গাইবান্ধার মহিমাগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

গাইবান্ধার মহিমাগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আসলাম হোসেনসহ অন্যরা। শেষে মহাপরিচালক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *