১ কেজি হেরোইনসহ র‌্যাবের হাতে এক ব্যবসায়ীকে আটক

১ কেজি হেরোইনসহ র‌্যাবের হাতে এক ব্যবসায়ীকে আটক

১ কেজি ২৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী মোঃ জিয়াকুর (৫০), শিবগঞ্জ উপজেলার পিরগাছি গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। গভীর রাতে এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৫ মে সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ল্যাংড়ার মোড়ের চন্দ্রনারায়নপুর হতে চরবাগডাঙ্গাগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী উপ—অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এসময় এক কেজি ২৬ গ্রাম হেরোইনসহ মোঃ জিয়াকুর কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *