চাঁপাইনবাবগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের তর্কযুদ্ধ ও আনন্দ র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের তর্কযুদ্ধ ও আনন্দ র‌্যালি

সারা বিশ্ব এখন কাঁপছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। বিশ্বের মতোই চাঁপাইনবাবগঞ্জে রয়েছে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রচুর সমর্থক। ফুটবলকে ঘিরে নিজ নিজ দলকে ভালবেসে নানা ভাবে জানান দিচ্ছেন ফুটবল প্রেমি ভক্তরা। গতকাল থেকে কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়া সাথে সাথে প্রিয় দলকে ভালোবাসা দেখাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক বিশাল পতাকা নিয়ে আনন্দ র‌্যালি হয়েছে। র‌্যালিতে অংশ গ্রহণ করেন কয়েক হাজার ফুটবল প্রেমী।

কাতার বিশ্বকাপ নিয়ে ঘরে-বাইরে আর চায়ের দোকানে চলছে মুখরোচক আলোচনা। এতে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও স্পেনসহ অন্য দলের সমর্থক থাকলেও মূলত আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলের সমর্থকের পরিমাণ বেশি। বিশ্বকাপ শুরুর সাথে সাথে দুই দলের সমর্থকরা নিজ বাড়ি, গাড়ী, মোটর সাইকেল, রিকশা ও ভ্যান গাড়ীসহ প্রতিষ্ঠানে প্রিয় দলের পতাকা টাঙিয়েছেন। সেই সঙ্গে টি-শার্ট আর ক্যাপ মাথায় দিয়ে র‌্যালি করে উল্লাস করছেন। চলছে বিভিন্ন তর্কযুদ্ধ। কেউ বলছে মেসি, কেউ বলছে নেইমার। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এতে জেলায় ফুটবল প্রেমীদের মাঝে চলছে আনন্দ ও উল্লাস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *