Blog

  • চাঁপাইনবাবগঞ্জে যমুনা টিভি’র এক যুগ পূর্তি উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে যমুনা টিভি’র এক যুগ পূর্তি উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে যমুনা টিভি’র এক যুগ পূর্তি উদযাপন

    দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা টেলিভিশন’র এক যুগ পূর্তি উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে রোববার (০৫ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। যমুনা টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন জুয়েলের আয়োজনে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোশিয়েশনের সভাপতি রফিকুল আলম।

    সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ। এসময় ‘যমুনা টেলিভিশন’র এক যুগ পূতিতে ফুলেল শুভেচ্ছা জানান ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মোহাঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক জহুরুল ইসলামসহ অন্যরা। এসময় জেলার গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল।

    অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে কেক কেটে যমুনা টেলিভিশনের পথচলার ১২ বছর পূর্তি উদযাপন করা হয়। বক্তারা বলেন, যমুনা টেলিভিশন দীর্ঘ এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনমানুষের কথা তুলে ধরে দেশের গণমাধ্যমে একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যমুনা টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

  • ক্লাস অনলাইন না অফলাইন ॥ সিদ্ধান্ত চলতি সপ্তাহেই-শিক্ষামন্ত্রী

    ক্লাস অনলাইন না অফলাইন ॥ সিদ্ধান্ত চলতি সপ্তাহেই-শিক্ষামন্ত্রী

    ক্লাস অনলাইন না অফলাইন ॥ সিদ্ধান্ত চলতি সপ্তাহেই-শিক্ষামন্ত্রী

    দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সশরীরে চলবে নাকি অনলাইনে ক্লাস হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামী দুই-একদিনের মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হবে। সেখানে সবার মতামত গ্রহণ করা হবে। তিনি বলেন, স্টেকহোল্ডারদের সাথে আলোচনার পর প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করা হবে। এরপর আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের কর্মসূচি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আজ ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে বসেছি। তাদের সুবিধা-অসুবিধা ও পরামর্শগুলো শুনেছি। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সাশ্রয়ের জন্য বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতীয় স্বার্থে আমাদেরও কিছু সাশ্রয়ী পদক্ষেপ নিতে হচ্ছে।

  • তারেক রহমানের নেতৃত্বে একনেক পুনর্গঠন

    তারেক রহমানের নেতৃত্বে একনেক পুনর্গঠন

    তারেক রহমানের নেতৃত্বে একনেক পুনর্গঠন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করেছে সরকার। এই শক্তিশালী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত আরও দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, একনেকের বিকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এদিকে, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই কমিটির সদস্যরা হলেন— স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং আইনমন্ত্রী। অন্যদিকে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই কমিটির সদস্য হিসেবে থাকছেন স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও আইনমন্ত্রী। দেশের বড় প্রকল্প অনুমোদন, গুরুত্বপূর্ণ কেনাকাটা এবং অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এই কমিটিগুলো সর্বোচ্চ নীতিনির্ধারণী ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।

  • র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সাজাপ্রাপ্ত আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্টেশন রোড জিয়ানগর হুজরাপুর মহল্লার মোঃ মহসিন আলীর ছেলে মোঃ আকমল হোসেন (৫১) এবং মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যানপুর ১নং ওয়ার্ড এর মৃত খাইরুল ইসলামের ছেলে মোঃ শহীদ (২৩)।

    র‌্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়, সিটি ব্যাংক, পিএলসি, প্রধান কার্যালয় এর করা মামলায় ৬ মাসের কারাদন্ড ও ৫ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করে সাজা পরোয়ানা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আকমল হোসেন (৫১)’কে ৪ এপ্রিল অভিযান পরিচালনা করে জেলা শহরের নিউ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আকমল হোসেন (৫১) কে গ্রেফতার করা হয়। এছাড়া অপর এক অভিযানে একই দিন দুপুরে সদর থানার আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী মোঃ শহীদ (২৩) নামের একজনকে আটক করা হয়। আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

  • আনন্দ বা মঙ্গল নয় ॥ এবার ‘বৈশাখী শোভাযাত্রা’-সংস্কৃতিমন্ত্রী

    আনন্দ বা মঙ্গল নয় ॥ এবার ‘বৈশাখী শোভাযাত্রা’-সংস্কৃতিমন্ত্রী

    আনন্দ বা মঙ্গল নয় ॥ এবার ‘বৈশাখী শোভাযাত্রা’-সংস্কৃতিমন্ত্রী

    পয়লা বৈশাখে যে শোভাযাত্রা হবে সেটি আর আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না। এবার সেটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার (০৫ এপ্রিল) সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক সভা শেষে সাংবাদিকদের নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান। গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনেসকো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করে। এ সিদ্ধান্ত তখন সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। গত ৩১ মার্চ সংস্কৃতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, শোভাযাত্রাটি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে চলে আসছিল। আমাদের কোনো অ্যালার্জি নেই যে ‘মঙ্গল’ দিলে আমাদের ক্ষতি হবে বা ‘আনন্দ’ দিলে আমাদের লাভ হবে। আমরা আনন্দ ও মঙ্গলের এই বিতর্ককে অনর্থক মনে করি। মন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি, মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নাম দেওয়ায় আমরা তাদের (অন্তর্র্বতী সরকার) ধন্যবাদ জানাই। কিন্তু, এটি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না।’ পরে ২ এপ্রিল কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ বলেছে, ‘শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের আচরিত ধর্মীয় ঐতিহ্য ‘মঙ্গল শোভাযাত্রা’কে পয়লা বৈশাখের মতো জাতীয় উৎসবে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলে ওলামায়ে কেরাম চুপ করে বসে থাকবেন না।’ সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী বলেন, “নাম (শোভাযাত্রা) নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। আমরা এই বিতর্কের অবসান করতে চাই। আজকের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এটিকে ‘আনন্দ শোভাযাত্রা’ও বলবো না, ‘মঙ্গল শোভাযাত্রা’ও বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সঙ্গে, যেখানে সব সংস্কৃতির প্রদর্শন থাকবে। যার যার মতো ঢোল-বাদ্য, পোশাক-আশাক নিয়ে একটি আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী আনন্দ— সবকিছুতেই আমরা বৈশাখকে হাইলাইট করতে চাই। এটি আমাদের সিদ্ধান্ত। নিতাই রায় চৌধুরী বলেন, “পহেলা বৈশাখ নিয়ে একটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। হাজার বছরের পুরোনো পহেলা বৈশাখ, ১৯৮৯ সালে এরশাদের আমলে এই শোভাযাত্রা ‘আনন্দ শোভাযাত্রা’ নামে চালু হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তারা ‘আনন্দ’ বাদ দিয়ে ‘মঙ্গল শোভাযাত্রা’ করে। অন্তর্র্বতী সরকার এসে আবার এর নাম ‘আনন্দ শোভাযাত্রা’ করে। এখন কেউ বলছে, শোভাযাত্রার নাম ‘আনন্দ’ই থাকতে হবে, আবার কেউ বলছে ‘মঙ্গল’ হতে হবে। সংস্কৃতি মন্ত্রী বলেন, “এ সরকারের দায়বদ্ধতা জনগণ, জাতি ও দেশের কাছে। আমরা চাই, অতীতের যা কিছু গ্লানি— তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। কিন্তু আমরা সমাজে বিভাজন চাই না। মানুষের মধ্যে অনৈক্য ও সংঘাত আমরা চাই না। আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই। একটি গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মত, আদর্শ ও ভাবনার মানুষ থাকবে, এটিই গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য ও ঐতিহ্য।

  • গোমস্তাপুরে ইসলামী কুইজের পুরস্কার বিতরণ

    গোমস্তাপুরে ইসলামী কুইজের পুরস্কার বিতরণ

    গোমস্তাপুরে ইসলামী কুইজের পুরস্কার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্যামপুরে ইসলামী সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে শ্যামপুর এস.এস. টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ড. মুঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক। প্রধান অতিথি বলেন, ইসলামী জ্ঞানচর্চা তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে সমৃদ্ধ করে এবং একটি সুশৃঙ্খল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুঃ রবিউল আওয়াল, মুঃ বদিউজ্জামান, মাওলানা মুঃ তোফাজ্জল, মাওলানা মুঃ শফিউল আলম, মাওলানা মুঃ আব্দুল করিম, মুঃ শারিকুল ইসলাম (সাদ্দাম), আব্দুল আওয়াল, আলহাজ নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলে এবং তাদের সৃজনশীল বিকাশে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক প্রতিষ্ঠানের সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান জানান, শিক্ষার্থীদের নৈতিক ও জ্ঞানভিত্তিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইন-ইয়াবা ও গাঁজাসহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইন-ইয়াবা ও গাঁজাসহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইন-ইয়াবা ও গাঁজাসহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইন-ইয়াবা ও গাঁজাসহ এক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যবসায়ী, জেলার নাচোর উপজেলার নাসিরাবাদ গুচ্ছগ্রামের মৃত ঝাপু মন্ডলের ছেলে শ্রী বিশ্বনাথ মন্ডল (৬০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন নাসিরাবাদ গুচ্ছগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১৪ (চৌদ্দ) গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শ্রী বিশ্বনাথ মন্ডল কে গ্রেফতার করা হয়। এঘটনায় উপ পরিদর্শক মামুনুর রশীদ মামলার বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

  • গোপালগঞ্জে হামের প্রাদুর্ভাব ॥ ২৪ ঘণ্টায় নতুন ২০ রোগী ভর্তি

    গোপালগঞ্জে হামের প্রাদুর্ভাব ॥ ২৪ ঘণ্টায় নতুন ২০ রোগী ভর্তি

    গোপালগঞ্জে হামের প্রাদুর্ভাব ॥ ২৪ ঘণ্টায় নতুন ২০ রোগী ভর্তি

    গোপালগঞ্জে হঠাৎ করেই হাম উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষ করে শিশু ও কিশোররা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগীর সংখ্যা বাড়ার কারণে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৫ জন, কোটালীপাড়ায় ৯ জন, কাশিয়ানীতে ২ জন, টুঙ্গিপাড়ায় ১ জন ও মুকসুদপুর উপজেলায় ৩ জন রয়েছেন। সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক জানান, চলতি বছর হামের উপসর্গ নিয়ে ৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত ১১৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। ঢাকা থেকে পাওয়া প্রতিবেদনে মুকসুদপুর উপজেলার ৬ মাস ও ৭ মাস বয়সী দুই শিশুর শরীরে হাম সনাক্ত হয়েছে। তিনি বলেন, তিনি দুই শিশুর বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছেন। তারা সুস্থ আছে। এছাড়া হামের উপসর্গে আক্রান্ত ৬৫ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছে। ফারুক বলেন, “নতুন রোগীর সংখ্যা বেড়েছে; তবে এটি আশঙ্কাজনক নয়। অন্য জেলাগুলোর তুলনায় গোপালগঞ্জে হাম সংক্রমণের হার কম। আমাদের ভ্যাক্সিনেশন কর্মসূচি এখনও শুরু হয়নি, তবে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। মুকসুদপুরের আক্রান্ত এলাকায় দ্রুত ভ্যাক্সিনেশন শুরু করা হবে। আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি। আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে। সিভিল সার্জন সবাইকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

  • গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের উদ্বোধন

    গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের উদ্বোধন

    গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের উদ্বোধন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ শাহারুল আলম মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান,থানার ওসি মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল, আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আশিক ইকবাল, ডাঃ তাহহীদা তুন নাহার সহকারীের সার্জন ডাঃ করে এএম ইনজামুল ইসলাম, ডাঃ আবু সায়াদত মোঃ কাইউম পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক,উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আনারুল হক,বীর মুক্তিযোদ্ধা ময়েজ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ডেন্টাল ইউনিট চালুর ফলে এখন থেকে সাধারণ মানুষ উন্নতমানের দাঁতের চিকিৎসা সেবা পাবেন।

  • সামশুল হক সেতু টোল মুক্ত না হওয়ায় নাগরপুরবাসীর প্রশ্ন ও ক্ষোভ!

    সামশুল হক সেতু টোল মুক্ত না হওয়ায় নাগরপুরবাসীর প্রশ্ন ও ক্ষোভ!

    সামশুল হক সেতু টোল মুক্ত না হওয়ায় নাগরপুরবাসীর প্রশ্ন ও ক্ষোভ!

    নাগরপুরের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ‘সামশুল হক সেতু’ টোল মুক্ত না হওয়ায় নাগরপুরবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। আপনারা জানেন, আমাদের নাগরপুরের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সামশুল হক সেতুর টোল আদায়ের জন্য নতুন করে ইজারা বিজ্ঞপ্তি (৫ম আহ্বান) প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির প্রধান বিষয়গুলো হলো ইজারার মেয়াদ: ৩ (তিন) অর্থ বছর। ইজারা গ্রহণের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৬। আহ্বানকারী: সড়ক বিভাগ, টাঙ্গাইল। আমাদের কিছু জরুরি প্রশ্ন-নির্বাচনী ইশতেহারে মাননীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু মহোদয় এই সেতুটি টোল মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমান ইজারা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে, আগামী ৩ বছরের জন্য আবারো টোল আদায়ের প্রক্রিয়া চলছে। জনসাধারণের দাবি ও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে কোনো অগ্রগতি কি আমরা দেখতে পাবো? নাগরপুরের সচেতন নাগরিক হিসেবে আমরা এই বিষয়ে কর্তৃপক্ষের ও মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি।