Blog

  • মাধবদী আইডিয়াল স্কুলের উদ্যোগে পিঠা উৎসব-২০২৬

    মাধবদী আইডিয়াল স্কুলের উদ্যোগে পিঠা উৎসব-২০২৬

     

    মাধবদী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত শীতকালীন পিঠা উৎসব সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
    বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার সমাহারে উৎসব প্রাঙ্গণ ছিল রঙিন ও মুখর। শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
    পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ, নরসিংদী স্কুল কলেজ শিক্ষক সমিতির ( নকশিস) এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মশিউর রহমান মৃধা। তিনি বলেন প্রত্যেকটি প্রতিষ্ঠানে শিক্ষকদের শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রয়োজন। শিল্পনগরী এখন শিক্ষা নগরী হিসাবে সারা বাংলাদেশ পরিচয় লাভ করেছে, তার মান ধরে রাখতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
    উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মাধবদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “এ ধরনের আয়োজন আমাদের হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দেশীয় ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও চেতনা জাগ্রত করে।” আয়োজকদের সুচিন্তিত পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পিঠা উৎসবটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। উপস্থিত অতিথিবৃন্দ ভবিষ্যতেও এমন ব্যতিক্রমধর্মী ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার, মাধবদী আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আসাদ সরকার, উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাধবদী আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মনির হোসেন।

  • চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ ॥ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৭৯

    চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ ॥ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৭৯

    চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ ॥ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৭৯

    ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগীর চাপ ক্রমেই বাড়ছে। শনিবার (১৭ জানুয়ারি) হাসপাতাল সূত্রে জানা যায়, আগের দিন চিকিৎসাধীন ছিলেন ৪৫ জন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪৬ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১২ জন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৭৯ জন রোগী। হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ জানায়, শীত মৌসুম শেষে আবহাওয়ার পরিবর্তন, বিশুদ্ধ পানির অভাব এবং অপরিচ্ছন্ন খাবার গ্রহণের কারণে ডায়রিয়ার ঝুঁকি বাড়ছে। শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি, তবে বিভিন্ন বয়সী মানুষও আক্রান্ত হচ্ছেন। এবিষয়ে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ আব্দুস সামাদ বলেন, “ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। বিশুদ্ধ পানি পান না করা, রাস্তার খোলা খাবার খাওয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার কারণে রোগের প্রকোপ বাড়ছে। আমরা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করেছি। রোগীরা সময়মতো হাসপাতালে এলে জটিলতা এড়ানো সম্ভব।” তিনি আরও বলেন, “ডায়রিয়া হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং ঘরে ঘরে ওআরএস ব্যবহারে সচেতন হতে হবে।” স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ জনগণকে সব সময় ফুটানো বা বিশুদ্ধ পানি পান করা, হাত পরিষ্কার রাখা এবং খাবার ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডায়রিয়ার উপসর্গ দেখা দিলে নিজে নিজে ওষুধ না খেয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

  • ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না-মতবিনিময় সভায় বুলবুল

    ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না-মতবিনিময় সভায় বুলবুল

    ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না-মতবিনিময় সভায় বুলবুল

    চাঁপাইনবাবগঞ্জে ব্যবসা-বাণিজ্যের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে চাঁদাবাজি ও সন্ত্রাসকে চিহ্নিত করে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের এমপি প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না।”
    শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত “চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে। নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা করতে পারছেন না, যার সরাসরি প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। তিনি বলেন, “কারা চাঁদাবাজি আর সন্ত্রাস করছে, তা জনগণ জানে। এর জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।” তিনি ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে বলেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে শুধু সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত বদল হয়েছে, বন্ধ হয়নি এই অপশক্তি। “৫ আগস্ট আওয়ামীলীগ পালিয়ে যাওয়ার পরও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাতবদল হয়েছে,”, এমন মন্তব্য করেন তিনি। ঠিকাদারি কাজ ও উন্নয়ন প্রকল্পে ঘুষ ও ‘খাম কালচার’-এর কঠোর সমালোচনা করে বুলবুল বলেন, “আগামীর বাংলাদেশে খাম চালাচালি বন্ধ হবে। কোনো উন্নয়নমূলক কাজে ঠিকাদারকে এক টাকাও চাঁদা দিতে হবে না। কোনো ব্যবসায়ীকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না।” তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। একই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
    ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ তরিকুল আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

  • “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ

    “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ

    “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ

    চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের বার্তা নিয়ে হিন্দু-সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে এক বৃহৎ মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও উপজাতি সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উত্তরবঙ্গের বৈষব সংঘের প্রতিষ্ঠাতা শ্যাম কিশোর দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন,
    “বাংলাদেশ সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের মিলনস্থল। আমরা ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজন নয়-বৈষম্যহীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে চাই। সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও এই জনপদের সার্বিক উন্নয়নে বিএনপি অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে আরও শক্ত অবস্থানে।” তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি অর্জুন চৌধুরী, কালিনগর হাটপাড়া মন্দিরের সম্পাদক বিধান কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব তরুণ কুমার সাহা, কল্পনা মূরমু, অপূর্ব সরকার, কালীতলা হরিসভা দুর্গামন্দিরের সম্পাদক বিধান কর্মকার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা শ্রী ভক্তিচন্দ্র শীল এবং হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি শ্রী রাজন হরিজনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
    বক্তারা বলেন, সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের মতামত গ্রহণ ও সাংগঠনিক ঐক্য আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরেন। এসব দাবির বাস্তবসম্মত সমাধানে আন্তরিক আশ্বাস দেন হারুনুর রশীদ।
    মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিজ বসতবাড়িকে মাদক মজুদের নিরাপদ গোপনাগার বানিয়ে ভয়ংকর হেরোইনের কারবার চালানো এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩.১ কেজি হেরোইন। র‌্যাব এক প্রেসনোটের মাধ্যমে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৌশলে হেরোইন সংরক্ষণ ও সরবরাহ করে আসছিল। তার বাড়ির ভেতরে আলাদাভাবে লুকিয়ে রাখা তিনটি সাদা পলিথিন প্যাকেটে পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযানের বিষয়ে র‌্যাব সূত্রে আরও জানা গেছে, ১৬ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালবাড়িয়া সোনাপট্টি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেপ্তার করা হয় ওই এলাকার বাসিন্দা এরবান আলী (৫৫)-কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে-হেরোইন বিক্রির উদ্দেশ্যেই দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে মাদক মজুদ করে রাখত। বিশেষজ্ঞরা বলছেন,

    হেরোইনের মতো মাদক শুধু একজন ব্যক্তিকে নয়-ধ্বংস করে দেয় একটি পরিবার, একটি প্রজন্ম এবং পুরো সমাজকে। মাদকাসক্তি বাড়ায়-তরুণদের নৈতিক ও মানসিক অবক্ষয় চুরি, ছিনতাই ও সহিংস অপরাধ, পারিবারিক ভাঙন ও অর্থনৈতিক বিপর্যয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি, একটি মাদকচক্র মানেই অসংখ্য তরুণের অন্ধকার ভবিষ্যৎ। তাই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এখন সময়ের দাবি। র‌্যাবের দৃঢ় অঙ্গীকার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।

  • চাঁপাই’র বালিয়াডাঙ্গায় শীতকালীন উৎসব-সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ

    চাঁপাই’র বালিয়াডাঙ্গায় শীতকালীন উৎসব-সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ

    চাঁপাই’র বালিয়াডাঙ্গায় শীতকালীন উৎসব-সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐকতানের আয়োজনে শীতকালীন উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বালিয়াডাঙ্গা ইউনিয়নবাসীর মাঝে উপহার স্বরুপ শীতবস্ত্র বিতরণ করেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ।

    এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব,

    শাব্বীর আহমদের বাবা ব্যবসায়ী মো. আব্দুস সবুর ও শাব্বীর আহমদের শ্বশুর মো তাজিমুল ইসলাম। কারী মাওলানা মো. বাবর আলীর সভাপতিত্বে হাফেজ মোঃ আব্দুল মান্নানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ঐকতানের সাধারণ সম্পাদক শামীম আখতার। সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ, অর্জন শিল্প গোষ্ঠী ও আল হেলাল সাংস্কৃতিক সংসদ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ব্যাংকিং ও পরিচয়পত্র। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মো. রেজাউল হক (৩৫) ঢাকার একটি টেক্সটাইল মিলের সুতা সরবরাহকারী হিসেবে কাজ করেন। তিনি গত ১৩ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার কল্যাণপুর থেকে গ্রামীণ ট্রাভেলসযোগে পরিবারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। ১৪ জানুয়ারি ভোর আনুমানিক ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে বাসটি থামলে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে উঠে পড়ে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ জন আসামিকে গ্রেপ্তার করে। অভিযানে একটি ধারালো হাসুয়া, একটি লাঠি, একটি ভ্যানিটি ব্যাগ, ব্যবহৃত পোশাকসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি ১১ প্রো মডেলের আইফোন (মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা), একটি এন্ড্রয়েড ফোন, একাধিক ব্যাংকের চেক বই, ৮টি ব্যাংক ভিসা কার্ড, ১টি ক্রেডিট কার্ড, ২টি প্রাইওরিটি পাস কার্ড, ১টি মোবাইল ইন্স্যুরেন্স কার্ড, নগদ ১২ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, মো. এনামুল হক (৪৬), মো. রুকন (৩৮) ও মো. আওয়াল (৪০)। তিনজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের চেষ্টার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল পরিমান মাদক উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল পরিমান মাদক উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল পরিমান মাদক উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় চালানো এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মাদকসদৃশ সিরাপ উদ্ধার করা হয়েছে।
    বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে ৫৯ বিজিবির অধীন চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার-১৮৩ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিওইন) এবং ৩০ বোতল ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানায়, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় দুই হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ এবং ২১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে, যা সীমান্তে মাদকবিরোধী অভিযানে তাদের সক্রিয়তার প্রমাণ দেয়। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

  • গাইবান্ধার আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

    গাইবান্ধার আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শীতে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে নাজমা বেগম (৪৮) নামের গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১০ টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন ও প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাজমা বেগম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের ওয়াহেদ আকন্দের স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, নাজমা বেগম গত সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধনতায় তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। এতে শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়ে আহত হন তিনি। তখন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন ও প্লাস্টিক সার্জারিতে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগমের মৃত্যু হয়।
    এ ঘটনার সত্যতা স্বীকার করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ বলেন, আগুনে দগ্ধ হয়ে নাজমা বেগম নামের এক নারী মারা গেছেন। সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেন।

  • শিশুকে নিজে নদীতে ফেলে থানায় হাজির মা

    শিশুকে নিজে নদীতে ফেলে থানায় হাজির মা

    মুনতাহীন নামে এক নারী তার শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে নিজের গ্রেফতার দাবী করেছেন। বেলা সাড়ে ১২টার দিকে জেলার পত্নীতলা উপজেলার নজিপুরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় থানা পুলিশ গিয়ে রুপসা নামে ১৬ মাস বয়সী ওই বাচ্ছাটিকে উদ্ধার করে। পত্নীতলা থানার ওসি আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে মুনতাহীন মুন নামে এক নারী নিজেকে গ্রেফতারের দাবী জানাতে থাকে। কারণ হিসেবে তিনি বলেন; নিজ সন্তানকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন তিনি। তার কথা শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ দ্রুত নজিপুর ব্রিজ এলাকায় ছুটে যান। আশপাশের লোকজন নিয়ে পানিতে শিশুটাকে খুঁজতে থাকেন সবাই। এক পর্যায়ে স্থানীয় খমির শেখ নামক এক ব্যক্তি শিশুটিকে খুঁজে পান। উদ্ধার করে তাকে দ্রুত ভর্তি করা হয় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠে শিশুটি। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে। ওসি জানান, শিশুটির মা মানসিকভাবে বিকারগ্রস্ত। এর আগেও বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন তিনি। এদিকে, খবর পেয়ে ঘটনায় স্কুলে যান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। খোঁজখবর নেন শিশুটির শারীরিক অবস্থার। পাশাপাশি পুরস্কৃত করেন উদ্ধারকাজে সহযোগিতা করা ব্যক্তি খমির শেখকে।