চাঞ্চল্যকর মান্দা ময়েজ হত্যা মামলার আসামী মিজানুর র্যাবের হাতে গ্রেফতার
নওগাঁ জেলার মান্দা থানার চাঞ্চল্যকর ময়েজ উদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার রাত ৯টার এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। আটক আসামী নওগাঁ জেলার মান্দা থানার কয়াপাড়ার মোঃ হাসেম আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৩০)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৯ নভেম্বর রাত ৯টার দিকে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন কয়ের দারা গ্রাম হতে নওগাঁ জেলার মান্দা থানার খাগড়া গ্রামের চাঞ্চল্যকর ময়েজ উদ্দিন (৬৯) হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ মিজানুর রহমান (৩০) কে আটক করে। এ ঘটনায় আসামীকে নওগাঁ জেলার মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ আগস্ট ২০২২ তারিখ ময়েজ উদ্দিন নামের ব্যক্তি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে গ্রেফতারকৃত ও অন্যান্যরা মোঃ ময়েজ উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নক জখম করে। জখমের এক পর্যায়ে ময়েজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয় লোকজন এবং আত্নীয় স্বজনসহ উদ্ধার করে মান্দা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নন চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে রেফার্ড করে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে নিলে সেখানে তিনি মৃত্যু হয়। উক্ত ঘটনায় উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। উপরোক্ত ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে এজাহারভূক্ত আসামী মোঃ মিজানুর রহমান (৩০) সহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তির সাহায্যে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ মিজানুর রহমান (৩০) কে গ্রেফতার করা হয়।

Leave a Reply