গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক’র দায়িত্বভার গ্রহন

গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক’র দায়িত্বভার গ্রহন

গাইবান্ধা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক জেলা পরিষদের দায়িত্বভার গ্রহন করেছেন। জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পন করেন তিনি। পরে জেলা পরিষদ চেয়াম্যান আবু বকর সিদ্দিক এবং জেলা পরিষদের সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পন করা হয়।  পরে জেলা পরিষদ চত্বরে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসাসহ সকল শহীদদের স্মরনে রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সুখ সমৃদ্ধি-মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে এক সুধি সমাবেশ হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল কমির রেজা, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *