চাঁপাইনবাবগঞ্জে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব

চাঁপাইনবাবগঞ্জে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব

চাঁপাইনবাবগঞ্জে উৎসব মুখর পরিবেশে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পিঠা উৎসব হয়েছে। বুধবার সকালে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকগণ দেশের বিভিন্ন অঞ্চলের বাঙালির ঐতিহ্য নবান্নের পিঠা বিভিন্ন স্টলে প্রদর্শন করেন।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক তুফানসহ সকল শিক্ষকগণ ও অন্যান্য কর্মচারীরা। পিঠা উৎসবে অভিভাবকদের স্টলে প্রায় ৫০ রকমের পিঠা প্রদর্শিত হয়। বিভিন্ন খেলায় অংশ নেন অভিভাবকগণ।

পিঠা উৎসবে পিঠা প্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে। উৎসব মুখর পরিবেশে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল পিঠা উৎসব উপভোগ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরা ও অভিভাবকগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *