সভাপতি-ইকবাল ॥ সম্পাদক-নিয়ামুল- চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি’র নির্বাচন

সভাপতি-ইকবাল ॥ সম্পাদক-নিয়ামুল

চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি’র নির্বাচন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৪) অনুষ্ঠিত হয়েছে। একক প্যানেল থাকায় ওই প্যানেলকে বিজয়ী ঘোষনা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মসিবুর রহমান। ১৪ নভেম্বর বৈধ প্রার্থিদের চুড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা বোর্ড। বৈধ প্রার্থী তালিকায় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোঃ ইকবাল হোসেন সভাপতি ও নিয়ামল হক সাধারন সম্পাদক নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন অন্যান্য সদস্যগণ হলেন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, সহ-সাধারন সম্পাদক আকবর খান সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ আশিকুজ্জামান রনি, ক্রীড়া সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য- সেলিম আলী, রবিউল আলম, মনির হোসেন বকুল, আজিজুল ইসলাম মাসুদ, বাবুল আলী ও শামীম আলী। আগামী দুই বছরের জন্য (২৪ মাস) এ কমিটি দায়িত্ব পালন করবে বলে জানা যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *