরিস্কার রাখতে হবে

    আমাদের পরিবেশ-আমাদের পরিস্কার রাখতে হবে

    আমাদের পরিবেশ-আমাদের পরিস্কার রাখতে হবে

    বিডি-ক্লিনথনাগরপুর টিমের উদ্যোগে পরিচ্ছন্ন করা হলো নাগরপুর উপজেলা পরিষদ মাঠ ও তার আশপাশ। আমরা যদি নিজেদের চারপাশ পরিষ্কার রাখি, তবে শুধু পরিবেশ নয়, আমাদের মনও থাকবে পরিষ্কার। পরিচ্ছন্নতা শুধু রাস্তা বা ঘর পরিষ্কার করাই নয়, এটি আমাদের জীবনে শৃঙ্খলা, স্বাস্থ্য, এবং শান্তি নিয়ে আসে। ০১ মার্চ ২০২৬ (রবিবার), প্লাস্টিক দূষণ কমানো, বর্জ্য যথাস্থানে ফেলা, এবং সচেতনতা তৈরি করা—এগুলো আমাদের সবার দায়িত্ব।

  • নাগরপুরে মাদ্রাসার ভেতরেই চলে মাদকের আড্ডা-শঙ্কিত অভিভাবকরা

    নাগরপুরে মাদ্রাসার ভেতরেই চলে মাদকের আড্ডা-শঙ্কিত অভিভাবকরা

    নাগরপুরে মাদ্রাসার ভেতরেই চলে মাদকের আড্ডা-শঙ্কিত অভিভাবকরা

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাবনাপাড়া এলাকায় মাদকের ভয়াল থাবায় বিপন্ন হচ্ছে সামাজিক ও ধর্মীয় পরিবেশ। বিশেষ করে বাবনাপাড়া (২নং ওয়ার্ড) মসজিদ কমপ্লেক্স দাখিল মাদ্রাসা এবং সংলগ্ন এলাকায় নিয়মিত বসছে মাদকসেবীদের আসর। পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং লোকালয়ের ভেতরে এমন জনাকীর্ণ স্থানে মাদকের আড্ডায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা নামার পর থেকেই বাবনাপাড়া মসজিদ কমপ্লেক্স দাখিল মাদ্রাসার নির্জন স্থানগুলোতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে মাদকসেবীদের এই বেপরোয়া কার্যকলাপে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। মাদ্রাসার ভেতরে মাদক সেবনের ফলে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকে নেশাদ্রব্যের অবশিষ্টাংশ, যা কোমলমতি শিশুদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে। একই সাথে এলাকাটিতে মাদকসেবীদের আরেকটি প্রধান আস্তানা হয়ে উঠেছে বাবনাপাড়া খাল সংলগ্ন এলাকা। স্থানীয়রা জানান, পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সভাপতি শিব শংকর সূত্রধরের বাড়ির পাশে খালের ধারে এবং ফাঁকা বসতবাড়িতে নিয়মিত নেশার আড্ডা বসে। বসতবাড়ির এত কাছে মাদকসেবীদের অবস্থানের কারণে ওই এলাকায় নারী ও শিশুদের চলাফেরা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ বিষয়ে বাবনাপাড়া মসজিদ কমপ্লেক্স দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন মিয়া মুঠোফোনে জানান, “আমাদের মাননীয় সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ধারণ করেছেন। আমরা সেই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছি। মাদ্রাসার মতো পবিত্র স্থানে মাদকের বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। খালের পাশে ফাঁকা বসতবাড়িতে নেশার আড্ডা এখন অত্যন্ত ভয়ংকর রূপ নিয়েছে, যার ফলে আমাদের মা-বোনদের চলাফেরা করাও অনেক রিস্কি হয়ে দাঁড়িয়েছে। আমি এর আগে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেছিলাম, আবারো তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন মুঠোফোনে জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান সবসময়ই চলমান রয়েছে। তিনি বলেন, “আমরা নির্দিষ্ট এলাকাগুলোর বিষয়ে খোঁজ নিচ্ছি। মাদ্রাসার পবিত্রতা নষ্ট করা বা জনবসতিপূর্ণ এলাকায় মাদকের আড্ডা জমানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। খুব দ্রুতই এসব স্পটে অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে।