Blog

  • নাচোলে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

    নাচোলে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

    নাচোলে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু। রবিবার উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ থেকে পরিষদ চত্বরে ১৭জন নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, সেলাই মেশিন বিক্রি না করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন। আপনাদের মত সমাজের পিছিয়ে পড়া নারীদের মূলত নিজের পাঁয়ে দাঁড় করার জন্যই এই মেশিন দেওয়া হল। তাছাড়া বর্তমান সরকার নারীদের জীবন মান উন্নয়নের জন্য বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। আজকের নারীরা আগামীতে দেশের উন্নয়নে সহযোগী হবে। এছাড়াও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এলজিইডি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ টুনা, এলজিইডি সার্ভেয়ার শামীম আখতারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৭৪ ফ্লাইট বাতিল

    শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৭৪ ফ্লাইট বাতিল

    শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৭৪ ফ্লাইট বাতিল

    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। এতে গত ৩ দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন। বিমানবন্দর সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ধাপে ধাপে এসব ফ্লাইট বাতিল শুরু হয়। সোমবার (২ মার্চ) দুপুর পর্যন্ত কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শনিবার বাতিল হয় ২৩টি, রবিবার সর্বোচ্চ ৪০টি এবং সোমবার দুপুর পর্যন্ত ১১টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে দেশি-বিদেশি একাধিক বড় এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত), গালফ এয়ার (বাহরাইন), ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত), এয়ার অ্যারাবিয়ার (সংযুক্ত আরব আমিরাত) একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত বাতিল হওয়া ১১টি ফ্লাইটের মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৫টি ও গালফ এয়ারের দুটি ফ্লাইট। উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে রবিবার বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি সাংবাদিকদের বলেন, স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সোমবারের মধ্যে সবাইকে গন্তব্যে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, ঢাকার বাইরের যাত্রীদের কথা বিবেচনায় রেখে ফ্লাইটের নতুন সময় নির্ধারণ করা হচ্ছে, যাতে তাঁরা পর্যাপ্ত সময় পান। এছাড়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক এমপির মরদেহ

    কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক এমপির মরদেহ

    কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক এমপির মরদেহ

    ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের মরদেহ সীমান্ত দিয়ে দেশে আনা হয়েছে। রোববার (১ মার্চ) রাত সাড় ১০টার দিকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা। জোয়াহেরুল ইসলাম (৭২) টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাতে বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় তার মরদেহ ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি একটি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান সাংবাদিকদেন জানান, শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তিনি মারা যান। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

  • এক্সপ্রেসওয়েতে রেলিংয়ে ধাক্কায় মোটরসাইকেল চালক যুবক নিহত

    এক্সপ্রেসওয়েতে রেলিংয়ে ধাক্কায় মোটরসাইকেল চালক যুবক নিহত

    এক্সপ্রেসওয়েতে রেলিংয়ে ধাক্কায় মোটরসাইকেল চালক যুবক নিহত

    ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত একজন আহত হয়েছে। নিহত সাবেদ ((১৯) নারায়নগঞ্জ জেলার মতিন এর ছেলে। জানা গেছে, ঢাকামুখী লেনে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল দুই যুবক। বেপরোয়া গতির কারনে সোমবার (২ মার্চ) সকাল ৮ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লেগে ওমপাড়া এলাকায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় সামির (২৪) নামের অপর যুবক আহত হয়েছে। এ ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম সাংবাদকিদের জানান, ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে উমপাড়া এলাকায় ঢাকামুখী মটর সাইকেল বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং লেগে দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয় এবং একজন মারাত্মক আহত হয়। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ব্যাপারে শ্রীনগর হাসাড়া পুলিশের ইনচার্জ ড. মাহমুদুল হাসান বলেন, বেপোরোয়া গতির কারনে রাস্তার রেলিয়ে লেগে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত ॥ ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত ॥ ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত ॥ ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায়দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।খবর আল জাজিরার।এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ‘ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত।’পোস্টে তিনি লেখেন, ‘ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয় বরং সেইসব মার্কিনি এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্যও এক কাঙ্ক্ষিত বিচার-যাদের খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডাবাহিনী হত্যা কিংবা পঙ্গু করে দিয়েছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরাইলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে, খামেনি বা তার সাথে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না।‘ইরানের জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ। আমরা খবর পাচ্ছি যে, ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চায় না এবং তারা আমাদের কাছে ক্ষমা বা নিরাপত্তা চাইছে। আমি গত রাতেই বলেছি, ‘এখনই সুযোগ, তারা চাইলে ক্ষমা পেতে পারে; কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না তারা।আশা করি, বিপ্লবী গার্ড এবং পুলিশ বাহিনী ইরানি দেশপ্রেমিকদের সাথে একাত্ম হবে এবং এই দেশটাকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেই প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হওয়া উচিত। কারণ, শুধু খামেনির মৃত্যু নয়, মাত্র একদিনের ব্যবধানে দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং বলতে গেলে বিধ্বস্ত হয়ে পড়েছে। তবে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই নিখুঁত এবং ভারী বিমান হামলা পুরো সপ্তাহজুড়ে অথবা প্রয়োজনমতো বিরতিহীনভাবে চলতে থাকবে।শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ার ঘটনায় দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।রোববার (১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস এজেন্সি-এর বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনেয়ি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, খামেনেয়ি নিহত হয়েছেন।সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করা হয়নি। অবশেষে রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান।ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার সকালের দিকেই মারা গেছেন খামেনি। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।এছাড়াও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন। রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকা-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে ও নাতি নিহত হয়েছেন। পাশাপাশি তার জামাতা ও পুত্রবধূও মারা গেছেন।রবিবার (১ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার খামেনির প্রাসাদ লক্ষ করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

  • পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট ॥ ইউএনও কাছে আবেদন

    পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট ॥ ইউএনও কাছে আবেদন

    পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট ॥ ইউএনও কাছে আবেদন

    নওগাঁর পোরশায় আলেপনুর বেগম (৫৪) নামে এক নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট করায় আইনগত ব্যবস্থার জন্য ইউএনও বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। ২৫ ফেব্রুয়ারী তিনি ওই অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আলেপনুর পোরশা উপজেলার চকবিষ্ণুপুর মৌজার ২ একর জমি বৈধ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে দির্ঘদিন ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। হঠাৎ জমি নিজেদের দাবী করে চকবিষ্ণপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে হাসান আলী (৩০), শফিকুল ইসলাম (৫৫), ইমরান (৩৫) ও হোসেন (৩০) তাদের দলবল নিয়ে জমির মালিক আলেপনুরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এছাড়াও উল্লেখিত ব্যক্তিরা গত ২২ ফেব্রুয়ারী ওই জমিতে বিষ প্রয়োগ করে জমির ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আলেপনুরের ২ একর জমিতে নতুন রোপিত বোরো ধান বিনষ্ট হয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। বিষয়টি জানতে পেয়ে ওই নারী কৃষক ২৫ ফেব্রুয়ারী সকালে ঘটনা স্থলে গিয়ে জমির ধান বিনষ্ট হয়ে গেছে বলে দেখতে পান। এমতবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার পরিবারের পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পোরশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম এবিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছেন এবং স্থানীয় নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে যাছাইপূর্বক গ্রাম আদালতে মাধ্যমে মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।

  • শান্তিপূর্ণ অবস্থান ফেরাতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-ভূমিমন্ত্রী

    শান্তিপূর্ণ অবস্থান ফেরাতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-ভূমিমন্ত্রী

    শান্তিপূর্ণ অবস্থান ফেরাতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-ভূমিমন্ত্রী

    ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে। স্থানীয় জনগণসহ বিএনপির নির্বাচিত চারজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা করা হবে। রাজশাহীতে শান্তিপূর্ণ অবস্থান ফেরাতে যারা বাধা দিবে, তাদের বিরুদ্ধে উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে শান্তি সুনিশ্চিত করা হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর সাহেব বাজারের একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে প্রায় ১৬টি প্রতিষ্ঠান রয়েছে। সবগুলো নিয়ে সমন্বিতভাবে দেশের উন্নয়ন করব। বিএনপির আমলে রাজশাহীতে গ্যাস লাইন স্থাপন ও চালু হয়। আবার গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। রুগ্ন শিল্প সচল করা হবে। রাজশাহীর সম্ভাবনাময় রেশম শিল্পের প্রসার এবং ইপিজেড স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে রাজশাহীর উন্নয়ন হবে। এ লক্ষ্যে প্রতি সপ্তাহে রাজশাহী আসবো এবং জনগণের সঙ্গে কথা বলব। সবাই দোয়া করবেন, আমার মধ্যে যেন কোনো অহংকার না হয়। আমি-আমার, এই ধরনের মনোভাব না হয়। সবাই মিলে দেশকে এগিয়ে নিব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে বলেছেন। আমি সকাল ৯টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত অফিস করছি। বিশেষ ছুটির দিনেও অফিস করছি।’ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাসে তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে রাজশাহী অনেক পিছিয়ে গেছে। উন্নয়নের জনদাবি পূরণের যে আশ্বাস দিয়েছি, ইনশাআল্লাহ সেগুলো পূরণ করব। রাজশাহী সারা বিশ্বের ‘হ্যাপি সিটি ওয়ার্ল্ড মিডিল’ ক্যাটাগরিতে ছিল। যে সম্মান আমাদের ছিল, তা ফিরিয়ে আনব। আপনাদের সন্তান হিসেবে আমি চেষ্টা করছি, ছুটির দিনে আপনাদের সঙ্গে থাকব। আমিও মানুষ। কাজ করতে গেলে ভুল হবে। সেগুলো ধরিয়ে দিবেন। যারা ভুলত্রুটি ধরিয়ে দেবেন, তারাই আমার প্রকৃত বন্ধু। বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি উপস্থিত বক্তাদের সঙ্গে একমত হয়ে রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইপিজেড প্রতিষ্ঠার দাবি জানান। সভায় রাজশাহী নাগরিক কমিটির নেতারা মন্ত্রীকে বিভিন্ন পরামর্শ দেন ও রাজশাহীর উন্নয়নে কাজ করার দাবি জানান।রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী বারের সভাপতি আবুল কাশেম, ড্যাব নেতা ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক, পিপি আলী আশরাফ মাসুম, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু,অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদি, অ্যাডভোকেট জমসেদ আলী, অধ্যাপক হবিবর রহমান ও ড. ফৌজিয়া প্রমুখ বক্তব্য দেন। সভায় সঞ্চালক ছিলেন, রাজশাহী নাগরিক কমিটির সদস্যসচিব অধ্যাপক আক্তার হোসেন। এর আগে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

  • হাসপাতাল থেকে তেলাপোকা ও ছারপোকা নিধনের নির্দেশ-মন্ত্রী ফখরুলের

    হাসপাতাল থেকে তেলাপোকা ও ছারপোকা নিধনের নির্দেশ-মন্ত্রী ফখরুলের

    হাসপাতাল থেকে তেলাপোকা ও ছারপোকা নিধনের নির্দেশ-মন্ত্রী ফখরুলের

    মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সীমিত সম্পদও কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (০১ মার্চ) সকালে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এ জেলায় ভালো হয়, সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায়-সেই অনুযায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি। মানুষ যেন সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পায় সে অনুযায়ী দায়িত্বশীলদের কাজ করতে হবে। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। পরে হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ককে দ্রুত হাসপাতাল থেকে তেলাপোকা ও ছারপোকা নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি হাসপাতালকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সেই সঙ্গে ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে এবং এর সাইট নির্ধারণ করা হয়েছে। মেডিকেল কলেজ চালু হলে আমাদের হাসপাতাল আরও উন্নত হবে।তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার। আমাদের এই এলাকার মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে আমরা সবসময় সজাগ থাকব। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশারাত ফারজানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

  • গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষককে হাত-পা বেধে শ^াসরোধ করে হত্যা

    গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষককে হাত-পা বেধে শ^াসরোধ করে হত্যা

    গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষককে হাত-পা বেধে শ^াসরোধ করে হত্যা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা নামের এক স্কুল শিক্ষককে হাত-পা বেধে শ^াসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার বেলা সাড়ে ৩টা দিকে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাসা থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। এসময় তার হাত-পা বাধাছিল এবং গলায় ওড়না পেচানো ছিল। শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাষ্টারের কন্যা।পুলিশ ও প্রতিবেশীরা জানায়, রুমা স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর এক পুত্র সন্তান নিয়ে বাবার মালিকানাধিন এ বাসাটিতে বসবাস করছিলেন। পড়াশুনার কারণে পুত্র সন্তানটি ঢাকা থাকায় শামসুন্নাহার রুমা একাই বসবাস করছিলেন।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • ঢাকায় সুফি সেন্টার বাংলাদেশ (বারগাহে চিশতিয়া)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ঢাকায় সুফি সেন্টার বাংলাদেশ (বারগাহে চিশতিয়া)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ঢাকায় সুফি সেন্টার বাংলাদেশ (বারগাহে চিশতিয়া)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

    নারিন্দা সুফি সেন্টার (বারগাহে চিশতিয়া)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মর্যাদাপূর্ণ ও আধ্যাত্মিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের মহামান্য পরিচালক পীর খাজা ওসমান ফারুকী (খাজাজী)। তাঁর সভাপতিত্বে মাহফিলটি সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সেন্টারের সদস্য, ভক্ত ও মুরিদান এ সময় উপস্থিত ছিলেন।মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, যিকরুল্লাহ ও বিশেষ দোয়ার মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। ২৭ ফেব্রুয়ারি সভাপতির বক্তব্যে খাজাজী হযরত বলেন, “পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক অনন্য প্রশিক্ষণকাল। এ মাস আমাদের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে। কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং মানবকল্যাণ, পারস্পরিক সহমর্মিতা ও নৈতিক জীবনচর্চার মধ্য দিয়েই রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়। আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে আল্লাহভীতি, সততা ও সেবার মানসিকতা ধারণ করতে হবে।”ইফতার মাহফিল শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।সুফি সেন্টার বাংলাদেশ (বারগাহে চিশতিয়া) কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের আধ্যাত্মিক, নৈতিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।