জেলার বিভিন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র হেরোইন-মদ ও ফেন্সিডিল উদ্ধার-আটক এক

জেলার বিভিন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র হেরোইন-মদ ও ফেন্সিডিল উদ্ধার-আটক এক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিল, হেরোইন, বিদেশী মদ ও মোটর সাইকেল উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। এসময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি, জেলার শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা তেলকুপি গ্রামের মৃত তোজাম্মেল হক’র ছেলে মোঃ ওয়াসিম আকরাম (৩০)। এঘটনায় একই এলাকার উপচকপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ জনি এবং মোঃ সাদ আলম পালিয়ে যায়।

রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২২ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ লাভলু খান এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৪-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। যার মূল্য-২০ হাজার টাকা।

এছাড়া, ২৩ নভেম্বর আনুমানিক রাত পৌনে ৫টার দিকে সোনামসজিদ বিওপির নায়েক এস এম মনোয়ার হোসাইন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী থেকে মালিকবিহীন ২৫০ গ্রাম হেরোইন এবং ৪০ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত হেরোইন এবং বিদেশী মদ এর সিজার মূল্য-৫ লক্ষ ৬০ হাজার টাকা। ২৩ নভেম্বর আনুমানিক সোয়া ৫টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার শ্রী মন্টু কুমার শর্মা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা বাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে মোঃ ওয়াসিম আকরাম ১২২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১টি মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়। অভিযানকালে মোঃ জনি এবং মোঃ সাদ আলম পালিয়ে যায়। আটককৃত ফেন্সিডিল এবং মোটর সাইকেল এর সিজার মূল্য-১ লক্ষ ৯৮ হাজার ৮’শ টাকা। আটককৃত হেরোইন এবং বিদেশী মদ, ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ আটক ও পলাতক আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *