জয়পুরহাটে ইয়াবা ও বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই কারবারী আটক
জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ৫’শ ৯পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব সদস্যরা। সোমবার রাতে পাঁচবিবি পৌরসভার সোনাপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বালিঘাটা বাজারের মৃত আলী হোসেনের ছেলে জামাল হোসেন (৫০) ও একই এলাকার আব্দুর রহমান শেখের ছেলে শেখ রানা(৩০)। সোমবার জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, পৌর শহরের সোনারপট্টি এলাকায় মাদক কারবারীরা ইয়াবা ট্যাবলেট ও বুপ্রেনরফিন ইঞ্জেকশন কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি সোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা এবং বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাব সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদর নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এব্যাপারে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মামলা দায়ের করা রয়েছে।

Leave a Reply