বিজিবি সদস্যদেরকে কুপিয়েছে সন্ত্রাসীরা ॥ প্রধান দুইজন র‌্যাবের হাতে আটক

বিজিবি সদস্যদেরকে কুপিয়েছে সন্ত্রাসীরা ॥ প্রধান দুইজন র‌্যাবের হাতে আটক

নওগাঁর ধামইরহাটে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মুজিবুর রহমানসহ ৩ জন বিজিবি সদস্যের উপর হামলার ঘটনায় মুলহোতা বাবা ও ছেলেকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্য। সোমবার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধুরইল সীমান্ত এলাকা হতে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

এর আগে গত ৪ নভেম্বর ভোরে উপজেলার শীমুলতলী ব্রীজের সামনে এ ঘটনা ঘটে। আটক আসামীরা হলো-উপজেলার রসুলবিল নামক এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম গুপ্তা (৫৫) ও তার ছেলে মো. মেহেদী হাসান রাজু (২৫)। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়. গত ৪ নভেম্বর বিজিবি জেসিও নায়েব সুবেদার মো. মুজিবুর রহমানের নেতৃত্বে ৩জন অন্যান্য পদবীর সদস্যসহ উপজেলার সীমান্তবর্তী বস্তাবর সীমান্ত এলাকায় টহলে বের হয়। এমন্তবস্থায় বস্তাবর সীমান্ত এলাকায় ৮-১০ জন অবৈধ মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করে নিয়ে আসতেছিল। এই দৃশ্য টহল টিমের নজরে আসলে দায়িত্বরত টহল টিম তাদেরকে আটক ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা করে। আসামীগণ টহল টিমকে দেখামাত্র ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টহল কমান্ডার সহ ৩জন বিজিবি সদস্যকে কুপিয়ে জখম করে। এর মধ্যে টহল কমান্ডার সুবেদার মো.মুজিবুর রহমানের অবস্থা আশংকাজনক। অন্যান্য সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরবর্তীতে আক্রমনকারী মাদক চোরাকারবারীদের সনাক্ত করে ধামইরহাট থানায় পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ৭ জনসহ অজ্ঞাতনামা মোট ১০ জন চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর র‌্যাবের গোয়েন্দা শাখার সহায়তায় তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *