গোবিন্দগঞ্জে উপজেলা আনসার-ভিডিপি সমাবেশ

গোবিন্দগঞ্জে উপজেলা আনসার-ভিডিপি সমাবেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ হয়েছে। এতে ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ লুৎফর রহমান চৌধুরী। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যাট রেজাউল ইসলাম, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, গোবিন্দগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার তৃপ্তি রানী সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদান রাখা আনসার ভিডিপির সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *