চাঁপাইনবাবগঞ্জে ছেলের হাতে বাবা খুন-ছেলে আটক

চাঁপাইনবাবগঞ্জে ছেলের হাতে বাবা খুন-ছেলে আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত মোঃ আব্দুল বারি (৫৫) চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। এঘটনায় মৃতের পাষন্ড ছেলে মোঃ শাহিনকে আটক করেছে পুলিশ। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে মৃত বারির বড় ছেলে মোঃ ফারুক হোসেনের স্ত্রী আল হামরাকে গালিগালাজ করছিলো শাহিন। এসময় বাবা বারি শাহিনকে বাধা দেয়। এতে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাত ১০টার দিকে ছেলে শাহিন বাবাকে ধাক্কাধাক্কি শুরু করে। বাবা বারি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। খরব পেয়ে সদর থানা পুলিশ নিহত বারির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবা মৃত্যুর ঘটনায় ছেলে শাহিনকে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *