চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে ৩ ব্যাগ ভর্তি ৭ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে ৩ ব্যাগ ভর্তি ৭ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিন ব্যাগে থাকা ৭ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা রাত সাড়ে ৭ টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর হাই স্কুল রোডের পাশের একটি আম বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা আব্দুর সাত্তার বলেন, বিকেলে আমার বাগানে আম পাড়তে এসে দেখি তিনটি শপিং ব্যাগে ধানের গুড়ো দিয়ে ককটেল রাখা আছে। আমি চমকে গিয়ে ৯৯৯ এ কল দিই।

পরে স্থানীয় ওয়ার্ড সদস্যকেও জানিয়েছি। আব্দুর রহীম নামে আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, বিকেলে আম বাগানের পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে দেখি ককটেল পড়ে আছে। পরে জনপ্রতিনিদের খবর দেই। স্থানীয় ওয়ার্ড সদস্য এনামুল হক জানান, স্থানীয়রা আম বাগানে ব্যাগ ভর্তি ককটেল দেখতে পেয়ে আমাকে জানালে আমি সদর থানায় জানায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস.আই আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে ৭ টি ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *