রাবি প্রেসক্লাবের নির্বাচন ॥ সভাপতি বিপ্লব-সম্পাদক সজল

রাবি প্রেসক্লাবের নির্বাচন ॥ সভাপতি বিপ্লব-সম্পাদক সজল

♦ রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। এতে সভাপতি পদে ডেইলি ইন্ডাস্ট্রির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বেলাল হোসাইন বিপ্লব ও সাধারণ সম্পাদক পদে দৈনিক শেয়ার বিজের সাঈদ সজল নির্বাচিত হয়েছেন। সোমবার প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সোহানুর রহমান সুমন (দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও এম আর মামুন (টাইমস অব বাংলাদেশ), যুগ্ম সম্পাদক কামরুল হাসান অভি (দৈনিক ভোরের ডাক), কোষাধ্যক্ষ মেশকাত মিশু (ঢাকা পোস্ট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ইসলাম তুহিন (দৈনিক ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জামিল (দৈনিক প্রতিদিনের সংবাদ), ক্রীড়া সম্পাদক আসিক আদনান (দৈনিক রাজশাহী সংবাদ/দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক শোয়াইব শুভ (দৈনিক নতুন প্রভাত), কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু (ডেইলি সান), তারিকুল ইসলাম তৌফিক (সংবাদ প্রকাশ), মনির হোসেন মাহিন (জাগো নিউজ)। এর আগে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. হাছানাত আলী, অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, সদ্য বিদায়ী সভাপতি সালমান শাকিলসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *