পোরশায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

পোরশায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁর পোরশায় দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইউএনও(ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ১৮টি স্টলের ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষে বিকেলে ভাল ফলাফলকারী প্রতিষ্ঠানের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *