চাঁপাইনবাবগঞ্জে বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে বাজুস, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ সভা আয়োজন করে। সংগঠনের জেলা শাখা সভাপতি মো: মোস্তাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজুস’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাজুস’র সহ-সম্পাদক সমিত ঘোষ অপু, কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব, বাজুস ষ্ট্যান্ডিং কমিটি অনল এন্ড মেম্বারশীপ রিপনুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য ফেরদৌস আলম শাহীন। স্বাগত বক্তব্য রাখেন বাজুস জেলা শাখা সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির সদস্য ও সাধারণ ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে বক্তরা বলেন, স্বর্ণশিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। এজন্য সকল স্বর্ণ ব্যবসায়ীকে একযোগে কাজ করতে হবে। বিছিন্নভাবে না থেকে একই ছাতার নীচে আসতে হবে। সংগঠনের প্রেসিডেন্ট সায়েম সোবহান তানভীর সে চেষ্টা করে যাচ্ছেন। সংগঠনকে শক্তিশালী করতে পরিশ্রম করছেন। দেশব্যাপী সংগঠনটির সদস্য সংখ্যা এখন ৪০ থেকে ৫০ হাজার জানিয়ে বক্তরা আরও বলেন, সকলে মিলে একটি পরিবার। এখন বাজুস একটি সরব সংগঠন। সকলেই সংগঠনটিকে চেনে ও জানে। সকল ব্যবসায়ীকে আত্মমর্যাদাশীল হতে হবে। স্বর্ণশিল্পকে দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হতে হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বাজুস স্বর্ণের মান ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই মূল্য নির্ধারণ করে। স্থানীয় বক্তরা স্বর্ণের ক্যারেট, প্রশাসনিক, বিভিন্ন উপজেলার মধ্যে মূল্যের তারতম্য ইত্যাদি সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন ও ক্রেন্দীয় নেততৃবৃন্দের নিকট কিছু দাবী-দাওয়া তুলে ধরেন। প্রায় আড়াইশত ব্যবসায়ী ও বাজুস সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *