র‌্যাবের হাতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের হাতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাত সাগে ৮টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট গোপাল নগর মোড় এলাকায় এক অভিযানে এদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার উপ চাকপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম (২৫) ও একই এলাকার মোঃ এনামুল হক এর ছেলে মোঃ আল আমিন (১৯)। র‌্যাবের এক প্রেসনোটে গভীর রাতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৩ মে রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট গোপাল নগর মোড় আমিন উল্লাহ মার্কেটের মডার্ন ডায়াগনস্টিক এর সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ২ কেজি গাঁজা, মোবাইল ফোন-২টিসহ মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম ও মোঃ আল আমিন কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *