চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র ৩ কেজি ১’শ গ্রাম হেরোইন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র ৩ কেজি ১’শ গ্রাম হেরোইন আটক

বিপুল পরিমান মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী ইউনিয়নের দিয়ারমানিকচর গ্রামে এই অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩০ ডিসেম্বর আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর পোলাডাংগা বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭/২-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী ইউনিয়নের দিয়ারমানিকচর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ৩ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়। অন্যদিকে, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৯ ডিসেম্বর আনুমানিক রাত সোয়া ১২টার দিকে ৫৩ বিজিবি’র গোদাগাড়ী বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭/২-এস হতে আনুমানিক ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৯০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *