নাটোরে ইজিবাইক চালককে হত্যার ঘটনায় ৪জন গ্রেফতার

নাটোরে ইজিবাইক চালককে হত্যার ঘটনায় ৪জন গ্রেফতার

নাটোরের লালপুরে খোরশেদ আলম মিলন নামে এক চালককে শ্বাসরাধে হত্যা করে ইজিবাইক ছিনতাই এর ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের বড় হরিশপুর এলাকায় পুলিশ লাইন্সে আয়োজিত এক প্রেসব্রিফিংয় এই তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১৪ মে রাত সাড় ১১টার দিকে বনপাড়া বাজার থেকে লালপুরের ঘাটচিলান যাবার কথা বলে যাত্রী বেশে মিলনের নতুন ইজিবাইকটি ২৫০টাকায় ভাড়া করা হয়। ছিনতাই এর উদ্দেশ্যে কৌশলে ইজিবাইকটি ভাড়া করে সজিব, মেহেদী, রবিউল ও অপর একজন। পরে তারা ঘাটচিলান এলাকায় পৌঁছে ইজিবাইক চালক মিলনকে শ্বাসরাধে হত্যা করে লাশ আখ ক্ষেতে ফেলে রেখে চলে যায়। পরে ইজিবাইকটি মেহেদী হাসান নামে অপর আরেকজনের বাড়িতে রেখে আসে। এঘটনার পরের দিন নিহতের বাবা ফখরুল ইসলাম লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপরই ঘটনার অনুসন্ধানে নামে জেলা পুলিশের ৬টি টিম। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত অপর এক আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *