সীমান্তে ৫৯ বিজিবি’র মদ ও ইয়াবা উদ্ধার

সীমান্তে ৫৯ বিজিবি’র মদ ও ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার চকপাড়া সীমান্তে বিদেশী মদ ও ইয়াবা এবং সোনামসজিদ সীমান্তে ইয়াবা উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১০ নভেম্বর আনুমানিক রাত সোয়া ১২টার দিকে চকপাড়া বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩ মেইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৮ বোতল বিদেশী মদ এবং ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৬ লক্ষ ১২ হাজার টাকা।

এছাড়া, ১০ নভেম্বর আনুমানিক রাত ৪টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ লাভলু খান এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৪-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তোহাখানা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২০০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার সিজার মূল্য-৬ লক্ষ টাকা। উদ্ধার হওয়া মদ ও ইয়াবার ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *