Blog

  • হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনির স্ত্রীও নিহত

    হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনির স্ত্রীও নিহত

    হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনির স্ত্রীও নিহত

    যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর তার স্ত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফ্রেব্রুয়ারি) খামেনির কার্যালয় ও বাসভনে হামলা হলে তিনি নিহত হন। প্রথমদিকে এ তথ্য নিশ্চিত না হওয়া গেলেও পরে ইরানি কর্তৃপক্ষ তা স্পষ্ট করে। একই সঙ্গে নিহত হন সর্বোচ্চ নেতার মেয়ে ও তার নাতনি নিহত হয়। এ সময় খামেনির স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়। এবার জানা গেল তিনি মারা গেছেন। সোমবার (২ মার্চ) দেশটির জাতীয় প্রচার মাধ্যম প্রেস টিভির বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, খামেনির ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যে হামলা চালায় তাতে তার স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

  • রাষ্ট্রপতিকে সংসদে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকেআইনজীবীর চিঠি

    রাষ্ট্রপতিকে সংসদে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকেআইনজীবীর চিঠি

    রাষ্ট্রপতিকে সংসদে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকেআইনজীবীর চিঠি

    জুলাই অভ্যুত্থানের স্পিরিট ও সম্মান সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সোমবার (০২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এই চিঠিটি প্রদান করেন।
    চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের ক্রান্তিলগ্নে কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন। এছাড়া, বিগত আওয়ামীলীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধেও তিনি কোনো ব্যবস্থা নেননি এবং এখন পর্যন্ত এই বিষয়ে অনুতপ্ত হয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা অবস্থান স্পষ্ট করেননি।ব্যারিস্টার শাহরিয়ার কবির চিঠিতে অভিযোগ করেন, গত ২০ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি কেবল জুলাই বিপ্লবের চেতনাকেই অবমাননা করেননি বরং প্রকৃত সত্যকেও বিকৃতভাবে উপস্থাপন করেছেন। এর মাধ্যমে তিনি তাঁর পদের শপথ ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের আইনি অধিকার হারিয়েছেন।চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদের অধিবেশন আহ্বান বা সেখানে ভাষণ প্রদানের অনুমতি না দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেঅনুরোধ জানানো হয়েছে।চিঠিতে আইনজীবী আরও উল্লেখ করেন, এই অনুরোধটি কেবল তাঁর ব্যক্তিগত নয় বরং এটি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আসা সাধারণ মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর সুবিধামতো আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

  • দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

    দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

    দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

    দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস থেকে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাচঁদিনের পূর্বাভাসে বলা হয়, দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।

  • আট গুণীজন পেলেন ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’

    আট গুণীজন পেলেন ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’

    আট গুণীজন পেলেন ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’

    খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের আটজন গুণী ব্যক্তিত্বকে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে।রোববার বিকেলে রাজধানীর লা মেরেডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাসের শেখ।অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন-বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ফুটবলার আলফাজ আহমেদ, ক্রিকেটার মারুফা আক্তার, ক্রীড়াবিদ ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় আমিনুল হক, আল আমীন জুমার, খৈ খৈ মারমা, মো. সাগর ইসলাম ও চৈতী রানী দে।সম্মাননা প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, আরাফাত রহমান কোকো এমন একজন মানুষ ছিলেন, যিনি রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও নিজেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিবেদিত রেখে ছিলেন। তিনি নিজে একজন ক্রিকেটার ছিলেন এবং পরে ক্রীড়া সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি তৃণমূল থেকে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা অনেক সংগঠক ও খেলোয়াড় আছেন, যারা প্রত্যক্ষ করেছেন কীভাবে তিনি ক্রিকেটকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে নিরলস কাজ করেছেন।আমিনুল হক আরও বলেন, অত্যন্ত দুঃখজনক যে তিনি অকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন।আরাফাত রহমান কোকো যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনকে সাজাতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান বলে জানান আমিনুল হক।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আরাফাত রহমান কোকোর স্মৃতি সংরক্ষণে এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সরকারিভাবে এই আয়োজনকে জাতীয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে উদযাপনের উদ্যোগ নেওয়া হবে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আরাফাত রহমান কোকো এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি দেশের ক্রীড়া অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।আমি আশা করি, সরকারের পক্ষ থেকে তার শুরু করা কাজগুলো ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে এবং ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সদস্য ফারুক হোসেন ও তৌহিদ মোল্লা।

  • বিগত আমলে ইস্যু অস্ত্র নীতিমালা বহির্ভূত কিনা জানতে কমিটি গঠন-স্বরাষ্ট্রমন্ত্রী

    বিগত আমলে ইস্যু অস্ত্র নীতিমালা বহির্ভূত কিনা জানতে কমিটি গঠন-স্বরাষ্ট্রমন্ত্রী

    বিগত আমলে ইস্যু অস্ত্র নীতিমালা বহির্ভূত কিনা জানতে কমিটি গঠন-স্বরাষ্ট্রমন্ত্রী

    যে সব অস্ত্রের লাইসেন্স ২০০৯ থেকে ২০২৪ এর ৫ আগস্টের সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, সেগুলো রাজনৈতিক বিবেচনায় হয়েছে, নাকি নীতিমালা বহির্ভূত হয়েছে, সেটা চিহ্নিত করতে একটা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, কমিটি একটা নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট করবে। তখন সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেয়া হবে।রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।গত ০৫ আগস্টের পর থানা থেকে অস্ত্র লুট এবং উদ্ধার বিষয়ের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রথম দিনেই এখানে সেই সিদ্ধান্ত নিয়েছি। যে লাইসেন্সকৃত অস্ত্র যেগুলো জমা দিতে বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে, তার মধ্যে সংখ্যাটা আমি এক্সাক্টলি বলতে পারব না। তবে অনেক অস্ত্র জমা হয়নি।সেই হিসেবে সে অস্ত্রগুলো অবৈধ হয়ে গিয়েছে এবং লাইসেন্সও বাতিলযোগ্য।তিনি বলেন, আমি একটা সার্কুলার পাঠিয়েছি, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স এবং তার অধীনে ক্রয়কৃত অস্ত্র এগুলোর পূর্ণাঙ্গ একটা তালিকা আমরা অস্ত্রের ক্যাটাগরি ওয়াইজ দেওয়ার জন্য জেলা পর্যায়ে আমরা নির্দেশনা দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে জেলা প্রশাসকদের কাছে।দ্বিতীয়ত ওখানে আরেকটা সার্কুলার দিয়েছি, ২০২৪ এর ৫ আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের সময়ে যে নির্দেশনা জারি করা হয়েছিল, যে লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার জন্য তার মধ্যে যে সমস্ত অস্ত্র জমা পড়েনি, তার এ সমস্ত ক্ষেত্রে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? গৃহীত পদক্ষেপ কি? সেই মামলাগুলো উদ্ধার হয়েছে কিনা? সেই অস্ত্রগুলো বেআইনি বিধায় সেগুলো উদ্ধার করা হয়েছে কিনা বা কি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? মামলা করা হয়েছে কিনা।মন্ত্রী বলেন, তৃতীয়ত আরেকটা নির্দেশনা আমরা জারি করেছি, যে সব অস্ত্রের লাইসেন্স ২০০৯ থেকে ২০২৪ এর ৫ আগস্টের সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, সেগুলো যদি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে এবং নীতিমালা বহির্ভূত হয়ে থাকে, সেগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট করতে হবে। সেজন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সদস্য করে এবং এনএসআই এর যুগ্ম অথবা উপপরিচালক জেলার তাকে সদস্য করে এবং পাবলিক প্রসিকিউটরও সেখানে সদস্য থাকবে। কমিটিটা আমরা ফর্ম করে দিয়েছি। তাদের একটা নির্ধারিত সময় দেওয়া আছে, তার মধ্যে তারা রিপোর্ট করবে।
    সে বিষয়ে আমরা রিপোর্ট পাওয়ার পরে মন্ত্রণালয় পর্যায়ে সিদ্ধান্ত নেব।

  • জয়পুরহাটেধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে নারী

    জয়পুরহাটেধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে নারী

    জয়পুরহাটেধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে নারী

    জয়পুরহাটের ক্ষেতলালে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় ওই নারী অভিযুক্ত ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০১ মে) সন্ধ্যা রাত আনুমানিক ৭টার দিকে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, চলছে নানা গুঞ্জন। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারজানায়, অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা। রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূ নিজের ঘরে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তার ঘরে প্রবেশ করে। হঠাৎ পেছন থেকে ওই নারীকে জড়িয়ে ধরে বিভিন্ন কুপ্রস্তাব দিতে থাকে। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে নিজের সম্ভ্রম বাঁচার্তে ওই নারী হাতের কাছে থাকা ব্লেড দিয়ে আঘাত করলে অভিযুক্ত ব্যাক্তি গুরুতর আহত হন। এতে তার পুরুষাঙ্গ কেটে যায়।ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তার স্ত্রীকে উত্ত্যক্ত করতো। ঘটনার সময় স্ত্রী ঘরে একা ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে ইজ্জত বাঁচাতে কৌশলে আত্মরক্ষামূলক এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তার স্ত্রী।এদিকে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তবে তারপর একাধিকবার চেষ্টা করা হলেও তাকে আর ফোনে পাওয়া যায়নি।এ ব্যাপারে ক্ষেতলাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে এবং বর্তমানে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • রহনপুর মহিলা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    রহনপুর মহিলা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    রহনপুর মহিলা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মহিলা কলেজে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সহঃ অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, সাবেক উপাধ্যক্ষ আসলাম আলী, ম্যানেজিং কমিটির সদস্য মুসা মার্চেন্ট, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মতিউর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।ইফতার মাহফিলের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।আয়োজকরা জানান, এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

  • সুস্থ ও নিরাপদ আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

    সুস্থ ও নিরাপদ আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

    সুস্থ ও নিরাপদ আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

    ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার তিনি এ তথ্য নিশ্চিত করেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে ওই উপদেষ্টা জানান, তিনি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি একদম সুস্থ আছেন।’ উপদেষ্টা আরও জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে। এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। উল্লেখ্য, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন মাহমুদ আহমাদিনেজাদ।

  • চাঁপাইনবাবগঞ্জে কাব শাখার উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপি কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জে কাব শাখার উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপি কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জে কাব শাখার উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপি কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাব শাখার উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে এ কর্মশালায় জেলার কাব শাখার ২০ জন উডব্যাজার অংশ নেন। কর্মশালায়, স্কাউটিং এর দক্ষতা উন্নয়নে ব্যবহারিক বিভিন্ন দিক উপস্থাপন করেন, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমানসহ অনান্যরা। জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ জানান, অংশগ্রহনকারীদের নিজ অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে কাব শাখার উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপি কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জে কাব শাখার উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপি কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জে কাব শাখার উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপি কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাব শাখার উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে এ কর্মশালায় জেলার কাব শাখার ২০ জন উডব্যাজার অংশ নেন। কর্মশালায়, স্কাউটিং এর দক্ষতা উন্নয়নে ব্যবহারিক বিভিন্ন দিক উপস্থাপন করেন, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমানসহ অনান্যরা। জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ জানান, অংশগ্রহনকারীদের নিজ অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।