শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কাগজ সহ সকল শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে শহরস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গানাসাস মার্কেটের সামনে এসে মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধনে বক্তারা দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, শিক্ষার্থীদের ব্যাবহারিত কাগজসহ সকল শিক্ষা উপকরণের দাম কমানোর জোর দাবি জানান। কর্মসূচীতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *