সিংড়ায় আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

সিংড়ায় আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রাদায়িক চেতনায় বিশ্বাসী এবং একজন সৎ নীতিবান কর্মী সংগঠনের সম্পদ। আগামীর বাংলাদেশ হবে সৃজনশীল জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ। তিনি শুক্রবার নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা ও পৌর আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, উদ্বোধক জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *