সাঘাটায় চলাচলের রাস্তা খুলে দেয়ার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সাঘাটায় চলাচলের রাস্তা খুলে দেয়ার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

গাইবান্ধার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাচীর নির্মানের ফলে বন্ধ হয়ে যাওয়া ২০ টি পরিবারের চলাচলের পথ খুলে দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগীরা। সাঘাটার ডাকবাংলো রোডে মানববন্ধনে নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়। এ সময় সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি কামনা করে এবং মানবিক দিক বিবেচনায় চলাচলের পথ খুলে দেয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, আইয়ুব হোসেন, আজিজুর রহমান ও মিনেকা বেগম। এসময় ভূক্তভোগীরা ছাড়াও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *