র‌্যাবের হাতে বৃদ্ধা হত্যাকারী গ্রেফতার

র‌্যাবের হাতে বৃদ্ধা হত্যাকারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধাকে হত্যাকারী পলাতক আসামী ভোদু আলী (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার হওয়া ঘাতক চালক মোঃ ভোদু আলী, নাচোল উপজেলার ফতেহপুর খোলশী গ্রামের মৃত সাবুর আলীর ছেলে। র‌্যাব জানায়, ১৮ মে রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার জোর পাইকতলা সরজন বাজার এলাকায় ৫২ বছরের একজন বৃদ্ধাকে মোটরসাইকেল চালক দ্রুত ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হয়। ঘাতক চালক ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি চৌকশদল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহিপুর কলেজ মোড় এলাকা হতে ১৯ মে রাত ৯টার দিকে পলাতক ঘাতক চালক মোঃ ভোদু আলী কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে দায়েরকৃত মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *