গাইবান্ধায় দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

গাইবান্ধায় দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে। গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক অলিউর রহমান আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্ধোধন ঘোষনা করেন। পরে স্বাধীনতা প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শুশান্ত কুমার মাহাতোসহ অন্যরা। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *