গাইবান্ধায় ১১টি পয়েন্টে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

গাইবান্ধায় ১১টি পয়েন্টে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

দেশে শান্তি ও মানুষের মঙ্গল কামনায় মনের আশা পুর্ণ করতে বুধবার গাইবান্ধায় ১১টি স্থানে হিন্দু ধর্মালম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। সনাতনী এই তিরোদেশি তিথিতে চৈত্র মাসে প্রতি বছর এই পুজা গঙ্গাস্নান হয়ে থাকে।

গঙ্গাস্নানে অংশ নিতে ভোর থেকেই সনাতন ধর্মালম্বী শত শত নারী পুরুষ গাইবান্ধার ঘাঘট নদীর নতুন ব্রীজ সংলগ্ন নদীতে, যমুনা নদীর ফুলছড়ি ঘাট পয়েন্টে, সুন্দরগঞ্জের তিস্তা নদীর হরিপুর এবং ব্রহ্মুপুত্র নদীর কামারজানিতে ও বালাসী ঘাটে জড়ো হতে থাকেন এবং গঙ্গাস্নান পুজা অর্চনা করেন। ভোর থেকে শুরু হওয়া এই গঙ্গাস্নানে বিভিন্ন স্থানের দুরদুরান্ত থেকে শত শত নারী পুরুষ অংশ নেন। তারা দেশ ও মানুষের মঙ্গল কামনা করে পুজা অর্চনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *