৫৩ বিজিবি’র পোলাডাংগা সীমান্তে ভারতীয় হেরোইন উদ্ধার

৫৩ বিজিবি’র পোলাডাংগা সীমান্তে ভারতীয় হেরোইন উদ্ধার

জেলার পোলাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩’শ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে আনুমানিক রাত ১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি চৌকস টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষারিয়াদহ ইউনিয়নের আতারীপাড়া গ্রামে একটি অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৩০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করতে সক্ষম হয়। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান, ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *