মোহনপুরে ৩৬ দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার

মোহনপুরে ৩৬ দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার

রাজশাহীর মোহনপুরে গরু খাওয়ার পাত্র (নাইন্দ) থেকে ৩৬ দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার মৌগাছী ইউনিয়ন এলাকার বকপাড়া (মধ্যপাড়া) গ্রামে এমন ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, গত ২১ এপ্রিল শিশুটির জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় আয়শা আক্তার। বাচ্চাটির বাবার নাম আলামিন হোসেন। পরে আলামিনের সাথে কথা বললে তিনি জানান, আমার বাড়িতে স্ত্রী ও শিশুটি ছাড়া আর কেউ ছিলনা। এই ঘটনার পরে আমাকে জানালে আমি ততক্ষনাৎ বাড়ি চলে আসি এবং এসে দেখি আমার কন্যা সন্তানটি মারা গেছে। পরে বাচ্চার মা তানিয়ার সাথে কথা বলে জানা যায়, বিকাল আনুমানিক ৫.৩০ থেকে পৌনে ছয়টার দিকে নিজ শয়নকক্ষে শিশুটিকে ঘুমিয়ে রেখে বাথরুমে যায়। বাথরুম থেকে পাশের বাড়িতে কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যায়। এরপর পাশের বাড়ির রোজিনা’র বাকচিৎকারে দ্রুত বাড়িতে ছুটে আসেন এবং দেখেন তার কন্যা সন্তানটি গরুর নাইন্দের মধ্যে পড়ে আছে এবং মারা গেছে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী সুমনের স্ত্রী রোজিনা বলেন, আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে। আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তানিয়াকে ডাকতে এসে দেখি গরুর পানি খাওয়ার নাইন্দের মধ্যে বাচ্চাটি ভাঁসছে। আমি সাথে সাথেই জোরে চিৎকার দিলে সবাই ছুটে আসে এবং বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করে। এবিষয়ে মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নের বিট অফিসার দেবাশীস বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞেসাবাদ করছি। ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ সেলিম বাদশাহ জানান, খবর পেয়ে বাচ্চাটি মরদেহ উদ্ধার করা হয়। আশেপাশের লোকজনকে জিজ্ঞেসাবাদ করছি। তবে এটি একটি হত্যা মামলা ধারনা করে হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *