‘গৌড়’ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ এর কমিটি গঠন

‘গৌড়’ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ এর কমিটি গঠন

♦ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি 

“গৌড়” ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি অনুমোদন করেন “গৌড়” ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ পারভেজুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শরিয়তুল্লাহ। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আল আমীন।

ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা উত্তির্ণ হওয়া শিক্ষার্থীদের “নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২” মহা আয়োজনের সাথে পালনের সাথে সাথে নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.এ.এন.এম.হামিদুল কবির, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক হাসান রশিদুজ্জামান বিপ্লব, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ছাত্রবৃত্তি সম্পাদক ও ফজলুল হক হল মুসলিম লীগ শাখা ও ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খাতিজাতুল কুবরাসহ বিশিষ্ট অতিথিবৃন্দ। কতিপয় স্বপ্নবাজ তরুণের উদ্যোগে ২০১৯ সালে প্রথম “গোড়” ঢাকা ইউনিভার্সিটি অব স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ গঠিত হয়। বহুল প্রতিক্ষিত এই সংগঠনের উত্তোরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *