চাঁপাইনবাবগঞ্জে ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযান ॥ জরিমানা ও পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযান ॥ জরিমানা ও পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল প্রসাধনী এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৯টায় থেকে আড়াই টা পর্যন্ত এই অভিযান চালানো হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায়। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১০ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে আড়াই টা পর্যন্ত র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁপাইনবাবগঞ্জ এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন এলাকায় একটি সমন্বিত অভিযান চালায়। এসময় ভেজালজাত দ্রব্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাত করণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩/৪৪/৪৫ এবং ৫১ ধারা মোতাবেক ৩টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ, ভেজাল এবং নকল দ্রব্য ধ্বংস করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *